ইডেন কলেজের ছাত্রী ইসরাত জাহান প্রিয়ার করা ধর্ষণ মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ (২৪ জুন) দুপুরে শুনানি শেষে মেহেরা মাহাবুবের আদালত এই জামিন মঞ্জুর করেন।
এদিকে নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া।
শুনানির সময় নোবেলকে কারাগার থেকে হাজির করা হয়। অন্যদিকে বাদী আদালতে উপস্থিত হন।
আদালতে শুনানির সময় বাদী বলেন, জামিনে তার আপত্তি নেই। আসামি পক্ষ থেকে বলা হয় ইতিমধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে তবে রেজিস্ট্রি হয়নি। জামিন পাওয়ার পর বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
এর আগে গত ১৯ জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও প্রিয়ার বিয়ে হয়। আগের দিন গত ১৮ জুন তাদের কাবিনমূলে বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
মেহেদী/