সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?
উত্তর: খাদ্যজাল একটি পরিবেশে বিদ্যমান একাধিক খাদ্যশৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অন্যদিকে বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।
প্রশ্ন: উদ্ভিদ কীভাবে প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদ খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে থাকে।
প্রশ্ন: মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণসহ লেখ।
উত্তর: মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হলো—
মাটি, পানি ও বাতাস।
প্রশ্ন: পরাগায়ন কী?
উত্তর: ফুলের পরাগধানী থেকে পরাগরেণু বায়ু, মৌমাছি, পাখি ইত্যাদির সাহায্যে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগায়ন বলে।
আরো পড়ুন : শব্দার্থ লিখন ও বাক্য রচনা করো বিষয়ক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ১ম পর্ব, প্রাথমিক বৃত্তির বাংলা
প্রশ্ন: বাস্তুসংস্থান কী?
উত্তর: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
প্রশ্ন: বীজের বিস্তরণ বলতে কী বোঝায়?
উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াকেই বীজের বিস্তরণ বলে।
প্রশ্ন: উদ্ভিদের বীজ কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: উদ্ভিদের পরাগায়নের ফলে বীজ সৃষ্টি হয়।
প্রশ্ন: বীজের বিস্তার কী গড়ে তুলতে সাহায্য করে?
উত্তর: বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে তুলতে সাহায্য করে।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর