দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪২. বাট্টা সাধারণত কত প্রকার?
ক. ১ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ৪ প্রকার
৪৩. পণ্যের লিখিত মূল্যের ওপর ব্যবসায়ীরা ক্রেতাকে যে ছাড় দেন তাকে কী বলে?
অথবা, কোনো দ্রব্যের তালিকা মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয় তাকে কী বলে?
ক. নগদ বাট্টা খ. পরিমাণ বাট্টা
গ. কারবারি বাট্টা ঘ. বিশেষ বাট্টা
৪৪. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক. পরিমাণ বাট্টা খ. ক্রয় বাট্টা
গ. বিক্রয় বাট্টা ঘ. নগদ বাট্টা
৪৫. আসিফ নগদ ১,০০,০০০ টাকা, ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ও ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। যদি বাপ্পির কাছে পণ্য বিক্রি ৮,০০০ টাকা ও ভাড়া প্রদান ৫,০০০ টাকা হয় তবে নগদান হিসাবের জের হবে-
ক. ৯৫,০০০ টাকা
খ. ১,০০,০০০ টাকা
গ. ১,০৩,০০০ টাকা
ঘ. ১,০৫,০০০ টাকা
৪৬. তিনঘরা নগদান বইয়ে কলাম কতটি থাকে?
অথবা, তিনঘরা নগদান বইয়ের মোট ঘরের সংখ্যা কতটি?
ক. ১০টি খ. ১২টি
গ. ১৪টি ঘ. ১৬টি
৪৭. নগদ বাট্টা কোন নগদান বইতে লেখা হয়?
ক. একঘরা নগদান বই
খ. দুঘরা নগদান বই
গ. বহুঘরা খচরা নগদান বই
ঘ. তিনঘরা নগদান বই
৪৮. তাইজুলের কাছ থেকে ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত?
ক. ৫৪০ টাকা খ. ৬০০ টাকা
গ. ৫,৪০০ টাকা ঘ. ৬,০০০ টাকা
৪৯. তামিম অ্যান্ড কোংয়ের অগ্রদত্ত অর্থের পরিমাণ ২,০০০ টাকা। মে মাসের শেষে হাতে নগদ টাকার পরিমাণ ৬০০ টাকা। মে মাসে খরচের পরিমাণ কত?
ক. ৬০০ টাকা খ. ১,৪০০ টাকা
গ. ২,০০০ টাকা ঘ. ২,৬০০ টাকা
৫০. মি. বড়ুয়া তার প্রতিষ্ঠানে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। নির্ধারিত অগ্রদত্ত টাকার পরিমাণ ৫,০০০ টাকা। ২০১৪ সালের ডিসেম্বরে মোট খুচরা খরচের পরিমাণ ৪,৫০০ টাকা। জানুয়ারি মাসের শুরুতে পেটি ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচের জন্য কত টাকার চেক পাবে?
ক. ৫০০ টাকা
খ. ৪,৫০০ টাকা
গ. ৫,০০০ টাকা
ঘ. ৯,৫০০ টাকা
৫১. ডেবিট নোট কে তৈরি করে?
ক. ক্রেতা খ. সরবরাহকারী
গ. উৎপাদক ঘ. বিক্রেতা
৫২. ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়?
ক. ভাউচার খ. চালান
গ. ক্রেডিট নোট ঘ. ডেবিট নোট
৫৩. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?
ক. বিক্রয় ফেরত
খ. ক্রয় ফেরত
গ. দৈনিক ক্রয় বহি
ঘ. দৈনিক বিক্রয় বহি
৫৪. বিক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
ক. ভাউচার খ. চালান
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
৫৫. নিচের কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত হিসাবভুক্ত করা হয়?
ক. ক্যাশমেমো খ. চালান
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
৫৬. প্রকৃত জাবেদায় কোন লেনদেনটি লিপিবদ্ধ করা হয়?
ক. ধারে পণ্য ক্রয়
খ. বাকিতে যন্ত্রপাতি ক্রয়
গ. নগদ ক্রয়
ঘ. ধারে পণ্য বিক্রয়
৫৭. কোন বইকে সব বহির রাজা বলা হয়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. ক্রয় বহি ঘ. বিক্রয় বহি
উত্তর: ৪২। খ, ৪৩। গ, ৪৪। ঘ, ৪৫। ক, ৪৬। ক, ৪৭। ঘ, ৪৮। খ, ৪৯। খ, ৫০। খ, ৫১। ক, ৫২। ঘ, ৫৩। খ, ৫৪। গ, ৫৫। গ, ৫৬। খ, ৫৭। খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর