১২ নম্বর প্রশ্ন
বৃত্তি পরীক্ষায় ১২ নম্বর প্রশ্নে Letter বা পত্র লিখতে বলা হয়। নিচের ধাপগুলো মেনে চললে Letter বা পত্র লেখা সহজ হবে।
1. Sender’s Address (লেখকের ঠিকানা)
2. Date (তারিখ)
3. Salutation (সম্বোধন)
4. Body of the Letter (মূল অংশ)
5. Subscription (সমাপ্তি)
6. Name (নাম)
1. Sender’s Address
চিঠিতে লেখকের ঠিকানা উপরে বাম পাশে লিখতে হয়।
Example: 45/A, Green Road
Dhaka.
2. Date: ঠিকানার নিচে তারিখ লিখতে হয়।
Example: 17 October 2025
3. Salutation (সম্বোধন)
প্রাপককে আদর করে সম্বোধন করা হয়।
Example: Dear Rafi, Dear Mother,
My dear Friend,
আরো পড়ুন : Ordinal Numbers-এর ২টি Example নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি
4. Body of the Letter (মূল অংশ): এটাই চিঠির প্রধান অংশ। এটি তিনটি অনুচ্ছেদে লেখা উত্তম।
(i) প্রথম অনুচ্ছেদ: শুভেচ্ছা বা প্রাপক কেমন আছেন- তা দিয়ে শুরু করা উচিত।
Example: I hope you are well. I am also fine.
(ii) দ্বিতীয় অনুচ্ছেদ: মূল বিষয় লিখতে হবে। কেন চিঠি লিখছো, তা বিস্তারিত জানাবে।
(iii) তৃতীয় অনুচ্ছেদ: শেষে শুভেচ্ছা, উত্তর চাওয়া বা ভালোবাসা জানাও।
Example: Please write to me soon. Take care.
5. Subscription (সমাপ্তি)
চিঠি সুন্দরভাবে শেষ করার জন্য এটি ব্যবহৃত হয়।
Example: Yours loving,
Yours affectionately,
With love,
6. Name (নাম): শেষে নিজের নাম লিখবে।
Example: Raya
লেখক : সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা
কবীর