দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) খবরের কাগজ বন্ধুজন-এর ফেসবুক পেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি করা হয়।
জবি বন্ধুজন কমিটির উপদেষ্টা হিসেবে আছেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অধ্যাপক ফারহানা জামান; বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাত আরা সোহেলী; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আবু রাইহান সিদ্দিকী ও খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজাহিদ বিল্লাহ। কমিটির সভাপতি হয়েছেন সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক আফ্রিয়া অলিন।
এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন খালিদ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাইম, সাংগঠনিক সম্পাদক মিতু রানী দাস, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক সিরাজুম মনিরা, মানব সম্পদবিষয়ক সম্পাদক পায়েল সরকার, নারীবিষয়ক সম্পাদক উম্মে বুশরা মাহাদীয়া, প্রচার সম্পাদক জুবাইর শান্ত, গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক রবিউল আওয়াল পারভেজ, সাহিত্য ও পাঠ চক্রবিষয়ক সম্পাদক সুমাইয়া আফরিন, পাঠাগার সম্পাদক আকাশ চন্দ্র পাল, সাংস্কৃতিক সম্পাদক তুবা তাবাস্সুম তালহা, পরিবেশ দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক আতিয়া জান্নাত, সমাজকল্যাণ সম্পাদক আরিজ আহাম্মেদ রিমন, প্রশিক্ষণ সম্পাদক সুমাইয়া শিকদার অনামিকা, শিক্ষাবিষয়ক সম্পাদক রোমান আকন্দ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, ক্রীড়া সম্পাদক আহসান হাবিব, আপ্যায়নবিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম অমি।
এ ছাড়া সদস্য হয়েছেন, ইমন আহমেদ, রহিছ উদ্দিন, মেহেরী আফরিন চৈতী, নাজিম উদ্দিন, মো. মোস্তফা শেখ, মো. শাকিল, সাইম হাছান, মো. শফিকুল ইসলাম শামিম।
‘খবরের কাগজ বন্ধুজন’ পাঠকদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘বন্ধুজন’-এ যুক্ত তরুণরা সাহিত্য, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে থাকেন।