ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে ঘিরে আলোচিত নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। এবার আসছে এই নাটকটির সিজন ২। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, সরয়ার অনিক, রোকাইয়া জাহান চমক, রুমি, হাসান মসুদ, আনন্দ খালেদ প্রমুখ।
গল্পে দেখা যাবে, সিনিয়র ৩ জন খেলোয়াড় ক্রিস গেইল, লারা ও চন্দ্রপল ক্রিকেটকে বিদায় জানায়। কিন্তু তারা ক্রিকেট ছাড়া আর কিছু পারে না। অবশেষে ব্রাবো রাসেলের বুদ্ধিতে ক্লাবের সব টাকা-পয়সা নিয়ে তারা দেশ ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাতে চায়। তাদের ধারণা ওয়েস্ট ইন্ডিজ গিয়ে তারা ভালো ভাবে খেলা শিখবে। ওখানকার নাগরিকত্ব নেবে। এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছোট ছোট দেশে লাইক বাংলাদেশ, কেনিয়া জিম্বাবুয়ে এসব দেশের ক্লাবে এসে খেলবে। এক দালালকে টাকা-পয়সা দিয়ে তার খপ্পরে পড়ে যায়। কক্সবাজারে নৌকায় উঠে বুঝতে পারে তারা ট্রাপে পড়েছে!
অলরেডি চেকিং দিয়ে দিয়েছে ট্রাভেলিং টু ওয়েস্ট ইন্ডিজ। সমুদ্র থেকে কোনো রকমে জীবন নিয়ে পালায়। একটা ইকো রিসোর্টে আশ্রয় নেয়। রিসোর্ট দেখে মনে হবে ওয়েস্ট ইন্ডিজে তারা। লাইভে এসে ওটাকে বানিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ঘটতে থাকে মজার মজার ঘটনা। এভাবেই আগাতে থাকে টিম ওয়েস্ট ইন্ডিজ সিজন ২-এর গল্প। আগামী ১৭ ডিসেম্বর থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নতুন ধারাবাহিক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ সিজন ২’ প্রচার শুরু হবে।
হাসান


.jpg)