নবম অধ্যায় : আলোর প্রতিসরণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। প্রতিসরাঙ্কের একক কী?
ক) মিলিমিটার খ) মাইক্রন
গ) মিউ ঘ) একক নেই
১৩। প্রতিসরাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
ক) মাধ্যমের প্রকৃতি
খ) আলোর রং
গ) মাধ্যমের প্রকৃতি ও আলোর রং
ঘ) আপতন কোণ
১৪। নিচের কোনটির মাধ্যমে ক্রান্তি কোণকে প্রকাশ করা হয়?
ক) খ) θc
গ) i ঘ) r
১৫। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে বিভেদ তল কোনটির মতো আচরণ করে?
ক) দর্পণ খ) লেন্স
গ) প্রিজম ঘ) পেরিস্কোপ
১৬। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে পাওয়া যায় না-
ক) আপতিত রশ্মি খ) প্রতিফলিত রশ্মি
গ) প্রতিসৃত রশ্মি ঘ) অভিলম্ব
১৭। মরীচিকা কোথায় দেখা যায়?
ক) হিমালয় খ) মেরুতে
গ) মরুভূমিতে ঘ) পানিতে
আরো পড়ুন : আলোর প্রতিসরণ অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৮। মরুভূমিতে নিচের বায়ু-
ক) উত্তপ্ত ও হালকা হয়
খ) উত্তপ্ত ও ঘন হয়
গ) ঠাণ্ডা ও হালকা হয়
ঘ) ঠাণ্ডা ও ঘন হয়
১৯। অপটিক্যাল ফাইবার কী?
ক) কাঠ
খ) সরু কাচ
গ) মোটা কাচ
ঘ) খুব সরু ও নমনীয় কাচ তন্তু
২০। এন্ডোস্কপি করার সময় আলোক নল প্রবেশ করানো হয়-
ক) কানের ভেতর দিয়ে
খ) পায়ুপথ দিয়ে
গ) মূত্রনালি দিয়ে
ঘ) মুখের ভেতর দিয়ে
২১। আলোর প্রতিসরণ সম্পর্কিত সঠিক বাক্য হলো-
i) বিভিন্ন মাধ্যমে আলোর বেগের বিভিন্নতার কারণে আলোর প্রতিসরণ ঘটে
ii) হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে i>r হয়
iii) একই ধরনের দুটি মাধ্যমের ক্ষেত্রে i = r
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। আলোর প্রতিসরণের ক্ষেত্রে-
i) আলো বিভেদতলে লম্বভাবে আপতিত হয়
ii) বিভেদ তলে আলোর গতির পরিবর্তন হয়
iii) বিভেদ তলে আলো তীর্যকভাবে আপতিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i, iii ঘ) i, ii ও iii
উত্তর: ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ঘ, ২১. ঘ, ২২. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর