টঙ্গীর দত্তপাড়া ও বনমালা এলাকার বেশিরভাগ বাসিন্দাদের দীর্ঘ আট মাস যাবৎ গাজীপুর সিটি করপোরেশন ওয়াসার পানির তীব্র সংকটে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ওয়াসার পানির জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষ স্থানীয় জনপ্রতিনিধির কাছে একাধিকবার যোগাযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিটি করপোরেশন প্রতি মাসে পানির বিল নিলেও নগরবাসী পানি পাচ্ছে না।
শুক্রবার (৩০ আগস্ট) জুমা নামাজের পর এলাকাবাসী টঙ্গী-গাজীপুর শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করে।
তারা বলেন, ৭ দিনের মধ্যে পানির ব্যবস্থা না করলে গাজীপুর সিটি করপোরেশনের সব অফিস ঘেরাও করা হবে।
টঙ্গীর মধুমিতা, বড় দেওড়া, ছোট দেওড়া, হোসেন মার্কেট, মোক্তারবাড়ী সাতাইশ, এরশাদ নগর এলাকাসহ বিভিন্ন এলাকায় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। খাবারের পানিটুকু কিনতে হচ্ছে দোকান থেকে। গোসল করতে হচ্ছে ২-৩ দিন পর রুটিন করে। মাঝে মধ্যেই মসজিদে অজু করার সময় পানি থাকে না।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ওয়াসা কর্মকর্তা প্রকৌশলীর কাছে লিখিত ও মৌলিক অভিযোগ করেও কোনো উপকারে আসছে না।
পলাশ প্রধান/জোবাইদা/