সপ্তম অধ্যায় : গ্যাসীয় বিনিময়
(গত ৬ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। লোহিত রক্তকণিকায় নিচের কোনটি থাকে?
ক) ক্লোরিন খ) হাইড্রোজেন
গ) হিমোগ্লোবিন ঘ) ক্যালসিয়াম
৯। শ্বসনপ্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অঙ্গের সমষ্টিকে কী বলে?
ক) পরিপাকতন্ত্র খ) শ্বসনতন্ত্র
গ) ব্যাপন ঘ) রেচনতন্ত্র
১০। বহিঃশ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক) ৩টি খ) ২টি
গ) ৪টি ঘ) ৫টি
১১। কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী কাজ বন্ধ করে দেয় কোনটি?
ক) লিপিড খ) অ্যামাইনো অ্যাসিড
গ) প্রোটিন অণু ঘ) শর্করা
১২। শ্বসনিক বস্তু হলো-
i. কার্বোহাইড্রেট
ii. চর্বি
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii ও iii
গ) i ও ii ঘ) iii
১৩। সালোকসংশ্লেষণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য-
i. দিনের বেলা ঘটে থাকে
ii. পর্যাপ্ত আলোর প্রয়োজন
iii. অন্ধকারের প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) i, ii ও iii ঘ) iii
আরো পড়ুন : গ্যাসীয় বিনিময় অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
১৪। গলবিলের বৈশিষ্ট্য নিচের কোনটি?
i. এটা স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত
ii. মুখছিদ্রের ঠিক উপরে অবস্থিত
iii. এর পশ্চাৎভাগের উপরিতলে একটি ছোট জিভের মতো অংশ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও iii ঘ) iii
১৫। অ্যাজমা রোগের বৈশিষ্ট্য নিচের কোনটি?
i. ভাইরাসজনিত কারণে এ রোগ হয়
ii. এটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়
iii. এটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i, ii ও iii ঘ) iii
নিচের তথ্য থেকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া সুবল তার ছোট ভাইকে বলল, আমাদের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে, যা শ্বসনতন্ত্রের প্রধান শ্বসনকারী অঙ্গ। বক্ষগহ্বরের ভেতর হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম ও কোমল হালকা লালচে রঙের।
১৬। উদ্দীপকের অঙ্গটির নাম কী?
ক) মধ্যচ্ছদা খ) ফুসফুস
গ) শ্বাসক্রিয়া ঘ) শ্বাসনালি
১৭। উদ্দীপকের অঙ্গটির কাজ-
i. এর গ্লোবিউলগুলো ফুসফুসের কার্যকরী একক
ii. এর ভেতর দিয়ে গ্যাসীয় পদার্থ আদান-প্রদান করে
iii. ধূলিকণাকে শ্লেষ্মার সঙ্গে বাইরে বের করে দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৮। কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়?
ক) ভাইরাস খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক ঘ) প্রোটোজোয়া
উত্তর: ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর