মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে?
উত্তর: প্রেসিডেন্ট।
প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী?
উত্তর: সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।
প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর নতুন পদাতিক রেজিমেন্টের নাম কী?
উত্তর: বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট।
প্রশ্ন: বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কী?
উত্তর: বাংলার আকাশ রাখিব মুক্ত।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কী?
উত্তর: জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ১০টি মডেল প্রশ্ন, ১৪০তম পর্ব
প্রশ্ন: সামরিক অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জাম বিভাগকে কী বলা হয়?
উত্তর: অর্ডন্যান্স কোর বা বিভাগ।
প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কী?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
প্রশ্ন: বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরির নাম কী?
উত্তর: বিএনএস পদ্মা।
প্রশ্ন: প্রথম বাঙালি মুসলিম বিমান সেনা কে ছিলেন?
উত্তর: স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান (মৃত্যু ১ জুন, ১৯৯২ সালে)।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর: দৈর্ঘ্য ১১৫ মিটার এবং প্রস্থ ১৩ মিটার।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর