বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। এই অভিনেত্রীর ক্যারিয়ারে বইছে তার বসন্ত হাওয়া। অর্থাৎ একজন অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে সেরা সময় পার করছেন তিনি। তার অভিনীত সিনেমা মানেই হিট। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পেয়েছে শ্রদ্ধা অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী’র সিক্যুয়াল। সিনেমাটি ইতোমধ্যে বলিউডে ২০২৪ সালে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এ পর্যন্ত ৬০০ কোটির ওপরে আয় করে ব্লকবাস্টারের তকমা পেয়েছে।
তবে শ্রদ্ধার ক্যারিয়ারে এ পর্যন্ত যে কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তার মধ্যে সবচেয়ে সিনেমা ‘আশিকি ২’ অন্যতম। আদিত্য রায় কাপুরের বিপরীতে অভিনয় করা মিউজিক্যাল রোমান্টিক ঘরানার সিনেমাটি এখনো কোটি কোটি ভক্তের মনে জায়গা করে আছে।
ছবিতে আদিত্য রায় কাপুর অভিনয় করেছেন রাহুল জয়কর চরিত্রে। শ্রদ্ধার চরিত্র ছিল আরোহী কেশভ নামে।
তবে বাস্তব জীবনে শ্রদ্ধা কি রাহুল জয়কর-এর মতো কারও সঙ্গে প্রেমে জড়াবেন? সম্প্রতি এক ইভেন্টে যোগ দিলে শ্রদ্ধা এমন এক প্রশ্নের মুখোমুখি হন। জবাবে তিনি যা বলেছেন তা জেনে অনেকেই হয়তো হতাশ হবেন।
শ্রদ্ধা মনে করেন, প্রেমিকার সাফল্যের জন্য রাহুল হুমকির ছিল না। এরপরও নিজের জীবনের জন্য এমন একজনের কাছে না গিয়ে তিনি অন্য দিকে ছুটবেন। তিনি বলেন, ‘আমার জীবন বাঁচাতে আমি অন্য দিকে পালাব। অবস্থাটা অনেকটা এরকম হবে, বের হওয়ার রাস্তা কোথায়? ভাগো..!
উল্লেখ্য, অমর কৌশিকের পরিচালনায় হরর-কমেডি জনরার ‘স্ত্রী ২’ সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভাসছেন এই শক্তি কাপুর কন্যা। এতে আরও অভিনয় করেছেন রাজকুমার রাও, তামান্না ভাটিয়া, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জী প্রমুখ।
হাসান


.jpg)