দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪। কোন বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়?
ক) মাইটোসিস বিভাজনে
খ) মিয়োসিস বিভাজনে
গ) অ্যামাইটোসিস বিভাজনে
ঘ) অ্যানাফেজ বিভাজনে
৫। মাইটোসিস বিভাজনে কয়টি পর্যায় সম্পন্ন হয়?
ক) ৫টি পর্যায় খ) ৪টি পর্যায়
গ) ৩টি পর্যায় ঘ) ২টি পর্যায়
৬। কোথায় মাইটোসিস কোষ বিভাজন ঘটে না?
ক) জননকোষে খ) স্নায়ুকোষে
গ) ভ্রূণকোষে ঘ) প্রোফেজে
৭। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয়?
ক) অ্যানাফেজ খ) টেলোফেজ
গ) মেটাফেজ ঘ) প্রোফেজ
আরো পড়ুন : জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
৮। ক্রোমোসোমগুলো সবচেয়ে মোটা ও খাটো হয় কোন ধাপে?
ক) প্রোফেজ ধাপে খ) অ্যানাফেজ ধাপে
গ) টেলোফেজ ধাপে ঘ) মেটাফেজ ধাপে
৯। মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?
ক) প্রো-মেটাফেজ ধাপে খ) প্রোফেজ ধাপে
গ) অ্যানাফেজ ধাপে ঘ) মেটাফেজ ধাপে
১০। কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কী গঠন করে?
ক) কোষপ্রাচীর
খ) ক্লিভেজ
গ) কোষগর্ভ
ঘ) কোষ প্রোফেজ
উত্তর: ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর