জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। এটিএম (অটোমেটেড টেলার মেশিন) এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কী সুবিধা দিচ্ছে?
(ক) দিন-রাত যেকোনো সময় অর্থ উত্তোলন করা
(খ) দিন-রাত যেকোনো সময় অর্থ জমা দেওয়া
(গ) দিন-রাত যেকোনো সময় এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর
(ঘ) দিন-রাত যেকোনো সময় ব্যাংক হিসাব স্থিতিপত্র উত্তোলন
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (ঙ) উপরের সবগুলো।
২। বিমা গ্রহীতা নিজে পরিশোধিত প্রিমিয়ামের যে অংশ বিমাপত্র ফেরতের সময় বিমা গ্রহীতাকে পরিশোধ করে তাকে বলা হয়-
(ক) প্রিমিয়াম (খ) সমর্পণ মূল্য
(গ) বোনাস (ঘ) অবসর-বৃত্তি
(ঙ) তাৎক্ষণিক বৃত্তি
উত্তর: (খ) সমর্পণ মূল্য।
৩। পৌর এলাকায় এক মালিকানা ব্যবসা পরিচালনায় কোন ধরনের সনদ/লাইসেন্স সংগ্রহ করতে হয়?
(ক) মিউনিসিপ্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
(খ) ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট
(গ) ট্রেড লাইসেন্স
(ঘ) আয়কর পরিশোধের সার্টিফিকেট
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (গ) ট্রেড লাইসেন্স।
৪। বাংলাদেশে শেয়ার বাজারের সংখ্যা কয়টি?
(ক) ১টি (খ) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
(ঙ) ৫টি
উত্তর: (খ) ২টি।
৫। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
(ক) আমানত সংগ্রহ (খ) ঋণ নিয়ন্ত্রণ
(গ) ঋণ দান (ঘ) ঋণ আমানত সৃষ্টি
(ঙ) বিল বাট্টাকরণ
উত্তর: (খ) ঋণ নিয়ন্ত্রণ।
৬। কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতিগুলো হলো-
(ক) ঐচ্ছিক বা স্বতঃপ্রণোদিত বিলোপ সাধন
(খ) আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ-সাধন
(গ) আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন
(ঘ) উপরের সবগুলো দিয়ে
(ঙ) শুধুমাত্র ক ও খ দিয়ে
উত্তর: (ঘ) উপরের সবগুলো দিয়ে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর