তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য
(গত ১ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬। স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে-
i. আইন
ii. স্বাধীনতা
iii. সাম্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। কোন ধরনের স্বাধীনতা একান্ত বিষয়?
ক) অর্থনৈতিক স্বাধীনতা
খ) ব্যক্তিগত স্বাধীনতা
গ) রাজনৈতিক স্বাধীনতা
ঘ) সামাজিক স্বাধীনতা
২৮। ‘আইনের নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়’ উক্তিটি কার?
ক) উইলোবির
খ) অ্যারিস্টটলের
গ) জন লকের
ঘ) কার্ল মার্কসের
২৯। স্বাধীনতা ও সাম্য সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা হলো-
i. পরস্পর পরিপূরক
ii. পরস্পর সম্পূরক
iii. পরস্পর বিরোধী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০। চুক্তি ও দলিল কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত?
ক) ব্যক্তি আইনের অন্তর্ভুক্ত
খ) ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত
গ) সরকারি আইনের অন্তর্ভুক্ত
ঘ) প্রশাসনিক আইনের অন্তর্ভুক্ত
উত্তর: ২৬. ক, ২৭. খ, ২৮. ক, ২৯. গ, ৩০. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর