প্রথম অধ্যায় : জলবায়ু পরিবর্তন
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণে আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি?
উত্তর: পরিবেশ সংরক্ষণে নিচের ছোট ছোট কাজ নিয়মিত করলে আমাদের পক্ষে পরিবেশের পরিবর্তন আনা সম্ভব। সেগুলো হলো-আমাদের বাসা, স্কুল, রাস্তা ও আশপাশে ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে। এ ছাড়া প্লাস্টিক, কাগজ, ময়লা ও আবর্জনা আলাদা করে ফেললে আমাদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। ময়লা ও আবর্জনামিশ্রিত পানি ও দূষিত পানি পুকুর, খাল, নদীতে ফেলা যাবে না। পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগাতে হবে। এ ছাড়া যেটুকু বনভূমি আছে তা রক্ষা করা
আমাদের সবার জন্য জরুরি, কারণ গাছ কমে গেলে অক্সিজেন কমে যাবে এবং বন্যা, খরা ও ঝড়, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি হওয়ার প্রবণতা বেড়ে যাবে। পরিবেশ সংরক্ষণে পলিথিনের বদলে কাপড়ের ব্যাগ ও চটের ব্যাগ এবং প্লাস্টিকের বদলে কাচ/স্টিলের বোতল ব্যবহার ব্যবহার করতে হবে। ফসলের জমিতে ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার কমিয়ে দিলে পরিবেশ সংরক্ষণ করা যায়। শব্দদূষণ কমিয়েও পরিবেশ সংরক্ষণ করা যায়। পরিবেশ রক্ষার বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এ ছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসে পরিচ্ছন্নতার কাজ করলে পরিবেশ ভালো থাকবে ও ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
কবীর