বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮. অগ্রাধিকার শেয়ার সম্পর্কে যেটি সত্য, তা হলো-
(ক) এটা শেয়ার হোল্ডারদের ইকুইটির অংশ
(খ) এটা ইকুইটি ও ঋণের মিশ্রণ
(গ) এটা একটি ঋণ
(ঘ) এটা শেয়ার হোল্ডারদের ইকুইটির অংশ নয়
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (খ) এটা ইকুইটি ও ঋণের মিশ্রণ।
৯. অবচয়-এর একটি প্রক্রিয়া হলো-
(ক) মূল্যায়ন (খ) ক্রয়মূল্য বণ্টন
(গ) নগদান জমাকরণ (ঘ) মূল্য বিশ্লেষণ
(ঙ) শ্রেণিবদ্ধকরণ
উত্তর: (খ) ক্রয়মূল্য বণ্টন।
১০. একটি ব্যবসায়িক লেনদেন সব সময় প্রভাবিত করে-
(ক) হিসাব সমীকরণকে
(খ) নগদান হিসাবকে
(গ) লাভ-ক্ষতি সমীকরণকে
(ঘ) রেওয়ামিলের উভয় দিককে
(ঙ) মূলধন তহবিলকে
উত্তর: (ক) হিসাব সমীকরণকে।
১১. বছরের শেষ দিনে স্পেক্টর কোম্পানি ৯০,০০০ টাকার যন্ত্রপাতি ধারে কিনে। এই লেনদেনটি প্রভাবিত করবে-
(ক) শুধু লাভ-ক্ষতি হিসাব
(খ) শুধু উদ্বৃত্তপত্র
(গ) লাভ-ক্ষতি হিসাব ও মালিকানা স্বত্ব বিবরণী
(ঘ) কেনা-বিক্রয় হিসাব
(ঙ) লাভ-ক্ষতি আবণ্টন হিসাব
উত্তর: (খ) শুধু উদ্বৃত্তপত্র।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৭টি প্রশ্নোত্তর, ১৯তম পর্ব
১২. হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?
(ক) রেওয়ামিল (খ) জাবেদা
(গ) খতিয়ান (ঘ) উদ্বৃত্তপত্র
(ঙ) নগদান বই
উত্তর: (খ) জাবেদা।
১৩. অনুপার্জিত আয় একটি-
(ক) আয় (খ) দায়
(গ) সম্পদ (ঘ) ব্যয়
(ঙ) মালিকানা স্বত্ব
উত্তর: (খ) দায়।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর