ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে যুবদল নেতা আটক বাউফলে জামায়াত নেতার বিরুদ্ধে এসিল্যান্ডের স্বাক্ষর নকলের অভিযোগ চমেকে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি সীমান্তে শান্তি বজায় রাখতে সাপাহারে মতবিনিময় সভা বছরে ৮ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রুমিন ফারহানার উচ্চশিক্ষা নয়, নৈতিক শিক্ষায় বড় হও জবানের যে ছোট্ট কথায় অফুরন্ত সওয়াব মেলে সমুদ্র বাঁচলে পৃথিবী বাঁচবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ ছয় লাখ শিক্ষক-কর্মচারী ঈদের আগে বেতন না পাওয়ায় সংসদে ক্ষোভ চীন-মঙ্গোলিয়া যৌথ মহড়ায় নজর কাড়লো রোবটিক উলফ চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নীতিমালা আধুনিকায়ন করছে সরকার: ত্রাণমন্ত্রী দেশে প্রতিবছর অপচয় হয় ৩৫ লাখ টন খাদ্য: প্রতিমন্ত্রী আব্দুল বারী গৃহকর্মী রোবট! দেশের সম্মান রক্ষায় জীবন বাজি রাখছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার মৃত্যু, অপরাধীর শাস্তি এবং সমাজের দায় বিশ্বকাপের উন্মাদনা এবার রঙ বাংলাদেশে নাচোলে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মৎস্য সমবায় সমিতির নিবন্ধন জাতিসংঘ: উন্নয়ন অংশীদার নাকি রাজনৈতিক প্রতিপক্ষ নদী-খাল কিছু নেই তবুও নির্মাণ হচ্ছে ব্রিজ শাহরাস্তিতে সরকারি গাছ কেটে নিলেন পৌর বিএনপির নেতা বানিয়াচংয়ে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫০ ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২ প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র নর্ডিক দেশসমূহ: প্রকৃতি, সমৃদ্ধি ও মানবিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত জনবল নেবে ব্যাংক এশিয়া
Nagad desktop

বন্ধুজনের সহায়তা পেয়ে আপ্লুত শিশু আফসানার পরিবার

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম
আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম
বন্ধুজনের সহায়তা পেয়ে আপ্লুত শিশু আফসানার পরিবার
বন্ধুজনের সহায়তায় উপহারসামগ্রী তুলে দেওয়া হয় সাতক্ষীরার আশাশুনির উপজেলার আলমগীর হোসেন ও রুবিনা খাতুন দম্পতিকে। ছবি: খবরের কাগজ

‘নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হওয়ার পর থেকে যাযাবরের মতই ছিল জীবনটা। একটুখানি সুখের আশায় অনেক জায়গায় গিয়েছি। তবে প্রতিবারই নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে। অভাবের সংসারে অনাহারে থাকতে হয়েছে। ৬ বছর বয়সের শিশু সন্তানের ৩ বছরের অধিকাংশ সময় কেটেছে অন্যের বাসা থেকে সংগ্রহ করা ভাতের মাড় খেয়ে। এতকিছুর পরেও কেউ সহায়তার হাত বাড়ায়নি। তবে এখন সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমার সন্তানকে ভাতের মাড় খেয়ে থাকতে হবেনা, নাইবা ছেঁড়া জামাকাপড় পরতে হবে।’ দেশের জনপ্রিয় দৈনিক খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন বন্ধুজনের উদ্যোগে দেওয়া উপহার সামগ্রী পেয়ে কান্নাজড়িত কণ্ঠে উপরোক্ত কথাগুলো বলছিলেন সাতক্ষীরার আশাশুনির উপজেলার আলমগীর হোসেন ও রুবিনা খাতুন দম্পতি।

আবেগাপ্লুত হয়ে অতীতে কষ্টের কথা শুনিয়েছেন। উপহার সামগ্রী পাওয়ার আগে তারা ছিলেন সমাজের অবহেলিত, দুখী, ভাসমান মানুষ। তাদের সুখের সেই কান্নায় তৈরী হয় এক আবেগঘন দৃশ‌্যের। বন্ধুজনের উপহার পেয়ে তারা যে কতটা খুশি, তা বেরিয়ে আসে বন্ধুজনের প্রতি তাদের দোয়া আর ভালবাসায়।

জানা যায়, গত এক দশক আগেও ভাতের অভাব ছিলনা আলমগীর-রুবিনা দম্পতির পরিবারে। বসবাস করতেন আশাশুনি মরিচ্চাপ নদীর তীরে। তবে অপরিকল্পিতভাবে নদী খননের ফলে নদী গর্ভে বিলীন হয়ে যায় আলমগীর হোসেনের বসতভিটা। এরপর যাযাবরের মতো দেশের বিভিন্ন ইটভাটা ও রাইস মিলে পরিবারসহ কাজ করে নিজ সংসারের ভরণপোষণ যোগাতেন তিনি। তবে শারীরিক অক্ষমতার কারণে মালিকপক্ষের মনমতো কাজ করতে না পারায় সেখান থেকেও বিতারিত হতে হয় আলমগীরকে। একপর্যায়ে উপায়ন্তর না পেয়ে বাঁকড়া ব্রীজের ভেড়িবাঁধের স্লোপে (পানি উন্নয়ন বোর্ডের জায়গা) বেড়া আর নারকেল গাছের পাতার ছাউনি দিয়ে বসবাস করতে থাকেন আলমগীর ও রুবিনা দম্পতি। এসবের ভিতরে জন্ম হয় শিশু আফসানা খাতুন আঁখির।

আঁখির বয়স যত বাড়তে থাকে সাংসারিক খরচও তত বাড়তে থাকে আলমগীরের সংসারে। তবে শারীরিকভাবে ভারী কাজ করতে অক্ষম হওয়ায় বছরের অধিকাংশ সময় বেকার থাকতে হয় আলমগীরকে। অপরদিকে রুবিনা কাজ করলেও নায্য মজুরী থেকে বঞ্চিত হন। তার ওপর প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সবসময় কাজ না পাওয়ায় এই দুরবস্থা সৃষ্টি হয় তাদের সংসারে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আফসানার মা রুবিনা খাতুন। ছবি: খবরের কাগজ

এতে করে একমাত্র শিশু সন্তান আফসানার দৈনন্দিন ভাতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় শিশুটির পরিবার। ভাতের বদলে অন্যের বাসা থেকে মাড় সংগ্রহ করে পেটের ক্ষুধা নিবারণ করতে হতো তাদের। অন্যের ফেলে দেওয়া পুরাতন জামা-কাপড় ছিল তাদের একমাত্র ভরসা।

এনিয়ে গত ২৪ জানুয়ারি খবরের কাগজ পত্রিকায় ‘ভাতের মাড় খেয়েই দিন পার’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকে পরিবারটিকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয় বন্ধুজন।

একপর্যায়ে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা বন্ধুজনের উদ্যোগে শিশুটির পরিবারের জন্য একবছরের জামাকাপড়, ব্যবসার জন্য বস্ত্র, সেলাইমেশিন, ৬ মাসের খাদ্যসামগ্রী, জ্বালানি সাশ্রয়ী চুলা, শিশুটির জন্য স্কুল ব্যাগ, একবছরের শিক্ষাসামগ্রী, বিদ্যালয়ে যাওয়ার জন্য একমাসের যাতায়াত খরচ ও বিভিন্ন উপকরণ শিশুটির পরিবারের মাঝে তুলে দেওয়া হয়। এসময় বন্ধুজনের উপহার সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটিসহ তার পরিবারের সদস্যরা। 

এসময় উপস্থিত ছিলেন খবরের কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির, সমাজ সেবক মাব্বাস হোসেন, বন্ধুজন সাতক্ষীরার সভাপতি অর্পণ বসু, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শারিয়ার আনজুম সিফাত, সদস্য শেখ তুরান প্রমুখ।

এসময় খবরের কাগজ পত্রিকাকে ধন্যবাদ জ্ঞাপন করে আলমগীর হোসেন ও রুবিনা খাতুন বলেন, এতদিন গল্পে জেনেছিলাম। সংবাদের মাধ্যমে অসহায় মানুষের ভাগ্যের বদল ঘটে। তবে আজ সেটার প্রমাণ আমরা নিজেরা।

তারা জানান, পত্রিকাটি যদি সংবাদ প্রকাশ না করত তাহলে এর কোনো সহায়তা আমরা পেতাম না।

এজন্য পত্রিকাটির সংগঠনের মাধ্যমে যে বা যারা আমাদের সহযোগীতা করেছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বন্ধুজন সাতক্ষীরার সভাপতি অর্পণ বসু বলেন, বন্ধুজন বরাবর অসহায় মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছে। বিগত বছরেও বন্ধুজন সাতক্ষীরার উদ্যোগে প্রায় শতাধিক মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। যেটা ভবিষ্যতেও চলমান থাকবে।

সমাজসেবক মাব্বাস হোসেন বলেন, খবরের কাগজ পত্রিকাটির মাধ্যমে তারা পরিবারটির বিষয়ে জানতে পারেন। পরে প্রবাসে অধ্যায়নরত তার ভাই বন্ধুজনের সঙ্গে যোগাযোগ করেন। তাদের মাধ্যমে কিছু উপহার সামগ্রী শিশুটির পরিবারে দেওয়া হয়েছে। তবে কেউ যদি পরিবারটিকে জমি দেয় অথবা সরকারি জমি ডিসিআর করে দেয় তাহলে শিশু আফসানার পরিবারের জন্য তার ভাই ঘর তৈরি করে দিবেন বলে জানান তিনি।

বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা ও খবরের কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির বলেন, সংবাদটি করার আগে খবরের কাগজ পত্রিকার মফস্বল বিভাগের সঙ্গে পরিবারটির বিষয়ে কথা হয়। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা মোতাবেক সংবাদটি প্রিন্ট ও ডিজিটালে প্রকাশ হয়। পরবর্তী সময়ে অনেকে সহায়তার হাত বাড়ান। বন্ধুজনের নিজস্ব ফান্ডসহ প্রবাসী শিক্ষার্থী, বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা ও লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রভাষক ইদ্রিস আলী, সিদ্দীক'স সবুজ চুলার উদ্ভাবক মোস্তাক আহমেদ সিদ্দিকীসহ নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সুপারের স্ত্রী সহায়তার হাত বাড়ান। তাদের থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে সেগুলো ওই পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

নাজমুল শাহাদাৎ জাকির/মাহফুজ 

ঠাকুরগাঁওয়ে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:১৬ এএম
আপডেট: ১০ মে ২০২৬, ১২:২২ পিএম
ঠাকুরগাঁওয়ে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন
ছবি: খবরের কাগজ

মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’ এর ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। দৈনিক ‘খবরের কাগজ’ এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নবীন হাসানের উদ্যোগে কমিটি গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় বন্ধুজনের ফরম পূরণকারী সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হাসান জুলু, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, অ্যাডভোকেট জাহিদ ইকবাল, বাংলাদেশ বেতারের বিশিষ্ট ধারাভাষ্যকার মির্জা ফরিদ সহ অন্যান্যরা।

সভায় সাংবাদিক সারমিন হাসান নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ আজহারউদ্দিন তালুকদার।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রহমান প্লাজার স্বত্বাধিকারী শামস রুবায়েত এবং বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার মির্জা ফরিদ।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নাহিদ রেজা এবং দপ্তর সম্পাদক হয়েছেন সাংবাদিক সারমিন হাসান। এছাড়া অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আয়কর আইনজীবী আতাউল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিক্ষক মাসুদ রানা, নারী বিষয়ক সম্পাদক নারী উদ্যোক্তা আনিকা আক্তার মিশু, যোগাযোগ ও প্রচার সম্পাদক ভিডিও জার্নালিস্ট সুমন ইসলাম, সাহিত্য পাঠচক্র ও পাঠাগার সম্পাদক শিক্ষার্থী আইরিন আক্তার এবং সাংস্কৃতিক সম্পাদক শাম্মি আক্তার।

পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হয়েছেন রেহেল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈকত আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক ফারুখ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শোভোন মোস্তফা এবং ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রনী খান। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষক মাহাদী ইমাম।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হাসান জুলু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, অ্যাডভোকেট জাহিদ ইকবাল এবং দৈনিক ‘খবরের কাগজ’-এর ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান।

নবগঠিত কমিটির উপদেষ্টা ফারুক হাসান জুলু বলেন, “বন্ধুজন জেলা কমিটি সমাজের নানা অসঙ্গগতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ততায় সংগঠনটি দ্রুতই একটি অনুকরণীয় সংগঠনে পরিণত হবে।”

সভাপতি অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক ব্যাধি দূর করতে বন্ধুজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। নতুন কমিটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

সাধারণ সম্পাদক আজহারউদ্দিন তালুকদার বলেন, খবরের কাগজ বন্ধুজন অন্যান্য সংগঠনের তুলনায় সেরা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তনের জন্য কাজ করব।

‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, সংগঠনটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক সচেতনতা, পরিবেশ রক্ষা এবং শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্ব দেবে। পাশাপাশি জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ক্রমে কমিটি গঠন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নবীন হাসান/ আমান

বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম
বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন
কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে দিনাজপুর জেলা বন্ধুজন কমিটি। ছবি: খবরের কাগজ

বর্ণাঢ্য আয়োজন, আনন্দঘন পরিবেশ ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে দৈনিক খবরের কাগজের সহযোগী সংগঠন ‘বন্ধুজন’ দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে।

বুধবার (২৯ এপ্রিল) দিনাজপুর প্রেসক্লাব চত্বরে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা, কেক কাটা এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দিনাজপুর বন্ধুজন জেলা কমিটির সভাপতি সিফাত হাসান রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবিত হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক হবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ডা. রবিউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজের দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদসহ জেলা কমিটির সব সদস্য।

আলোচনা সভা ও কেক কাটা প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বন্ধুজনের এক বছরের কার্যক্রম তুলে ধরেন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সদস্য ও উপদেষ্টারা একে অপরকে কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানস্থলে ফটোসেশনসহ নানা আয়োজনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ বন্ধুজনের সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করেন, যা সদস্যদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসক্লাব চত্বরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দিতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন সংগঠনের সদস্যরা।

তারা জানান, সমাজে এখনো অনেক মানুষ এক বেলা খাবারের অভাবে কষ্টে দিন কাটান। নিজেদের সামান্য সঞ্চয় থেকে তাদের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের কার্যক্রম তুলে ধরা সাধারণ সম্পাদক সাবিত হাসান বলেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল বন্ধুজনের দিনাজপুর জেলা কমিটি গঠনের পর থেকেই সদস্যরা নিজেদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে একটি তহবিল গড়ে তোলেন। সেই অর্থ এবং দাতা সদস্যদের সহযোগিতায় তারা বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক হবিবুর রহমান বলেন, বন্ধুজন একটি সম্পূর্ণ সামাজিক সংগঠন, যা তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছে।

উপদেষ্টা ডা. রবিউল ইসলাম বলেন, ছোট ছোট ভালো কাজ একসময় সমাজে বড় পরিবর্তন আনতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানবসেবা একটি মহৎ কাজ, যা বন্ধুজনের সদস্যরা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।

দৈনিক খবরের কাগজের প্রতিনিধি সুলতান মাহমুদ বলেন, অল্প সময়ের মধ্যেই বন্ধুজন জেলা কমিটি উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করেছে। শিক্ষার্থীদের এ উদ্যোগ ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতি সিফাত হাসান রাকিব বলেন, অর্ধশতাধিক সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় বন্ধুজন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করছেন। তিনি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু বলেন, মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে বন্ধুজন দিনাজপুর জেলা কমিটি তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে, যা তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠছে।

জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন
ছবি: খবরের কাগজ

মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’-এর জামালপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফের উদ্যোগে ‘খবরের কাগজ বন্ধুজন’ জামালপুর জেলা কমিটি গঠনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণ করতে বন্ধুজনের ফরম পূরণকারী সদস্যরা একে একে উপস্থিত হন। সভায় জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ানের সভাপতিত্বে ‘খবরের কাগজ’-এর জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, ব্যবসায়ী শেখ সাইদুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক মোখলেছুর রহমান রকি, বাঁধন হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ১৯ সদস্যের জেলা কমিটি চূড়ান্ত করা হয়। জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান নবগঠিত ‘খবরের কাগজ বন্ধুজন’ জেলা কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি শেখ সাইদুর রহমান সোহেল এবং সাধারণ সম্পাদক রাশেদুল অন্তর নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মোখলেছুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিনা আক্তার তন্নি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় ইসলাম, নারী বিষয়ক সম্পাদক নানজিবা হক আনিকা, সাংস্কৃতিক সম্পাদক নিরব দেবনাথ, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক নূর আহম্মেদ নবীন, অর্থ সম্পাদক বাঁধন হোসেন, ক্রীড়া সম্পাদক মাহিম আহামেদ, দপ্তর সম্পাদক সোবাহান সোহান নাজমুল, সমাজকল্যাণ সম্পাদক সৌরভ পাল, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাইয়্যান নাফিজ শায়ন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এস এম কাফি এবং সদস্য সুজন আহাম্মদ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল অন্তর বলেন, ‘খবরের কাগজ বন্ধুজন অন্যান্য সংগঠনের তুলনায় সেরা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা বন্ধুজনকে সবার মাঝে ছড়িয়ে দেব। আমরা সবাই মিলে সমাজ পরিবর্তনের জন্য কাজ করব। বন্ধুজনের সদস্যরা একে অপরের পাশে থেকে সমাজের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। বন্ধুজনের যে মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নের জন্য সব সদস্যকে নিয়ে এগিয়ে যাব।’

নবগঠিত কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান সোহেল বলেন, ‘নতুন কমিটির সবাইকে নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও খারাপ কাজ রুখে দেওয়ার জন্য বন্ধুজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন বলে আশা করি।’

অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বলেন, ‘আন্তরিক পরিবেশে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটি তাদের কাজের মাধ্যমে সমাজে নানা অসংগতি নিরসনে ভূমিকা রাখবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবে, নিয়মিত পাঠচক্র আয়োজন করবে। নতুন কমিটিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা যুক্ত হওয়ায় সংগঠনটি আরও কর্মমুখী হবে। বন্ধুজন খুব দ্রুতই একটি অনুকরণীয় সংগঠনে পরিণত হবে বলে আমি প্রত্যাশা করি।’

‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, নতুন কমিটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক ব্যাধি প্রতিরোধ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষামূলক কার্যক্রমে জোর দেবে। শিগগিরই জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন ও কমিটি গঠন করা হবে।

রিফাত/

সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের ইফতার মাহফিল

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের ইফতার মাহফিল
খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন সিলেট জেলা শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখার ইফতার মাহফিল। ছবি: খবরের কাগজ

খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন সিলেট জেলা শাখা  ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রথমবারের মতো শাবিপ্রবির প্রথম কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। 

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক ও বন্ধুজন সিলেটের উপদেষ্টা  শাকিলা ববি, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য তুহিন আহমদ, পরিবেশকর্মী শাহ সিকান্দার আহমেদ শাকির, খবরের কাগজের শাবিপ্রবি প্রতিনিধি মো. ইসফাক আলী, সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ, সিলেট বন্ধুজনের সাধারণ সম্পাদক দুর্লভ খীসা, সাংগঠনিক সম্পাদক বিশাল দে বৃত্তসহ সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের সদস্যরা।

শাকিলা ববি/সুমন/

ঝালকাঠিতে খবরের কাগজ ‘বন্ধুজন’-এর মানবিক ইফতার ও দোয়া

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
ঝালকাঠিতে খবরের কাগজ ‘বন্ধুজন’-এর মানবিক ইফতার ও দোয়া
ছবি: খবরের কাগজ

ঝালকাঠিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের মধ্যে ইফতার বিতরণ ও দোয়ার আয়োজন করেছে খবরের কাগজ ‘বন্ধুজন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন, খবরের কাগজ ‘বন্ধুজন’ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস হোসেন ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, বন্ধুজনের উপদেষ্টা মু. আলআমিন বাকলাই, জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা জাহান রুনু, কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সুনিল কুমার হালদার এবং খবরের কাগজ ঝালকাঠি জেলা প্রতিনিধি কামরুজ্জামান সুইট।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধুজন ঝালকাঠি জেলা সভাপতি মো. শাহারিয়া ইসলাম সীমান্ত এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুজন সদস্য মো. আক্তারুজ্জামান।

কামরুজ্জামান সুইট/নাঈম