তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?
ক) সাম্য খ) স্বাধীনতা
গ) আইন ঘ) রীতিনীতি
২। আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা সম্ভব নয়?
ক) নৈতিকতা খ) মানবিকতা
গ) কর্তৃত্ব ঘ) সাম্য
৩। আইনের বৈশিষ্ট্য নিচের কোনটি?
ক) সর্বজনীন খ) ব্যক্তিগত
গ) নিয়ম ঘ) দলীয়
৪। সাধারণত আইনকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ৫ ভাগে খ) ৪ ভাগে
গ) ৩ ভাগে ঘ) ২ ভাগে
৫। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
ক) ধর্ম খ) প্রথা
গ) আইনসভা ঘ) বিচারকের রায়
৬। ‘জীবন রক্ষা’ কোন ধরনের স্বাধীনতা?
ক) সামাজিক খ) রাজনৈতিক
গ) অর্থনৈতিক ঘ) সাংস্কৃতিক
৭। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা যায় না?
ক) ধর্ম খ) নৈতিক জ্ঞান
গ) স্বাধীনতা ঘ) আইন
৮। স্বাধীনতার শর্ত ও ভিত্তি নিচের কোনটি?
ক) রাজনৈতিক দল খ) জনমত
গ) আইন ঘ) সাম্য
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
স্বপ্না নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কিছু বখাটে ছেলে তাকে উত্ত্যক্ত করে। স্বপ্না বিষয়টি তার বাবা-মাকে জানায়। বাবা-মা স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে।
৯। ওপরের উদ্দীপকে স্বপ্নার কোন ধরনের স্বাধীনতায় আঘাত আনা হয়েছে?
ক) সামাজিক খ) ব্যক্তিগত
গ) অর্থনৈতিক ঘ) সাংস্কৃতিক
১০। ওই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন যা করতে পারে-
i. নিরাপত্তাব্যবস্থা নিতে পারে
ii. সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারে
iii. হয়রানি করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। আইনের শাসনের অভাবে দেখা দেয়-
i. বিপ্লব
ii. আন্দোলন
iii. অবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। স্বাধীনতার রূপ কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
১৩। রাষ্ট্র সৃষ্টির আগে কীসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?
ক) ন্যায়বোধ খ) সংবিধান
গ) ধর্ম ঘ) প্রথা
উত্তর: ১. গ, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর