প্রবন্ধ : মওলানা আবদুল হামিদ খান ভাসানী
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: মওলানা ভাসানী কত সালে, কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: মওলানা ভাসানী ১৮৮০ সালে সিরাজগঞ্জ জেলায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: মওলানা ভাসানী কোন সময় থেকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন?
উত্তর: মওলানা ভাসানী অল্প বয়সেই পিতৃমাতৃহীন হন। তার চাচা ইব্রাহিম খান তাকে শৈশবে আশ্রয় দেন। এই চাচার কাছে থেকেই তিনি মাদরাসায় পড়াশোনা করেন। এ সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন। তিনি তাকে ভারতের দেওবন্দ মাদরাসায় পাঠিয়ে দেন। তখন থেকে তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন।
প্রশ্ন: মওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হয়?
উত্তর: বাংলার কৃষক-মজুর-শ্রমিকের অতি আপনজন ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। চিরকাল নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি। নির্যাতিত মানুষের সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন। সংগ্রাম করেছেন। এ জন্যই তাকে মজলুম জননেতা বলা হয়।
প্রশ্ন: কেন মওলানা ভাসানীকে কাগমারি ছাড়তে হয়েছিল?
উত্তর: তখনকার জমিদারের বিষনজরে পড়ে মওলানা ভাসানীকে কাগমারি ছাড়তে হয়েছিল।
আরো পড়ুন : মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রবন্ধের ২টি বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: তার নাম কীভাবে মওলানা ভাসানী হলো?
উত্তর: আসামের ধুবড়ি জেলার ভাসানচরে তিনি এক বিশাল প্রতিবাদী সমাবেশ করতে যান। সেখানে তিনি বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সেখানকার সাধারণ কৃষকরা তাকে ‘ভাসানচরের মওলানা’ হিসেবে নাম দেন। পরে তাকে তারা ভাসানী নাম দেন। এভাবে তার নাম হয় মওলানা ভাসানী।
প্রশ্ন: নিচের শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করো।
প্রবাসী, আত্মসমর্পণ, মোহ, সরকার, প্রতিবাদী
ক. যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ ___ হয়ে উঠেছিল।
খ. প্রায় ২০ বছর ধরে আনিস সাহেব ___।
গ. ___ ছাড়া দেশ চালানো মুশকিল।
ঘ. সৎ লোকের ধনসম্পত্তির ওপর ___ থাকে না।
ঙ. পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ___ করে।
উত্তর : ক. যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল।
খ. প্রায় ২০ বছর ধরে আনিস সাহেব প্রবাসী।
গ. সরকার ছাড়া দেশ চালানো মুশকিল।
ঘ. সৎ লোকের ধনসম্পত্তির ওপর মোহ থাকে না।
ঙ. পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর