পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫. অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরির পরবর্তী ধাপ কোনটি?
ক. প্রোগ্রাম পরীক্ষা করা খ. কোড লেখা
গ. সমস্যা সমাধান বর্ণনা ঘ. প্রোগ্রাম রিলিজ করা
১৬. সি ভাষায় float ডেটা টাইপ কত বিটের?
ক. 16 খ. 32
গ. 48 ঘ. 64
১৭. কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন?
ক. 11 খ. !
গ. && ঘ. = =
১৮. উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি?
ক. কম্পাইলার খ. ইন্টারপ্রেটার
গ. লিংকার ঘ. অ্যাসেম্বলার
১৯. মেশিন ভাষায় অনূদিত হয় কোনটি?
ক. অপারেন্ড খ. লেবেল
গ. কমেন্ট ঘ. অপারেশন কোড
২০. কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
ক. BASIC খ. PASCAL
গ. INTYELLECT ঘ. CSL
২১. প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়?
ক. সিনট্যাক্স ভুল খ. লজিক্যাল ভুল
গ. ডেটা ভুল ঘ. যেকোনো ভুল
২২. সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ফাংশন খ. পয়েন্টার
গ. স্ট্রাকচার ঘ. অ্যারে
২৩. প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন—
i. সমস্যা শনাক্তকরণ করা
ii. প্রোগ্রাম বাগ করা
iii. প্রোগ্রাম ডিবাগিং করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
২৪. কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে?
ক. মেশিন ভাষা খ. উচ্চ স্তরের ভাষা
গ. অ্যাসেম্বলি ভাষা ঘ. চতুর্থ প্রজন্মের ভাষা
২৫. ‘গতি বেশি, কিন্তু ধারণক্ষমতা কম’ এ রকম মেমোরি কোনটি?
ক. ক্যাশ লেভেল-১ খ. রেজিস্টার
গ. ভার্চুয়াল মেমোরি ঘ. র্যাম
২৬. 4GL বলতে কী বোঝায়?
ক. অতি উচ্চ স্তরের ভাষা খ. উচ্চ স্তরের ভাষা
গ. মধ্যম স্তরের ভাষা ঘ. নিম্ন স্তরের ভাষা
২৭. প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?
ক. বৃত্ত খ. সামান্তরিক
গ. আয়তক্ষেত্র ঘ. রম্বস
২৮. নিচের কোনটিতে কম মেমোরি ও রিসোর্স নিয়ে সহজে প্রোগ্রাম লেখা যায়?
ক. অ্যাকসেস খ. ওরাকল
গ. সি ঘ. পাইথন
২৯. C ভাষায় লেখা প্রোগ্রামকে কী কোড বলা হয়?
ক. আসকি খ. সোর্স
গ. অবজেক্ট ঘ. ইউনি
৩০. ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য?
ক. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
খ. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
গ. ভিজুয়াল প্রোগ্রামিং
ঘ. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
উত্তর: ১৫. খ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. গ, ২১. ক, ২২. ঘ, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. ক, ২৭. গ, ২৮. গ, ২৯. খ, ৩০. খ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর