ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
১০ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি পটিয়ায় যুবক খুন কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী
Nagad desktop

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি
ছবি : খবরের কাগজ

কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মানুষের পাশাপাশি পশু-পাখিরও হাঁসফাঁস অবস্থা। তীব্র খরতাপে স্বস্তি নেই কোথাও। অনাবৃষ্টি, খরতাপে ফলমূল, ফসলি জমি, সবজি নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। 

শুক্রবার (১৯) এপ্রিল বেলা ৩টায় জেলায় ৪১ দশমিক ৩ ডিগ্রি ও সন্ধ্যা ৬টায় ৪১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার। যা চলতি মৌসুমে এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। টানা চারদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করল আবহাওয়া অধিদপ্তর।

চলমান তাপদাহে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হিটস্টোক প্রতিরোধে জেলাব্যাপী মাইকিং করে সতর্ক করা হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে।

৭০ বছর বয়সী আব্দুল ওহাব। টানা ৩৫ বছর ধরে চুয়াডাঙ্গা শহরে রিকশা চালাচ্ছেন। তিনি বলেন, ‘এই তীব্র গরম আর রোদে এখনো পায়ে প্যাডেল ঘুরিয়ে রিকশা চালাচ্ছি। অল্পতে হাঁপিয়ে উঠছি। কিছুক্ষণ পরপর বিশ্রাম ও শরীরে পানির ছিটা নিতে হচ্ছে। গরমে তেমন কেউই বাইরে বের হচ্ছেন না। ফলে যাত্রীও কম হচ্ছে।’

কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মানুষের পাশাপাশি পশু-পাখিরও হাঁসফাঁস অবস্থা। তীব্র খরতাপে স্বস্তি নেই কোথাও। অনাবৃষ্টি, খরতাপে ফলমূল, ফসলি জমি, সবজি নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। 

আজ বেলা ৩টায় জেলায় ৪১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ১৭ শতাংশ। যা চলতি মৌসুমে এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ৪০ দশমিক ৪ ডিগ্রি,  বুধবার (১৭ এপ্রিল) ৪০ দশমিক ৮ ডিগ্রি ও মঙ্গলবার (১৬ এপ্রিল) ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

চলমান তাপদাহে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হিটস্টোক প্রতিরোধে জেলাব্যাপী মাইকিং করে সতর্ক করা হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে।

ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ দিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী আরও কিছুদিন তীব্র দাবদাহ অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এমতাবস্থায় ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাষীদের পরামর্শ দিয়েছে।’

বেশ কয়েকজন পান চাষি বলেন, ‘রোদের কারণে ক্ষতির মুখে পান গাছ। শুকিয়ে যাচ্ছে পানের বরজ। ঝরে পড়ছে পান পাতা। ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না। লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে চাষিদের।’

জেলার জীবননগর উপজেলার চাষি ইজাজ উদ্দিন বলেন, ‘আমার জমির ধান শুকিয়ে যাচ্ছে। তীব্র রোদের কারণে কিছু ধান গাছ মারাও গেছে। জমিতে সেচ দিতে হচ্ছে একদিন পরপর। তাতে অনেক খরচ হচ্ছে। এ ছাড়া বাগানের আম, কাঁঠাল ও লিচু ঝরে যাচ্ছে।’

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান খবরের কাগজকে বলেন, আজ শুক্রবার (১৯) এপ্রিল বেলা ৩টায় জেলায় ৪১ দশমিক ৩ ডিগ্রি ও সন্ধ্যা ৬টায় ৪১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আফজালুল হক/সালমান/

পটিয়ায় যুবক খুন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০৫ এএম
পটিয়ায় যুবক খুন
নিহত পঙ্কজ শীল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত যুবকের নাম পঙ্কজ শীল (৩৫)। তিনি ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীল (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পঙ্কজ ও তিলক স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে তারা তিনজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা টর্চলাইটের আলো ফেলে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে পঙ্কজ ও তিলক গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীলের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

রাফিউল আকরাম আলভী/এসএন

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৪৯ পিএম
কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু
ইনতিশার হাসনাত। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে হ্রদের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘ এক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল হ্রদের ২৫ ফুট গভীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইনতিশার হাসনাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের আলিচান মাতব্বর পাড়ার বাসিন্দা এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহীন আখতার নাসরিন দম্পতির একমাত্র ছেলে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ইনতিশারসহ চার বন্ধু মিলে মঙ্গলবার রাঙামাটিতে বেড়াতে যান। বিকেলে তারা একটি নৌকা ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌঁছালে চার বন্ধু মিলে হ্রদের পানিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে ইনতিশার বন্ধুদের অলক্ষ্যে হ্রদের গভীর পানিতে চলে যান এবং স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বন্ধুরা তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

​খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি বিশেষ ডুবুরি ইউনিট স্পিডবোটযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস বলেন,

​আমরা বিকেল ৫টার দিকে একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাই। আমাদের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় হ্রদের প্রায় ২৫ ফুট গভীর তলদেশ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরই ইনতিশারকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

​একমাত্র ছেলেকে হারিয়ে সম্পূর্ণ বাকরুদ্ধ ও শোকস্তব্ধ হয়ে পড়েছেন উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন ও শাহীন আখতার নাসরিন দম্পতি। ইনতিশারের একমাত্র বোনও ভাইয়ের এই আকস্মিক প্রস্থানে গভীর শোকে আচ্ছন্ন।

​পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইনতিশার ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও সম্ভাবনাময় একজন তরুণ। শিক্ষাজীবনে তার মেধা ও বিনয়ী আচরণ শিক্ষক-সহপাঠী সবার প্রশংসা কুড়িয়েছিল। তার এই  মৃত্যুতে পরিবার, চবি ক্যাম্পাস এবং পেকুয়ার নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

রকিবুল হাসান/এসএন

পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৪ পিএম
পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে অনধিকার প্রবেশ, দখলচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেন পটিয়া থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের নিয়ে একটি জরুরি সভা চলাকালে অভিযুক্তরা বহিরাগত ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং প্রেস ক্লাবের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চালান।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে সভার রেজুলেশন খাতা জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং উপস্থিত সংবাদকর্মীদের ক্লাব কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পটিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে যান।

অভিযোগকারী নুর হোসেন দাবি করেন, এর আগেও কয়েকজন অভিযুক্ত প্রেস ক্লাব কার্যালয় দখলের চেষ্টা করেছিলেন। তবে প্রেস ক্লাবের সদস্যদের বাধার মুখে তারা সফল হতে পারেননি।

এ বিষয়ে পটিয়া থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

রাফিউল আকরাম আলভী/এসএন

মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০৬ পিএম
মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
নিহত ব্রাজিল সমর্থক ফয়সাল হোসেন। ছবি: পরিবারের সৌজন্যে

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আম গাছে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (১৮) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং তিনি ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিকেলে ফিলিং স্টেশনের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসাদ/নাঈম

হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:১১ পিএম
হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
নিহত কিশোর মো. টিপু। ছবি: খবরের কাগজ

কানে হেডফোন লাগিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের হুইস্‌ল শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারদোনা গ্রামের শরিফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. টিপু কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে। সে গত কয়েকদিন আগে বারদোনা গ্রামের শরিফ পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা মো. খলিল বলেন, আমি আসরের নামাজ পড়ে বের হয়ে দেখি কক্সবাজারগামী একটি ট্রেন অবিরত হুইস্‌ল বাজিয়ে ছুটে চলছে। তখন দৌড়ে গিয়ে রেললাইনে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমার ভাগিনা টিপু কানে হেডফোন দিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা ট্রেনের হুইস্‌ল ও শব্দ শুনতে পায়নি। এ সময় ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা খবরের কাগজকে বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ আমাদেরকে জানায়নি। তবে চট্টগ্রাম থেকে আগত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টার দিকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করেছিল।

আরিফুল ইসলাম/নাঈম