দ্বাদশ অধ্যায় : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি
(গত ১০ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জামাল যে দেশের নাগরিক সেখানে মাথাপিছু আয় ৫% হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যও ৫% বৃদ্ধি পেয়েছে।
১২। ওপরের উদ্দীপকে ওই দেশের ক্ষেত্রে-
ক) জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে
খ) অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে
গ) প্রকৃত আয় বাড়েনি
ঘ) ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে
১৩। নিচের কোন দেশে শ্রমিক তার ন্যায্য মজুরি পায়?
ক) অনুন্নত দেশে
খ) উন্নয়নশীল দেশে
গ) স্বল্পোন্নত দেশে
ঘ) উন্নত দেশে
১৪। নিচের কোনটি জাতীয় আয়ের পরিবর্তনের হার?
ক) শতকরা হিসাব খ) স্থূল আয়
গ) মোট আয় ঘ) প্রবৃদ্ধি
১৫। একটি দেশের মাথাপিছু আয়ের সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত?
i. মোট জনসংখ্যা
ii. মোট জাতীয় আয়
iii. মোট জাতীয় উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। কৃষি ক্ষেত্রের উন্নয়নে বড় বাধা নিচের কোনটি?
ক) প্রাকৃতিক দুর্যোগ
খ) ঔপনিবেশিক শাসন
গ) অর্থনৈতিক অনগ্রসরতা
ঘ) অবকাঠামোগত দুর্বলতা
১৭। উন্নয়নশীল দেশে পরিকল্পনার ভিত্তিতে নিচের কোনটি পরিচালিত হয়?
ক) শিক্ষা খ) অর্থনীতি
গ) প্রযুক্তি ঘ) রাজনীতি
১৮। বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে আছে-
i. কর্মক্ষেত্রে
ii. শিক্ষা গ্রহণের ক্ষেত্রে
iii. পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২০২৪ সালে ‘ক’ দেশের মোট জাতীয় আয় ছিল ৩২,০০০ কোটি ডলার। মোট জনসংখ্যা ছিল ৫ কোটি।
১৯। ২০২৪ সালে ‘ক’ দেশটির জনগণের মাথাপিছু আয় কত ডলার ছিল?
ক) ৫,৯০০ ডলার
খ) ৬,২০০ ডলার
গ) ৬,৪০০ ডলার
ঘ) ৬,৬০০ ডলার
উত্তর: ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর