ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী জাতীয় খাদ্য উৎপন্ন করে?
ক) শর্করা খ) প্রোটিন
গ) স্নেহ ঘ) ভিটামিন
২। পানি কী?
ক) দ্রবণ খ) দ্রব
গ) দ্রাবক ঘ) মেটাল
৩। ব্যাপন চাপ নিয়ন্ত্রণকারী প্রভাবক কোনটি?
ক) অক্সিজেন খ) নাইট্রোজেন
গ) তাপমাত্রা ঘ) আলো
৪। বিপাকীয় শক্তির সাহায্যে খনিজ আয়নের চলাচলকে বলে-
ক) নিষ্ক্রিয় শোষণ খ) সক্রিয় শোষণ
গ) ব্যাপন ঘ) অভিস্রবণ
৫। মূলের সঞ্চিত খাদ্য কোন দিকে পরিবাহিত হয়?
ক) নিম্ন দিকে খ) ঊর্ধ্ব দিকে
গ) পার্শ্ব দিকে ঘ) কোনোটিই নয়
৬। পত্ররন্ধ্র খুলে যাওয়ার কারণ কী?
ক) অক্সিজেনের উপস্থিতি
খ) আলোর অনুপস্থিতি
গ) আলোর উপস্থিতি
ঘ) কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি
৭। হিমোগ্লোবিন কোনটির সঙ্গে যুক্ত থাকে?
ক) শ্বেতকণিকা খ) লোহিত কণিকা
গ) রক্তরস ঘ) অনুচক্রিকা
আরো পড়ুন : খাদ্য, পুষ্টি এবং পরিপাক অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
৮। মানবদেহের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
ক) ৯০ দিন খ) ৬০ দিন
গ) ১২০ দিন ঘ) ১৫০ দিন
৯। মৃত শ্বেত রক্তকণিকা কীসে পরিণত হয়?
ক) পিণ্ডে খ) পুঁজে
গ) রক্তরসে ঘ) গর্তে
১০। নিচের কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্তের ব্যক্তিকে দেওয়া যায়?
ক) গ্রুপ ‘A’ খ) গ্রুপ ‘B’
গ) গ্রুপ ‘O’ ঘ) গ্রুপ ‘AB’
১১। রক্তের উচ্চ চাপকে কী বলে?
ক) ডায়াস্টোলিক
খ) সিস্টোলিক
গ) এনাস্টোলিক
ঘ) বায়োস্টেলিক
১২। কোনটি প্রাণিজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি?
ক) টাই-গ্লিসারাইড
খ) ট্রাই-গ্লিসারাইড
গ) মনো-গ্লিসারাইড
ঘ) টেট্রা-গ্লিসারাইড
১৩। ব্যাপন হারের ক্ষেত্রে-
i. তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে
ii. বায়ুমণ্ডলের চাপ বাড়লে ব্যাপন হার কমে
iii. যে মাধ্যমে ব্যাপন ঘটে তার ঘনত্ব বেশি হলে ব্যাপন হার বেশি হয়
নিচের কোনটি সঠিক?
ক) ii ও iii খ) i ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৪। উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত-
i. ইমবাইবিশন
ii. ব্যাপন
iii. পিনোসাইটোসিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i, ii ও iii ঘ) i ও iii
উত্তর: ১. ক, ২. গ, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. খ, ১৩. গ, ১৪. ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর