মডেল টেস্ট: পদার্থবিজ্ঞান
অধ্যায়: ভেকটর
(গত ১১ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। এক ব্যক্তি 3ms-1 বেগে দৌড়াচ্ছে। বৃষ্টি লম্বালম্বিভাবে 3ms-1 বেগে পড়ছে। বৃষ্টি থেকে বাঁচতে হলে ওই ব্যক্তিকে নিচের কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে?
(ক) 60 ডিগ্রি (খ) 30 ডিগ্রি
(গ) 40 ডিগ্রি (ঘ) 45 ডিগ্রি
১৬। 20 N এবং 60 N মানের দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ 30°। রাশি দুটির লব্ধির মান কত N হবে?
(ক) 69.77
(খ) 96.77
(গ) 77.96
(ঘ) 77.69
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৬টি মডেল প্রশ্ন, ২য় পর্ব
১৭। নিচের কোন সূত্রের সাহায্যে দুইয়ের অধিক ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করা যায়?
(ক) সাধারণ সূত্র
(খ) সমান্তরাল সূত্র
(গ) বহুভুজ সূত্র
(ঘ) ত্রিভুজ সূত্র
১৮। লন রোলারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) ঠেলার চেয়ে টানা সহজ
(খ) টানার চেয়ে ঠেলা সহজ
(গ) উভয়ই সঠিক
(ঘ) কোনোটিই সঠিক নয়
উত্তর: ১৫। ঘ, ১৬। গ, ১৭। গ, ১৮। ক।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর