ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
তনু হত্যা: দুই আসামিকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ বোয়ালখালীতে ওমান প্রবাসীকে হত্যা: শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই মরিশাসের শ্রমবাজার খুলতে সমঝোতা চুক্তিতে সম্মত টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী নারীর নিরাপত্তা নিয়ে অস্বস্তিকর বাস্তবতা ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু গণতন্ত্রে হতাশা এবং নেতৃত্বে অসন্তোষ শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা কন্যাশিশু নির্যাতন: আর্থ-সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক সংকট মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.) রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ইসরায়েলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭ হালুয়াঘাটে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টায় ১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে যুবদল নেতা আটক বাউফলে জামায়াত নেতার বিরুদ্ধে এসিল্যান্ডের স্বাক্ষর নকলের অভিযোগ
Nagad desktop

রমজান উপলক্ষে সিলেটে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বয় সভা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম
রমজান উপলক্ষে সিলেটে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বয় সভা
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বয় সভা। ছবি: খবরের কাগজ

আসন্ন মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে যানবাহন চলাচলের মূল সড়ক হকারমুক্ত রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার রাত ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সভায় সিলেট মেট্রোপলিটন এলাকার সার্বিক নিরাপত্তা, ব্যাংক ও শপিংমলের নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় এসএমপি’র পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, আসন্ন রমজান মাসে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল বৃদ্ধি অব্যাহত আছে। অবৈধ পার্কিং বন্ধে সকলকে সচেতন থাকতে হবে। নাগরিকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং সকলের আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি।

পুলিশ কমিশনার হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। শপিংমলগুলোর সামনে এবং আশপাশে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন প্রয়োজন।

এসএমপি’র পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান উপস্থিত ছিলেন। সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, ডিজিএফআই সিলেট, র‌্যাব-৯, ৩৪ বীর, বাংলাদেশ সেনাবাহিনী সিলেট, সিলেট সিটি করপোরেশন, সিলেট সিভিল সার্জন প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ভিডিপি, বিআরটিএ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ, দোকান মালিক সমিতি সিলেট, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতি, কালিঘাট ও মহাজনপট্টি ব্যবসায়ী সমিতি, বন্দর বাজার রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতি, লালদিঘী হকার্স মার্কেট, লালবাজার কাচা মার্কেট, কাজীরবাজার মাছ বাজার, নোয়াব আলী মার্কেট কাঁচাবাজার সোবাহীঘাট, ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট সোবহানীঘাট, বাস মালিক সমিতি কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সিলেট, ট্রাক, কাভার্ডভ্যান, মালিক সমিতি, ট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক ইউনিয়ন , সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, টেক্সিকার, মালিক সমিতি, লেগুনা, ইউম্যান হুলার চালক, শ্রমিক ইউনিয়ন সমিতি, ব্যবসায়ী সমিতি লালদিঘীরপাড়, সিলেট জেলা বাস, মিনিবাস, সিএনজি মালিক সমিতি , এলিগেন্ট শপিং মল জিন্দাবাজার, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ, নয়া সড়ক বিজনেস এসোসিয়েশন, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিরা উপস্থিত ছিলেন।

শাকিলা ববি/মাহফুজ

 

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৫ পিএম
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার। ছবি: পরিবারের সৌজন্যে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ইউনুছ হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ জুন) বিকেল পৌনে ৫টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবসরগ্রহণের পর তিনি ঝালকাঠীর নলছিটি পৌরসভার থানা রোডে নিজ বাসায় বসবাস করছিলেন। ওই বাসায়ই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, জামাই, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় জানাজা শেষে নলছিটির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক চিড়া মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌরশহরের মরখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নজরুল ইসলাম বাবুলের চিড়া ভাঙানোর মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে গোসল করতে যাওয়ার সময় ময়মনসিংহগামী মবিলভর্তি একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা, অটোচালক ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকার হৃদয় হোসেনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত নজরুল ইসলাম পৌরশহরের শিমরাইল গ্রামের নুর নবীর ছেলে।

ইশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফয়সল/নাঈম

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে
ছবি: খবরের কাগজ

ভোলার মনপুরায় দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে সৃষ্ট উত্তেজনার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ওই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুরে মনপুরা থানায় মামলাটি করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল। পরে পুলিশ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শফিক মীর, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও আ. মালেক। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায়।

আটক ছাত্রলীগ নেতার পরিবারের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় তাদের ছেলে জড়িত নন। তাকে অন্যায়ভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এমনকি স্বেচ্ছাসেবক দলের নেতা নিজেদের লোকজনের আঘাতে আহত হয়ে উল্টো মামলা করেছেন বলেও অভিযোগ করেন।

অন্যদিকে মামলার বাদী ও আহত নুরনবী ছৈয়াল দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মীরের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইমতিয়াজ/নাঈম

রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:১০ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৯:১২ পিএম
রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিদা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুনে পুড়ে দুটি গরু ও দুটি ছাগল মারা গেছে। এ ছাড়া দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে এবং তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় একটি কাঁচা বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে তারে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে না‌য়েব আলীর ছে‌লে মো. নুরুজ্জামান দুদুর গোয়ালঘর ও রান্নাঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘর দুটি পুড়ে যায় এবং গোয়ালে থাকা দুটি গরু ও দুটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়।

এদিকে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার ছিঁড়ে যাওয়া বিদ্যুতের একটি তার শাহিদা আক্তারের গলায় জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাহিদা আক্তার কাজাইকাটা গ্রামের সোনা মিয়ার স্ত্রী।

এ ঘটনায় মো. জয় মিয়া, তার স্ত্রী ও মমতাজ বেগমসহ তিনজন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কাওছার আলী ব‌লেন, ঘটনা‌টি আমি শু‌নে‌ছি। নিহ‌তের প‌রিবা‌রের পক্ষ থে‌কে অ‌ভি‌যোগ পে‌লে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে। 

গোলাম মাওলা/নাঈম

শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম
শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ
ইসরাফিল-মাশরাফি-রাব্বানী-রাসেল-তোফায়েল। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।

জানা গেছে, গত ২৭ মে সকালে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে, স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার ১৫ বছর বয়সী শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এরপর ৬ জুন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী এবং পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ১৩ বছর বয়সী ছেলে খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ৭ জুন দুপুরে পাঁচগাঁও গ্রামের ইকরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের তিন শিক্ষার্থী-১১ বছর বয়সী রাব্বানী, ১২ বছর বয়সী তোফায়েল এবং ১৩ বছর বয়সী রাসেল নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল বলেও জানা গেছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। অনেকেই সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানান, ইসরাফিল ও মাশরাফির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকরাও জিডি করতে থানায় এসেছেন। নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

শাকিল মুরাদ/রিফাত/