ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫ অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র চাক্তাই খালে নির্মাণাধীন সেতুর ধীরগতি সহ্য করা হবে না: চসিক মেয়র ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি! ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০ ফটিকছড়িতে মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান এআই মামলা: ডিএমপি মাত্র দুটি নম্বর থেকে এসএমএস পাঠায়, অন্যগুলো ভুয়া ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার হরিপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
Nagad desktop

মেঘনায় ভেসে আসা তরুণীর মরদেহ শনাক্ত

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম
মেঘনায় ভেসে আসা তরুণীর মরদেহ শনাক্ত
ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ভেসে আসা অজ্ঞাত তরুণীর মরদেহটি ভোলা সরকারি কলেজের ছাত্রী সুকর্না আক্তার ইপ্সিতার (২১) বলে শনাক্ত করেছেন তার বাবা অটোরিকশাচালক মাসুদ রানা।

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ।

তিনি বলেন, ২২ জুন বিকেলে জামাকাপড় ও ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন তার বাবা। মরদেহটি ২০ জুন রাত ১১টার দিকে সদর উপজেলার বুড়িরঘাট এলাকায় মেঘনা নদী থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহের নাম-পরিচয় না পাওয়ায় তা ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মুফিদুল ইসলাম- লক্ষ্মীপুর এর কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। এর আগে ১৭ জুন ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন ইপ্সিতা। পরিবারের দাবি, লঞ্চের কেবিনে ‘জসিম’ নামে এক ব্যক্তির বুকিংয়ে উঠেছিলেন তিনি। মোবাইলে কারও সঙ্গে উত্তেজিত কথোপকথনের পর নদীতে ঝাঁপ দেন, কিংবা তাকে ফেলে দেওয়া হয়। এ নিয়েও রয়েছে সন্দেহ।

এ ঘটনায় ইপ্সিতার বাবা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

মরদেহে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিজুল হক ও সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ।

ইস্পিতার বাবা জানান, তার মেয়ে বাড়ি থেকে টিউশনি করতে যাওয়ার কথা বলে বের হয়। এর পর লঞ্চে এক তরুণীর নদীতে ঝাঁপ দেওয়ার খবর পেয়ে তিনি কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসে যান। সেখানে ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, ঝাঁপ দেওয়া তরুণীই তার মেয়ে।

তিনি বলেন, 'মেয়েটি ‘জসিম’ নামে এক ব্যক্তির নামে বুকিং দেওয়া কেবিনে উঠেছিল। ভাড়া চাইলে সে জানায়, বুকিং দেওয়া ব্যক্তি পরিশোধ করবে। এর পর মোবাইল ফোনে কারও সঙ্গে উত্তেজিতভাবে কথা বলার পরই সে নদীতে ঝাঁপ দেয়। আমার মেয়ে কেন ঢাকাগামী লঞ্চে উঠল, তা তদন্তে বের করা দরকার। প্রশাসন মোবাইল ট্র্যাকিং ও কললিস্ট বিশ্লেষণ করলেই বিস্তারিত জানা যাবে। কেউ তাকে আত্মহত্যায় প্ররোচিত করে থাকলে, বা হত্যা করে থাকলে তার বিচার চাই।'

কর্ণফুলী-৪ লঞ্চের সুপারভাইজার নান্টু বাবু জানান, ইলিশা ঘাট ছাড়ার পর কালিগঞ্জ অতিক্রম করে কিছু দূর গেলে খবর আসে এক তরুণী তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। লঞ্চ ফিরে গিয়ে উদ্ধারচেষ্টা চালালে একবার তরুণীকে নদীতে ভাসতে দেখা গেলেও কাছে যাওয়ার আগেই সে চোখের আড়াল হয়ে যায়। কোস্টগার্ডকে জানিয়ে লঞ্চ আবার ঢাকার পথে রওনা দেয়।

ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপক আলাউদ্দিন জানান, ঘটনার পর লঞ্চে থাকা অন্য এক নারী ৯৯৯-এ ফোন করে জানান, ওই তরুণী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পরে মুন্সিগঞ্জে লঞ্চটি পৌঁছালে পুলিশ দুজন স্টাফ ও অভিযোগকারী নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় পরে ছেড়ে দেওয়া হয়।

লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিজুল হক জানান, উদ্ধারের সময় মরদেহে কালচে দাগ ছিল। নিহতের বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, নৌ-পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

রফিকুল/মেহেদী/

ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১১ পিএম
ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি
ছবি: খবরের কাগজ

ফেনীতে এডিস মশার বিস্তার রোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালির আয়েজন করা হয়। 

শনিবার (৬ জুন) সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম, পৌর প্রশাসক আল আমিন সরকার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম বলেন, বর্তমানে এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

তিনি জানান, সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার বিভিন্ন দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পরিবার সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে জনসচেতনতা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও তারা হাসপাতাল ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

তোফায়েল আহাম্মদ/খাদিজা রুমি/

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৩ পিএম
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপেভ্যান সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলে সিদ্দিক শেখকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-‌ছে‌লে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায়  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজ/আমান

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০২ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের লিচুতলা ও পুরাতন কাচারি এলাকা প্রদক্ষিণ শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। 

এ সময় অংশগ্রহণকারীরা আশেপাশের পরিবেশ পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মইনুদ্দিন সুমন/তামান্না রুপা/

টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি!

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি!
ছবি: খবরের কাগজ

টেকনাফের বাহারছড়ায় পাহাড়ঘেরা এলাকায় গোলাগুলির অভিযোগে ৯৯৯-এ ফোন করেন স্থানীয় বাসিন্দা ফরিদুর ইসলাম, তবে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ।

অভিযোগকারী ফরিদুর ইসলাম বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা ও বদিউর রহমানের ছেলে। তার দাবি, ৫ জুন সন্ধ্যায় নোয়াখালী পাড়া-সংলগ্ন পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগকারী ফরিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার (৫ জুন) সন্ধ্যার দিকে কয়েকজন স্থানীয় সহযোগীকে সঙ্গে নিয়ে একদল পাহাড়ি সন্ত্রাসী পাহাড় থেকে নেমে এসে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা আমার একটি গরু নিয়ে যায়। এ ঘটনায় পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তিরও সম্পৃক্ততা রয়েছে বলে আমার সন্দেহ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করছে।

নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা জানান, শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ায় ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে গুলি চালানোর অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়দের মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। কেউ গুলির শব্দ শুনেছেন বলে দাবি করছেন, আবার কেউ এটিকে পটকার শব্দ বলে মনে করছেন।

ইলিয়াস কোবরা বলেন, ‘নোয়াখালীপাড়া থেকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এই দীর্ঘ দূরত্বের সুযোগ নিয়ে পাহাড়ি সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ করে দ্রুত পাহাড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে নোয়াখালীপাড়ায় একটি পুলিশ চৌকি স্থাপন করা হলে তা অত্যন্ত উপকার হবে।’

তিনি আরও জানান, ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এবং দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এলাকাটিকে চারটি অংশে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি অংশে ২৫ জন করে যুবককে নিয়ে মোট ১০০ সদস্যের একটি গ্রাম প্রতিরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবপাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এই কমিটি কাজ করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বাহারছড়া তদন্ত কেন্দ্র ও টেকনাফ থানা পুলিশের দুটি টিম স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া তেল পাম্পের পেছনের ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি জানান, প্রায় ১০-১২ দিন আগে তার ভাই গফুর, চাচাতো ভাই সোনা মিয়াসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, শুক্রবার কয়েকজন ব্যক্তি কালো পোশাক পরে অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন।

পরিদর্শক আবু সাঈদ আরও বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলা হলে তারা এ ধরনের কোনো ঘটনা ঘটার বিষয়ে অবগত নন বলে জানান। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত ও যাচাই করা হচ্ছে।

শাহীন/তামান্না রুপা/

গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৩৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:০৭ পিএম
গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি ও গ্রামবাসী। ছবি: খবরের কাগজ

মেহেরপুরের গাংনী সীমান্তে নারী শিশুসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৬ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ এস আন্তর্জাতিক পিলারের কাছে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টায় ব্যর্থ হন তারা।

ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ভুক্তভোগী বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান খবরের কাগজকে জানান, ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া সীমান্তে একটি শিশু, তিনজন পুরুষ, দুজন নারীকে পুশইনের করার চেষ্টা করে বিএসএফ। 

স্থানীয়রা খবরের কাগজকে জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। প্রতিরোধের মুখে তারা কাঁটাতারের বেড়ার পাশে ফিরে যান। বাংলাদেশ সীমান্তে বিজিবি ও গ্রামবাসীরা শক্ত অবস্থান নিয়েছেন। এদিকে বিজিবির পক্ষ থেকে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে পুশইন প্রতিরোধ ও তাদেরকে কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবি বারবার আহ্বান জানাচ্ছেন। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান আরও জানান, কোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইন মেনে নেওয়া হবে না। আজকের ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। পাকশি গেটে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

তারেক হোসেন/থিও/