দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস
১। ইসলামি বিধিবিধানকে বলা হয়-
ক. পূর্ণাঙ্গ জীবনবিধান খ. শাশ্বত জীবনবিধান
গ. শরিয়ত ঘ. আদ-দ্বীন
২। শরিয়তের বিষয়বস্তু প্রধানত কয় ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৩। ইসলামি শরিয়তের অকাট্য দলিল কোনটি?
ক. কোরআন খ. হাদিস
গ. ইজমা ঘ. কিয়াস
৪ । কোরআন মাজিদের ভাষা কেমন?
ক. জটিল খ. সাবলীল
গ. অস্পষ্ট ঘ. পেঁচানো
৫। আল্লাহ্ কোন সুরায় শরিয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন?
ক. সুরা বাকারা খ. সুরা ইবরাহীম
গ. সুরা মায়িদা ঘ. সুরা ফালাক
৬। মানবজাতির জীবন পরিচালনার জন্য কী রয়েছে কোরআন মাজিদে?
ক. জটিল সমাধান
খ. অস্পষ্ট নির্দেশনা
গ. অবৈজ্ঞানিক ব্যাখ্যা
ঘ. সুস্পষ্ট মূলনীতি
৭। আমি আপনাকে শরিয়তের ওপর প্রতিষ্ঠিত করেছি, কোন সুরার আয়াত?
ক. সুরা জাসিয়া খ. সুরা মায়িদা
গ. সুরা মুলক ঘ. সুরা হাশর
৮। কোন স্থানে কোরআন সংরক্ষিত ছিল?
ক. বায়তুল ইজ্জাহতে খ. লাওহে মাহফুজে
গ. বায়তুল মামুরে ঘ. কাবাঘরে
৯। ‘মুজতাহিদ’ অর্থ কী?
ক. গবেষণা খ. ধর্মগুরু
গ. গবেষক ঘ. জ্ঞানী ও অভিজ্ঞ
উত্তর: ১. গ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
কবীর