ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি মোস্তফা কামালের বিষাদ বসুধা সাতচল্লিশের অস্বাভাবিকতার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন করেছি শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার প্রাচ্য-প্রতিচ্যের দ্বন্দ্ব ও সমকালীন চিন্তার বহুমাত্রিক পাঠ ১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬ দুর্দান্ত প্রত্যাবর্তনে কোরিয়ার চেকমেট টেকনাফ সীমান্তে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টিভিতে আজকের খেলা সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০ দেশীয় শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ছাড় আধুনিক বাজেট বনাম ইসলামের বায়তুল মাল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে জিদানের ঢুস কর্মসংস্থানকে প্রধান অগ্রাধিকার বরাদ্দ কমিয়ে বৈদেশিক কর্মসংস্থানে উচ্চাভিলাষ! বাজেটে দুদকের বরাদ্দ বাড়েনি অর্থনীতি পুনরুদ্ধারে সাহসী রোডম্যাপ জুয়ার পূর্বাভাস, ভাঙতে পারে সব রেকর্ড মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য কালোটাকা সাদা করার সুযোগ থাকছে ১২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল নতুন বাজেট পুঁজিবাজারকে আস্থায় আনতে নানা পদক্ষেপ ১২ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ইস্পাত রক্ষণ প্রাণে আলমিরন ফুটবলের চেয়ে বড় হয়ে উঠেছে রাজনীতি? প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা কার?
Nagad desktop

হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষে ব্যাংকারের মৃত্যু

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষে ব্যাংকারের মৃত্যু
নিহত কামরুল ইবনে হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কামরুল ইবনে হাসান (৩৯) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে নাজিরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত কামরুল ইবনে হাসান ফটিকছড়ির মাইজভাণ্ডার চাড়ালিয়াহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংক আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ফটিকছড়িমুখী একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে তিন যাত্রীর মধ্যে কামরুল ইবনে হাসান ঘটনাস্থলে নিহত হন এবং দুই যাত্রী গুরুতর আহত হন।

আহতদের পরিচয় জানা যায়নি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। 

রাউজান গহিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার এলাকায় বলে জেনেছি।

মাহফুজ/

১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৫ পিএম
১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট উপস্থাপনকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের তত্ত্বাবধানে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী বলে অভিহিত করেন। তাদের ভাষ্য, নতুন বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, বিএনপি নেতা নুরে ইয়াসিন নোবেল, শহীদ সরকার, সাদিকুর রহমান সেন্টু, হারুনুর রশিদ মিঠু, খোরশেদ আলম, শামীম আহামেদ, জসিম উদ্দিন, আব্দুর রাহিম, হযরত আলী রানা, ওমর ফারুক টিটু, আল আমিন, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল ও মেহেদী হাসানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন/থিও

কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৩ পিএম
কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক
ছবি: খবরের কাগজ

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীর কাছে গাঁজা সরবরাহের চেষ্টা করতে গিয়ে দবির মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১১জুন) সকালে মাগুরা জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা যায়, মাদক মামলায় কারাবন্দি তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে কারাগারে আসেন তার স্বামী দবির মোল্যা। এ সময় আরপি গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে তার জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করা হয়।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, গাঁজা উদ্ধারের পর বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কারা-ফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দবির মোল্যা স্বীকার করেন, স্ত্রীর অনুরোধেই তিনি গাঁজার প্যাকেট কারাগারের ভেতরে নেওয়ার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, কারাবন্দি তন্বী খাতুন কারাগারের ভেতরেও মাদক কারবার চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর মাধ্যমে গাঁজা সংগ্রহের চেষ্টা করেন। তবে কারারক্ষীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

কাসেমুর শ্রাবণ/তামান্না রুপা/

চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২১ পিএম
চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক
ছবি: খবরের কাগজ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ অপারেশন মাঝপথে স্থগিত রেখে চলে গিয়েছেন চিকিৎসক। এ ছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগে হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায়, ক্লিনিকটিকে ১ লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়।

জানা যায়, গত ৫ জুন মুসলিমা খাতুন নামে এক রোগীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ক্লিনিকটিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অভিযোগ রয়েছে, রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অ্যানেসথেসিয়া দিয়ে অস্ত্রোপচার শুরু করা হয়। এক পর্যায়ে অপারেশন অসমাপ্ত রেখে চিকিৎসক চলে যান। পরে রোগীকে চুয়াডাঙ্গায় স্থানান্তর করে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

এ ঘটনায় রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম ক্লিনিকে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় মানদণ্ড না মানার প্রমাণ পাওয়া যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়মের দায়ে অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মিজানুর রহমান/থিও

সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:০০ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১১:১৭ এএম
সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার ও গ্যাস চুরির অভিযোগে এক চুন কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে আরও কয়েকটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১জুন) দিনব্যাপী তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ, সোনারগাঁয়ের আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসক, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সোনারগাঁ জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকায় অবস্থিত একটি চুন কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটির মালিক মেসার্স প্রান্ত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু বক্করকে (২৬) আটক করা হয়।

তদন্তে জানা গেছে, বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে তিনি অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কর্মকর্তারা জানান, ইছাপাড়া এলাকার কারখানাটির পাশাপাশি দিঘিরপাড় এলাকায় একটি এবং পিরোজপুর ইউনিয়নের মহাসড়কের দুই পাশে অবস্থিত আরও দুটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, "রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের শনাক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে এলাকায় থাকা কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ইমরান/তামান্না রুপা

মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৪১ এএম
মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬
ছবি: খবরের কাগজ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় ১০ যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলো, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরসুখনগরী বারখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু (২০), হবি মুন্সির ছেলে সবুজ মিয়া (২১), হবি মণ্ডলের ছেলে হোসেন আলী (১৮), জগলুল পাশার ছেলে সাজিবুল হাসান সজিব (২০), জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান (১৮) এবং তাছের মণ্ডলের ছেলে ইউনুস মিয়া (১৮)। অপহৃত কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অপহরণের পর থেকে তাকে নিয়ে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।

অপহৃত কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী এতে সাড়া না দিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের পক্ষ থেকে নাইমের স্বজনদের বিষয়টি অবহিত করা হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে কিশোরীকে অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। 

আরও জানা গেছে, বুধবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে। পরে তারা জোরপূর্বক কিশোরীকে তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ধাওয়া করে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তবে নাইমসহ অন্যরা কিশোরীকে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আসমাউল আসিফ/অন্তরা