ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার তনু হত্যা: দুই আসামিকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ বোয়ালখালীতে ওমান প্রবাসীকে হত্যা: শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই মরিশাসের শ্রমবাজার খুলতে সমঝোতা চুক্তিতে সম্মত টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী নারীর নিরাপত্তা নিয়ে অস্বস্তিকর বাস্তবতা ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু গণতন্ত্রে হতাশা এবং নেতৃত্বে অসন্তোষ শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা কন্যাশিশু নির্যাতন: আর্থ-সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক সংকট মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.) রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ইসরায়েলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭ হালুয়াঘাটে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টায় ১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে যুবদল নেতা আটক
Nagad desktop

শোলাকিয়া ঈদগাঁহ মাঠ প্রস্তুত, থাকবে ৫ স্তরের নিরাপত্তা

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম
শোলাকিয়া ঈদগাঁহ মাঠ প্রস্তুত, থাকবে ৫ স্তরের নিরাপত্তা
ছবি : খবরের কাগজ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাঁহ মাঠ ১৯৮তম ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। এ বছর ঈদুল ফিতরের জামাত শুরু হবে সকাল ১০টায়। থাকবে ৫ স্তরের নিরাপত্তা। ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক জোবায়ের ইবনে আব্দুল হাই।

শনিবার (২৯ মার্চ) দুপুরে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

পরে র‍্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান সাংবাদিকদের শোলাকিয়া ঈদগাঁহ্ মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্পর্কে সাংবাদিকদের বিবৃতি দেন।

ইতোমধ্যে শোলাকিয়া মাঠে দাগ কাটা, মাটি ভরাট, বালু ভরাট, রং করা, সুপেয় পানির ব্যবস্থা, ওজুখানা, টয়লেটসহ যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

১৯৮ তম ঈদ জামাত সম্পর্কে শোলাকিয়া ঈদগাঁহ্ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, 'সারাদেশসহ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা ঈদের নামাজের জন্য আসবেন। যারা এক থেকে দুইদিন পূর্বে চলে আসেন তাদের জন্য ৩টি পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানগুলো হলো, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, শোলাকিয়া কুমুদিনী প্রাথমিক বিদ্যালয় ও বাগে জান্নাত নূরানী মাদ্রাসা। তাদের জন্য বিনামূল্যে ইফতার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।'

তিনি জানান, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবে তারা জায়নামাজ ও মোবাইল ছাড়া অন্য কিছু বহন করতে পারবেন না। কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কেউ মাঠে প্রবেশ করতে পারবে না। এ ছাড়াও মাঠের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। নামাজের জন্য আগত মুসল্লীদের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়াও ওয়াচ-টাওয়ার ও মাঠের আশপাশে এলাকায় ৬৪টি সিসিটিভি স্থাপন করা হয়েছে। যাতে করে নিরাপত্তা বিঘ্নিত না হয়। পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসারসহ আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম মাঠে অবস্থান করবে।

জেলা প্রশাসক আরও বলেন, 'ঈদের জামাতে অংশগ্রহণের জন্য মুসল্লিদের জন্য ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে ছাড়বে সকাল ৬টায় কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় ভৈরব পৌঁছাবে বেলা ২টায়। শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ময়মনসিংহে পৌঁছাবে বেলা ৩টায়।'

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, 'পুলিশ ও র‍্যাবের ৬টি ওয়াচ-টাওয়ার করা হয়েছে। ১১০০ পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করার জন্য গোয়েন্দা নজরদারি রমজানের প্রথম থেকেই অব্যাহত আছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে। মাঠের সার্বক্ষণিক নিরাপত্তায় ড্রোনের ব্যবস্থা থাকবে। মাঠের চর্তুদিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মুসুল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা বলয় পার হয়ে মাঠে প্রবেশ করতে হবে এবং প্রত্যেককে সার্চ করার জন্য মেটাল ডিটেক্টর থাকবে।’ 

র‍্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান বলেন, 'মুসুল্লিদের নিরাপত্তায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করতে পোশাকে পাশাপাশি সাদা পোশাকেও র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। নাশকতাকারী, ছিনতানকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকেট কালোবাজারি ও মলমপার্টিসহ অন্য অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কন্ট্রোল রুম স্থাপন করবো। ওয়াচ-টাওয়ার থাকবে এর মাধ্যমে আমরা সার্ভিলেন্স করবো। সন্দেহভাজন ব্যাক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করবো। ড্রোন এবং বায়নোকুলার থাকবে। ওয়াচ-টাওয়ারে স্বয়ংক্রিয় স্নাইপার রাইফেল থাকবে যেন যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করতে পারেন। বেশকিছু প্যাট্রোল কার থাকবে, যেগুলো শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে। ট্রেনে করে দূর–দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন এখানে, তাই তাদের নিরাপত্তার জন্য ভৈরব ও কিশোরগঞ্জ রেলস্টেশনে র‍্যাব মোতায়েন থাকবে বলে জানান এ কর্মকর্তা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মাহমুদুল ইসলাম তালুদকদার, র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির, শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তাসলিমা মিতু/জোবাইদা/

শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার
উদ্ধার হওয়া ছাত্ররা। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া ছাত্ররা হলো- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

এর আগে, রবিবার দুপুরে একসাথে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এই তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এরপর সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর হয়।

সোমবার বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামেন। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদেরকে পাওয়া যায়। 

বর্তমানে উদ্ধার হওয়া শিক্ষার্থীদেরকে তাদের পরিবারের কাছে হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাকিল/নাঈম

ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক চিড়া মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌরশহরের মরখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নজরুল ইসলাম বাবুলের চিড়া ভাঙানোর মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে গোসল করতে যাওয়ার সময় ময়মনসিংহগামী মবিলভর্তি একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা, অটোচালক ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকার হৃদয় হোসেনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত নজরুল ইসলাম পৌরশহরের শিমরাইল গ্রামের নুর নবীর ছেলে।

ইশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফয়সল/নাঈম

শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের উপর হামলা।ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর হামলার ঘটনায় ৮ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং চাঁদা দাবির উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডামুড্যায় মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক আব্দুল্লাহ আল হাসিব মামলাটি আমলে নিয়ে এফআইআর গ্রহণের নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক সুজিত কর্মকার। বিদ্যালয়ের ফটকে পৌঁছালে কয়েকজন তরুণ তাকে টেনেহিঁচড়ে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে মারধর শেষে কয়েকজন তরুণ তাকে আবার অটোরিকশায় তুলে দেন। পরে তিনি প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। সেখানে নিরাপত্তাহীনতা অনুভব করায় তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ ঘটনায় সোমবার দুপুরে সুজিত কর্মকার ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডামুড্যায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, ‘আমার ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছি। আমি আশা করি প্রশাসন দ্রুত আসামিদের আইনের আওতায় আনবে।’ 

বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘আমার মক্কেলের ওপর হামলার ঘটনায় বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা এতে সন্তুষ্ট। আশা করি পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করবে।’ 

এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম খবরের কাগজকে বলেন,‘প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি আদালতে কোনো মামলা হয়েছে কি না, সে-সংক্রান্ত কোনো কাগজপত্রও আমাদের হাতে এসে পৌঁছায়নি।’ 

বিধান মজুমদার/রিফাত/

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে
ছবি: খবরের কাগজ

ভোলার মনপুরায় দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে সৃষ্ট উত্তেজনার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ওই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুরে মনপুরা থানায় মামলাটি করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল। পরে পুলিশ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শফিক মীর, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও আ. মালেক। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায়।

আটক ছাত্রলীগ নেতার পরিবারের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় তাদের ছেলে জড়িত নন। তাকে অন্যায়ভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এমনকি স্বেচ্ছাসেবক দলের নেতা নিজেদের লোকজনের আঘাতে আহত হয়ে উল্টো মামলা করেছেন বলেও অভিযোগ করেন।

অন্যদিকে মামলার বাদী ও আহত নুরনবী ছৈয়াল দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মীরের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইমতিয়াজ/নাঈম

রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:১০ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৯:১২ পিএম
রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিদা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুনে পুড়ে দুটি গরু ও দুটি ছাগল মারা গেছে। এ ছাড়া দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে এবং তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় একটি কাঁচা বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে তারে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে না‌য়েব আলীর ছে‌লে মো. নুরুজ্জামান দুদুর গোয়ালঘর ও রান্নাঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘর দুটি পুড়ে যায় এবং গোয়ালে থাকা দুটি গরু ও দুটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়।

এদিকে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার ছিঁড়ে যাওয়া বিদ্যুতের একটি তার শাহিদা আক্তারের গলায় জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাহিদা আক্তার কাজাইকাটা গ্রামের সোনা মিয়ার স্ত্রী।

এ ঘটনায় মো. জয় মিয়া, তার স্ত্রী ও মমতাজ বেগমসহ তিনজন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কাওছার আলী ব‌লেন, ঘটনা‌টি আমি শু‌নে‌ছি। নিহ‌তের প‌রিবা‌রের পক্ষ থে‌কে অ‌ভি‌যোগ পে‌লে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে। 

গোলাম মাওলা/নাঈম