রাগ করলা? কথাটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল ভাইরাল। এই কথা নিয়ে চলছে আলোচনা। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়া এই ভিডিওকে প্রথমে অনেকেই বাস্তবের কবিরাজ ভেবেছেন। কিন্তু পরে জানা যায় তার আসল পরিচয়। তার আসল নাম ঈমান আলী। তিনি মূলত একজন পেশাদার অভিনেতা। অভিনয়ের প্রয়োজনেই এই ডায়লগ দিয়েছেন তিনি।
ঈমান আলী বাস্তবে কোনো কবিরাজ নন, তিনি একজন পেশাদার কনটেন্ট অভিনেতা। লালমনিরহাট থেকে প্রায় দুই দশক আগে গাজীপুরে এসে বসবাস শুরু করেন তিনি। বর্তমানেও সেখানেই থাকছেন।
জানা গেছে, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ঈমান আলী ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট তৈরি করেন। সম্প্রতি ফেসবুক ও ইউটিউব ভিডিওতে ‘কবিরাজ’ চরিত্রে তার অভিনয় এবং নাটকীয় উপস্থাপন ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’—এই অংশটিকে ভাইরাল করে তোলে।
ঈমান আলী জানিয়েছেন, এটি সম্পূর্ণ অভিনয় এবং দর্শকদের বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন এবং ভবিষ্যতেও অভিনয়ের মাধ্যমে কনটেন্ট তৈরি করে যেতে চান।