জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫। মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা। তার মধ্যে বিগত বছরের ৫,০০০ টাকা, আগামী বছরের ৭,৫০০ টাকা এবং চলতি বৎসরের অনাদায়ী চাঁদা ৯,০০০ টাকা হলে আয় ব্যয় হিসাবে চলতি বৎসরে চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করা হবে?
(ক) ৪৬,৫০০ টাকা (খ) ৭১,৫০০ টাকা
(গ) ৫০,০০০ টাকা (ঘ) ৫৩,০০০ টাকা
(ঙ) ২৯,৫০০ টাকা
উত্তর: (ক) ৪৬,৫০০ টাকা।
৩৬। অংশীদার ‘ক’ এবং ‘খ’-এর প্রাথমিক মূলধন ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা। লাভ-ক্ষতির হিসাব হয় নিম্নরূপভাবে- প্রাথমিক মূলধনের ওপর সুদ ২০% হারে, ‘ক’ এবং ‘খ’ এর বেতন যথাক্রমে ১০,০০০ টাকা ও ৫,০০০ টাকা এবং বাকি অংশ ২:৩ হিসাবে বণ্টন হয়। ৩০,০০০ টাকা নিট লাভের মধ্যে কত টাকা ‘ক’ এর হিসাবে যাবে?
(ক) ১৮,০০০ টাকা (খ) ১৬,০০০ টাকা
(গ) ১৫,০০০ টাকা (ঘ) ১৪,০০০ টাকা
(ঙ) ১২,৫০০ টাকা
উত্তর: (খ) ১৬,০০০ টাকা।
৩৭। নিচের ঘটনাবলির মধ্যে কোনটি কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বত্ব কমিয়ে দেয়?
(ক) আগে ঘোষিত নগদ লভ্যাংশ দিলে
(খ) ৬% লভ্যাংশ ঘোষণা যা বোনাস শেয়ারের মাধ্যমে দেওয়া হবে
(গ) লাভ থেকে বিলি করা হবে না এরূপ ১,০০,০০০ টাকা ধরে রাখা
(ঘ) প্রতিটি অগ্রাধিকার শেয়ারে ১ টাকা হিসাবে নগদ লভ্যাংশ ঘোষণা
(ঙ) ধরে রাখা মুনাফা থেকে ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি হিসাবে স্থানান্তর করলে
উত্তর: (ঘ) প্রতিটি অগ্রাধিকার শেয়ারে ১ টাকা হিসাবে নগদ লভ্যাংশ ঘোষণা।
৩৮। নিচের কোন লেনদেনটির ফলে কোম্পানির মোট সম্পত্তি ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে?
(ক) নগদ ১০,০০০ টাকায় একটি গাড়ি কেনা হলো
(খ) ধারে ১০,০০০ টাকার আসবাবপত্র কেনা হলো
(গ) দেনাদারের কাছ থেকে ১০,০০০ টাকা আদায় করা হলো
(ঘ) নগদে ১০,০০০ টাকার দায় পরিশোধ করা হলো
(ঙ) উপরের কোনোটিই নয়
উত্তর: (খ) ধারে ১০,০০০ টাকার আসবাবপত্র কেনা হলো।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর