গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে ফরিদুপরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শরীফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে।
ওজোপাডিকোর সদরপুরের আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটরসাইকেলে নিজের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। পথে বৈকুন্ঠপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।
বাদল সাহা/অমিয়/