মডেল টেস্ট : পদার্থবিজ্ঞান
(গত ২৩ নভেম্বর প্রকাশের পর)
৩০. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ, বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?
ক. এক্সোস্ফিয়ার
খ. আয়োনোস্ফিয়ার
গ. ম্যাগনেটোস্ফিয়ার
ঘ. মেসোস্ফিয়ার
৩১. ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে সত্য নয় কোনটি?
ক. ওজনে হালকা
খ. অত্যন্ত ক্ষুদ্রাকৃতির
গ. দামে কম
ঘ. কম বিদ্যুৎ খরচ করে
৩২. শব্দের উপরিপাতন নীতির ওপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়?
ক. মুক্ত কম্পন
খ. পরবশ কম্পন
গ. অনুনাদ
ঘ. স্বরকম্প
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৬টি মডেল প্রশ্ন, ১১তম পর্ব
৩৩. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন?
ক. কেপলার
খ. টলেমি
গ. ডেমোক্রিটাস
ঘ. কোপার্নিকাস
৩৪. গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
ক. গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ বাড়ানোর জন্য
খ. গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য
গ. গ্যালভানোমিটারের বিভব পার্থক্য বাড়ানোর জন্য
ঘ. গ্যালভানোমিটারের বিভব পার্থক্য কমানোর জন্য
উত্তর: ৩০. খ, ৩১. ঘ, ৩২. ঘ, ৩৩. ঘ, ৩৪. খ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর