চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়েটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে এবং চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে এইচএসসি/ আলিম/সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, গণিত, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৪ ও ইংরেজি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেতে হবে। এ ছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ-৪ পেতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রথম ১৬ হাজার জন যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
আরো পড়ুন : মেরিন একাডেমিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে ক্যাডেট ভর্তিতে আবেদন করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে
যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬।
প্রবেশপত্র ডাউনলোড: ১২ জানুয়ারি, সকাল ১০টা থেকে।
লিখিত পরীক্ষার তারিখ ও মানবণ্টন: আগামী ১৭ জানুয়ারি গ্রুপ ‘ক’ এবং গ্রুপ ‘খ’-এর জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং গ্রুপ ‘খ’ এর স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্ত হস্তে অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কবীর