গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. সীমান্ত নামে কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমান্ত যশোর জেলার বেনাপোলের পোটখালী এলাকার বাসিন্দা মফিজুর রহমানের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়রাম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়ায় খুলনাগামী একটি কাভার্ডভ্যান সামনে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরো ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বাদল/নাঈম/