কবিতা : কপোতাক্ষ নদ
(গত ৫ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯. ঘঙ ঘঙ চচ-এটি চতুর্দশপদী কবিতার কোন ধরন?
(ক) ঘণ্টা-ঘণ্টা (খ) কখখ-ককখ
(গ) কখ কখ কখ (ঘ) গঘ গঘ গঘ
২০. কোন কাব্যটি অসমাপ্ত রেখে মাইকেল মধুসূদন মৃত্যুবরণ করেন?
(ক) The captive lady
(খ) ব্রজাঙ্গনা
(গ) তিলোত্তমা
(ঘ) হেক্টর বধ
২১. সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল কোন ধরনের হয়?
(ক) সুনির্দিষ্ট (খ) সুশৃঙ্খলিত
(গ) অনির্দিষ্ট (ঘ) সুশৃঙ্খলহীন
২২. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষটক-এর মিলবন্ধন-
(i) ক খ খ-ক খ খ
(ii) কখ, কখ, কখ
(iii) ঘঙচ-ঘঙচ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) iii (ঘ) ii ও iii
২৩. ‘আর কি হে হবে দেখা’ কবি কার সঙ্গে দেখা হওয়ার অভিলাষ ব্যক্ত করেছেন?
(ক) নিজের জন্মভূমি সাগরদাঁড়ি গ্রামের সঙ্গে
(খ) মাতৃভূমির সঙ্গে
(গ) আপন বাবা-মা’র সঙ্গে
(ঘ) কপোতাক্ষ নদের সঙ্গে
২৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতার বিষয়বস্তুতে প্রাধান্য লাভ করেছে কোনটি?
(ক) স্নেহের তৃষ্ণা
(খ) মাতৃভূমির প্রতি ভালোবাসা
(গ) নদীর সৌন্দর্যবোধ
(ঘ) ভ্রান্তির ছলনা
২৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতার স্মৃতি কাতরতায় কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
(ক) দেশপ্রেম (খ) প্রকৃতির প্রীতি
(গ) নদীর প্রতি মমতা (ঘ) শৈশব স্মৃতি
আরো পড়ুন : কপোতাক্ষ নদ কবিতার ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
২৬. কপোতাক্ষ নদকে সাগরের প্রজারূপে গণ্য করা হয়েছে-
(i) নদীর গন্তব্যস্থল সাগর বলে
(ii) নদী সাগরের তুলনায় অনেক ছোট বলে
(iii) সাগর নদীর উৎপত্তিস্থল বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) iii (ঘ) ii
২৭. দূর প্রবাস জীবনে কবির মনে জাগিয়েছিল-
(i) শৈশবের স্মৃতি
(ii) কৈশোরের স্মৃতি
(iii) যৌবনের স্মৃতি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
২৮. মাইকেল মধুসূধন দত্ত কোন স্বপ্নচারী জীবন ধারার প্রতি দুর্বার আকর্ষণে ছিলেন-
(i) ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি
(ii) বাংলাদেশের প্রতি
(iii) পাশ্চাত্য জীবন-ধারার প্রতি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
২৯. আজন্ম উচ্চাভিলাষী মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে আপন করে নিতে পারেননি-
(i) বাংলাদেশকে
(ii) বাংলা ভাষাকে
(iii) পাশ্চাত্য জীবন-ধারাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
৩০. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটিতে কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন-
(i) কবিতার আঙ্গিক গঠন
(ii) স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা
(iii) ভাষার গভীরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) ii ও iii
৩১. কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন কে?
(ক) কায়কোবাদ
(খ) আবদুল হাকিম
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) জসিমউদ্দীন
৩২. সনেটের বৈশিষ্ট্য হলো-
(i) চৌদ্দ চরণ
(ii) অষ্টক
(iii) চৌদ্দ মাত্রা
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) i ও iii
(গ) iii (ঘ) ii ও iii
৩৩. অষ্টক কাকে বলে?
(ক) চতুর্দশপদী কবিতার পরবর্তী আট চরণের স্তবককে
(খ) চতুর্দশপদী কবিতার প্রথম ছয় চরণের স্তবককে
(গ) চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে
(ঘ) চতুর্দশপদী কবিতার পরবর্তী ছয় চরণের স্তবককে
উত্তর: ১৯. ঘ, ২০. ঘ, ২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ক, ২৬. ক, ২৭. ক, ২৮. গ, ২৯. খ, ৩০. খ, ৩১. গ, ৩২. খ, ৩৩. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর