দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ
(গত ২১ আগস্ট প্রকাশের পর)
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন: সার, কীটনাশক, হাসপাতালের বর্জ্য ইত্যাদির মাধ্যমে— দূষিত হয়।
উত্তর: মাটি।
প্রশ্ন: মাটিদূষণের ফলে— উর্বরতা শক্তি নষ্ট হয়।
উত্তর: জমির।
প্রশ্ন: মাটিদূষণের ফলে গাছপালা ও — মারা যায়।
উত্তর: পশুপাখি।
প্রশ্ন: গাছপালা ও পশুপাখির বাসস্থান মাটিদূষণের ফলে— হয়।
উত্তর: ধ্বংস।
প্রশ্ন: মাটিদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর— প্রভাব ফেলে।
উত্তর: ক্ষতিকর।
আরো পড়ুন : পরিবেশ দূষণ অধ্যায়ের ১২টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
প্রশ্ন: দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ— রোগে আক্রান্ত হতে পারে।
উত্তর: ক্যানসার।
প্রশ্ন: শব্দদূষণ মানুষের— ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে।
উত্তর: মানসিক।
প্রশ্ন: শব্দদূষণের ফলে মানুষের— হ্রাস পায়।
উত্তর: কর্মক্ষমতা।
প্রশ্ন: বিদ্যুৎ ও জীবাশ্ম জ্বালানির— কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি।
উত্তর: ব্যবহার।
প্রশ্ন: কাজ শেষে— নিভিয়ে বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি।
উত্তর: বাতি।
প্রশ্ন: গাড়িতে চড়ার পরিবর্তে হেঁটে আমরা প্রাকৃতিক সম্পদ— করতে পারি।
উত্তর: সংরক্ষণ।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর