প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
(গত ১১ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮. ই-কমার্সের সুবিধা কোনটি?
ক. বিজ্ঞাপন ও বিপণন
খ. আইন প্রণয়ন ও প্রয়োগ
গ. লেনদেনের নিরাপত্তা
ঘ. পণ্যের গুণগত মান যাচাই
১৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিনোদনের জগৎকে যেভাবে সমৃদ্ধ করে-
i. বহু প্রাচীন শিল্প নিদর্শন ও সাহিত্যকে অনলাইনে সংরক্ষণ করে
ii. শিল্প সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে
iii. গ্রাহক সেবার মান বাড়িয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার ফলে-
i. দেশীয় সংস্কৃতির পরিবর্তন হচ্ছে
ii. বিজাতীয় সংস্কৃতির চর্চা বৃদ্ধি পাচ্ছে
iii. দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. একটি স্মার্ট হোমে যেসব সুবিধা পাওয়া যায় তা হলো-
i. দরজা জানালা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায়
ii. কমান্ডের সাহায্যে ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন চালানো যায়
iii. বাসার বাইরে থেকে কমান্ড দিয়ে হিটিং বা কুলিং সিস্টেম চালু করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. রোবট নিচের কোন কাজে ব্যবহৃত হয়?
i. বাসা বাড়িতে গৃহস্থালি কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অভ্যন্তরীণ কাজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. নিচের কোনটি ই-কমার্সের অন্তর্ভুক্ত নয়?
ক. বিপণন
খ. সরবরাহ
গ. লেনদেন
ঘ. কুরিয়ার
উত্তর: ১৮. ক, ১৯. ক, ২০. ঘ, ২১. ঘ, ২২. খ, ২৩. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর