জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইনে ফরম পূরণ চলবে ২৯ মার্চ পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময় পরে জানানো হবে।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ কর্তৃক অনলাইনে ডেটা এন্ট্রি বা ফরম পূরণ নিশ্চয়ন করার সময় ৩০ থেকে ৩১ মার্চ পর্যন্ত। কলেজ কর্তৃক ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়ার সময় ১ থেকে ২ এপ্রিল পর্যন্ত।
আরো পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে নিটোরে ফিজিওথেরাপি কোর্সের ভর্তি পরীক্ষা ৩ এপ্রিল
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিবরণী ফরমের তথ্য সঠিকভাবে অনলাইনে ডেটা এন্ট্রি করার পর প্রিন্ট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর মূল কপিটি বাঁধাই করে কলেজে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ems.nu.ac.bd এ গিয়ে Apply to online form Fill-up (For Student) লিংকে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ও ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজের ডেটা এন্ট্রি করতে হবে। ডেটা এন্ট্রির প্রক্রিয়া শেষ হলে, অনলাইন থেকে একটি পূরণ করা আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণ করা ফরমটিতে পরীক্ষার্থীর বিষয় কোড এবং ফি উল্লেখ থাকবে। প্রত্যেক শিক্ষার্থীকে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত আবেদন ফরমের নির্ধারিত স্থানে আঠা দিয়ে আটকে দিতে হবে।
কবীর