ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। আধুনিক রাষ্ট্রের আইনের প্রধান উৎস কোনটি?
ক. প্রথা খ. কোরআন
গ. আইনসভা ঘ. জনগণের রায়
১০। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ-
ক. প্রাকৃতিক গ্যাস
খ. প্রাকৃতিক সম্পদ
গ. পেট্রোলিয়াম
ঘ. শিক্ষিত জনগোষ্ঠী
১১। কয়টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
১২। ব্রিটেনের অধিকাংশ আইনের উৎস কী?
ক. সংবিধান খ. প্রথা
গ. ধর্ম ঘ. ন্যায়বোধ
১৩। বর্তমান সময়ে প্রতিটি রাষ্ট্রই নিজেদের কোন ধরনের রাষ্ট্র বলে দাবি করে?
ক. উন্নত খ. আধুনিক
গ. কল্যাণমূলক ঘ. শক্তিশালী
১৪। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?
ক. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
খ. রাষ্ট্রের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা
গ. রাষ্ট্রের নিয়মনীতি মেনে চলা
ঘ. নিজ নিজ দায়িত্ব পালন করা
আরো পড়ুন : রাষ্ট্র, নাগরিকতা ও আইন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৫। নিচের কোনটি রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস?
ক. কর ও খাজনা খ. বাণিজ্য শুল্ক
গ. রেমিট্যান্স ঘ. বাণিজ্যিক ব্যাংক
১৬। কার অভিমতে ইসলামী আইনের ক্ষেত্রে আইনের মর্যাদা লাভ করেছে?
ক. ইমাম শাফিয়ি (রহ.)
খ. ইমাম আবু হানিফা (রহ.)
গ. ইমাম বুখারি (রহ.)
ঘ. ইবনে সিনা
১৭। তথ্য প্রাপ্তির অধিকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
ক. ৩৯ নম্বর খ. ২৯ নম্বর
গ. ৪৭ নম্বর ঘ. ১৭ নম্বর
১৮। সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান হলো-
ক. বিরোধী দল খ. নির্বাচন কমিশন
গ. রাষ্ট্র ঘ. সরকার
১৯। নাগরিকের সঙ্গে কীসের সম্পর্ক অত্যন্ত নিবিড়?
ক. রাষ্ট্রের খ. বিচার বিভাগ
গ. নির্বাচনের ঘ. জনগণের
উত্তর: ৯. গ, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ক।
লেখক : সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
কবীর