নবম অধ্যায় : ত্রিভুজ
অনুশীলনী-৯.৩
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. একটি সমকোণী ত্রিভুজের একটি ৬০০ হলে অপর কোণ কত ডিগ্রি?
ক) ৩০০ খ) ৬৫০
গ) ৬০০ ঘ) ১২০০
২. ত্রিভুজের অন্তঃস্থ কোণ কয়টি?
ক) ১টি খ) ২টি
গ) ৩টি ঘ) ৪টি
৩. ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কী বলে?
ক) আয়তন খ) পরিসীমা
গ) ক্ষেত্রফল ঘ) প্রস্থ
৪. কোনো ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে, সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব?
ক) ৪টি খ) ২টি
গ) ৩টি ঘ) ১টি
৫. নিচের কোন উপাত্ত দেওয়া থাকলে একটি নির্দিষ্ট সমকোণী ত্রিভুজ আঁকা যায়?
ক) অতিভুজ ও অপর একটি বাহু খ) একটি বাহু
গ) একটি সূক্ষ্মকোণ ঘ) একটি সমকোণ
৬. সমকোণী ত্রিভুজের-
i. দুটি কোণ সূক্ষ্মকোণ থাকে
ii. অতিভুজ বৃহত্তম বাহু
iii. অতিভুজ দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন :সরল সমীকরণ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, সপ্তম শ্রেণির গণিত
৭. শুধু একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে কোন ধরনের ত্রিভুজ আঁকা যাবে?
ক) সমকোণী ত্রিভুজ খ) সমবাহু ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ ঘ) বিষমবাহু ত্রিভুজ
৮. প্রত্যেক ত্রিভুজের কয়টি অংশ থাকে?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
নিচের তথ্যের আলোকে ৯-১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৭ সেমি. এবং বাহুসংলগ্ন কোণ দুটি ৬৩০ ও ৪২০।
৯. ওপরের উদ্দীপক অনুসারে ত্রিভুজের অপর কোণের পরিমাপ কত?
ক) ৬৫০ খ) ৩৭০
গ) ৭৫০ ঘ) ৭৬০
১০. ত্রিভুজটি কোন ধরনের?
ক) সমকোণী ত্রিভুজ খ) বিষমবাহু ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ ঘ) সমবাহু ত্রিভুজ
১১. ABC সমবাহু ত্রিভুজ হলে-
i. <A=<B= <C
ii. AB=BC=CA
iii. <A+<B+<C=90০
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২. সন্নিহিত কোণের কয়টি সাধারণ বাহু থাকে?
ক) চারটি খ) তিনটি
গ) দুটি ঘ) একটি
উত্তর: ১. ক, ২.গ, ৩. খ, ৪. খ , ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. খ, ১১. ক, ১২. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর