সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
আসন সংখ্যা: এ বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৬৬ আসনে শিক্ষার্থীরা ভর্তি নেওয়া হবে। এসব আসনের পাশাপাশি অতিরিক্ত ৭৭টি আসন সোসাইটিজ মেরিট অ্যালোকেশনের (এসএমএ) জন্য সংরক্ষিত থাকবে।
আবেদন যোগ্যতা: ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ/কারিগরি)/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
‘এ’ ইউনিট : এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৬ দশমিক ৫ থাকতে হবে। এইচএসসিতে গণিতে কমপক্ষে জিপিএ ৩ (A লেভেলে C গ্রেড) প্রয়োজন।
‘বি’ ইউনিট : বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ সহ মোট ৬ থাকতে হবে।
এ ছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ অথবা ২০২১ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। GCE-এর ক্ষেত্রে IGCSE (O লেভেল) এ কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাস এবং IAL (A লেভেল)-এ কমপক্ষে ১টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি: ‘এ’ ইউনিট: ১৩ জানুয়ারি ২০২৬, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
‘বি’ ইউনিট: ১৪ জানুয়ারি ২০২৬, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
আবেদন ফি: A1 (বিজ্ঞান) ইউনিট- ১ হাজার ২৫০ টাকা।
A2 (আর্কিটেকচার)- ১ হাজার ৪০০ টাকা।
B ইউনিট- ১ হাজার ২০০ টাকা।
কবীর