মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। বাজারজাতকরণ পরিবেশ প্রধানত নিচের কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
উত্তর: ক) ২ প্রকার।
২। বাজারজাতকারী প্রতিষ্ঠানের পণ্য ও সেবাসামগ্রী ক্রয়কারীকে কী বলে?
ক) প্রতিনিধি খ) দালাল
গ) গ্রাহক ঘ) পরিবেশক
উত্তর: গ) গ্রাহক।
৩। উৎপাদন সচল রাখার জন্য কাঁচামাল ও অন্যান্য উপকরণ জোগানকারীকে কী বলে?
ক) গ্রাহক খ) প্রতিনিধি
গ) মধ্যস্থ ব্যবসায়ী ঘ) সরবরাহকারী
উত্তর: ঘ) সরবরাহকারী।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৭, ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র
৪। শক্তি সম্পদের ব্যয় বৃদ্ধি ও পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি, এগুলো বাজারজাতকরণ পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ক) জনসংখ্যা খ) অর্থনৈতিক
গ) প্রাকৃতিক ঘ) প্রযুক্তিগত
উত্তর: গ) প্রাকৃতিক।
৫। নিচের কোনটি CAB-এর পূর্ণরূপ?
ক) Consumers Association of Bangladesh খ) Citizens Association of Bangladesh
গ) Cables Association of Bangladesh
ঘ) Co-operations Association of Bangladesh
উত্তর: ক) Consumers Association of Bangladesh।
৬। নিচের কোনটি বাজারজাতকরণের ব্যষ্টিক পরিবেশের উপাদান?
ক) জনগোষ্ঠী খ) জনসংখ্যা
গ) অর্থনৈতিক ঘ) রাজনৈতিক
উত্তর: ক) জনগোষ্ঠী।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর