ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। আবদুর রহমানকে ‘হরফন-মৌলা’ বলা হয়েছে কেন?
ক) ভালো রান্না জানেন বলে
খ) বিশাল দেহের অধিকারী বলে
গ) অত্যন্ত বিনয়ী স্বভাবের বলে
ঘ) বহুমুখী কাজে পারদর্শী বলে
২. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৪ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯০৬ সালে ঘ. ১৯০৭ সালে
৩. আবদুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি?
ক. খাজামোল্লা খ. পানশির
গ. কাবুল ঘ. পাগমান
৪. ‘শীতকালটা আমি পানশিরেই কাটাব’—কেন?
ক. পাহাড় দেখার জন্য
খ. ভ্রমণের জন্য
গ. প্রাণ বাঁচানোর জন্য
ঘ. ঝরনা দেখার জন্য
৫. ‘মর্তমান জাতের কলা’কোথায় উৎপন্ন হয় ?
ক. বালি দ্বীপে
খ. মাদাগাস্কার দ্বীপে
গ. সেন্টমার্টিন দ্বীপে
ঘ. মার্তাবান দ্বীপে
৬. সৈয়দ মুজতবা আলীর সঙ্গে সম্পৃক্ত নিচের কোনটি?
i. শান্তিনিকেতন ii. বিশ্বভারতী
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?
ক. মৌলভীবাজারে খ. সিলেটে
গ. হবিগঞ্জে ঘ. সুনামগঞ্জে
৮. সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় কোথায়?
ক. আফগানিস্তানে খ. পাকিস্তানে
গ. ভারতে ঘ. বাংলাদেশে
৯. কত সালে সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন?
ক. ১৯৬১ সালে খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৩ সালে ঘ. ১৯৬৪ সালে
১০. পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?
ক. ধারালো ছুরির
খ. ঘোড়ার তেজের
গ. ঠাণ্ডা বরফের
ঘ. ময়লাহীন ফুলের
আরো পড়ুন : শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
১১। সৈয়দ মুজতবা আলী নিচের কোনটির নিজস্ব নির্মাতা ছিলেন?
ক) কাব্যশৈলী খ) গদ্যশৈলী
গ) নাট্যশৈলী ঘ) ছন্দের
১২। সুমনের কুস্তিগির মামার বিশাল বপু যে কারও মনে ভয় ধরিয়ে দেয়। সুমনের মামা ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কার সঙ্গে তুলনীয়?
ক) জিরার সাহেবের
খ) লেখকের
গ) আবদুর রহমানের
ঘ) ভীমসেনের
১৩। লেখক কোন ঋতুতে খাজামোল্লা গ্রামের বাসায় উঠেছিলেন?
ক) গ্রীষ্মকালে খ) শীতকালে
গ) বর্ষাকালে ঘ) বসন্তকালে
১৪। লেখক বাসার সঙ্গে কী পেলেন?
ক) আসবাব খ) চাকর
গ) বাগান ঘ) গাড়ি
১৫। কে লেখককে আবদুর রহমানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন?
ক) অধ্যক্ষ জিরার খ) হরফন-মৌলা
গ) লেখকের বন্ধু ঘ) প্রবাস বন্ধু
১৬। কাবুলের মানুষ কয় পেয়ালা কাবুলি সবুজ চা খেয়ে অভ্যস্ত?
ক) এক-দুই পেয়ালা
খ) দুই-তিন পেয়ালা
গ) তিন-চার পেয়ালা
ঘ) পাঁচ-ছয় পেয়ালা
১৭। ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’ সব কাজ করে দেবে কে?
ক) জিরার সাহেব খ) আবদুর রহমান
গ) লেখকের বন্ধু ঘ) প্রবাস বন্ধু
১৮. শীতকালে পানশিরে একেকবার দম ফেলতে কী পরিমাণ বেমারি বেরিয়ে যাবে?
ক. ১১টি খ. ২০টি
গ. ৬০টি ঘ. ১০০টি
১৯। লেখক আবদুর রহমানকে নরদানবের সঙ্গে তুলনা করেছেন কেন?
ক) বিশাল আকৃতির শরীরের কারণে
খ) দেখতে ভয়াবহ ছিলেন বলে
গ) তাকে দেখে ভয় পাওয়ার কারণে
ঘ) বড় বোঝা বহনে সক্ষম বলে
২০। সৈয়দ মুজতবা আলীর রচনার বৈশিষ্ট্য নিচের কোনটি?
ক) গীতিময়তা খ) গাম্ভীর্যপূর্ণতা
গ) রসগ্রাহীতা ঘ) সরলতা
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ক, ২০. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর