সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘শ্যামাকাব্য’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এটি। বদরুল আনাম সৌদ নির্মিত সিনেমা হলে তেমন সফলতা পায়নি। এবার ‘শ্যামাকাব্য’ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সিনেমাটি নির্মাণের পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে সিনেমাটি দেখা যাচ্ছে।
‘শ্যামাকাব্য’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। এ ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতু প্রমুখ। এই সিনেমার ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’ এবং প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।
সিনেমার গল্পে দেখা যায়, ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে ভীষণ ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করত। সেই ওসমানের সঙ্গেই তার স্ত্রী পরীকায় জড়িয়েছিল। নিজের ডিপ্রেশন কাটাতে একদল ট্যুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তার মূল পরিকল্পনা- সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে।
/তাসনিম তাজিন


.jpg)