ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
মাঠে উল্লাস, বাইরে মৃত্যু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড, জয়ে শুরু মেক্সিকোর বিশ্বকাপ ফুটবল ও গাজাবাসীর বাস্তবতা কানাডার স্বপ্নযাত্রা নাকি বসনিয়ার চমক? রিয়াল মাদ্রিদের কোচ হলেন মরিনিও পেনাল্টি শূন্য ম্যারাডোনা কুইনোনসের গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো ৬০০ ভক্তের যাতায়াত খরচ দেবেন জার্মানির ফুটবলাররা ‘ফিফা বিশ্বের রাজা নয়’ শাকিরার সুরের মূর্ছনায় বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি: সূচরিতা বিইউপি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের আয়োজনে আনস্ক্রিপ্টেড ১.০ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে তাওহিদ-রবিউল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস পরাশক্তিরা যেদিন মাঠ ছেড়েছিল কান্নাভেজা চোখে দেশে ফের ভূমিকম্প অনুভূত আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬ সরকারের এই বাজেট ঐতিহাসিক প্রস্তাবিত বাজেট রাজনৈতিক চমকবাজি ছাড়া আর কিছু নয়: জাসদ ক্রিকেটার নাসির-তামিমাকে খালাস দেওয়ার পেছনে বিচারকের পর্যবেক্ষণ জাতীয় সংসদের জন্য বরাদ্দ ২৯১ কোটি টাকা বাজেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ: ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা বড় বাজেটের বোঝা কী জনগণের ঘাড়েই, প্রশ্ন বাসদের আবাসন বৃত্তির অর্থ পাচ্ছে জবি শিক্ষার্থীরা ‘ফাঁপা’ বাজেটে বৈষম্য বাড়বে: সিপিবি জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগারদের ওয়ানডে সিরিজ জয় যশোরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও নদী রক্ষায় ১০ হাজার কোটির বেশি টাকার মহাপরিকল্পনা
Nagad desktop

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ১৯ মে

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট: ১০ মে ২০২৫, ০৫:৩৯ পিএম
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ১৯ মে
ছবি: সংগৃহীত

সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দেশের সংগীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে আবারো আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’।

 

আগামী ১৯ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানের ১৯তম আসর। এবারের আসরে আজীবন সম্মাননাসহ ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন দেশখ্যাত নজরুল সংগীতের গুণী শিল্পী ফেরদৌস আরা।

শনিবার (১০ মে) দুপুরে চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, উপস্থিত ছিলেন দেশখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা,  দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর সিইও মোহম্মদ ইদ্রিসুর রহমান ও ঢাকা ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যাট ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ রায়হান কাউসার।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪- বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু ও মেহরীন।

এদিন উপস্থিত সংবাদ সম্মেলনের বক্তব্যে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ’দেশের সুস্থধারার সংগীতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। প্রতি বছরই খুব সুষ্ঠ ও সুন্দরভাবে এই আয়োজনটি অনুষ্ঠিত করে আসছে চ্যানেল আই। যদিও বর্তমান সময়ে আমরা নানান কঠিন সময় পার করছি কিন্তু তার পরেও এই আয়োজনটি সুন্দরভাবে পালনে ব্যতিক্রম হচ্ছে না।’ এসময় তিনি শুদ্ধ সংস্কৃতির বিকাশে পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন তার বক্তব্যে বলেন, ’সংগীত আসলে মনের কথাটিই প্রকাশ করে, সংগীত আমাদের সামাজিক জীবনে, ব্যক্তি জীবনের পাশাপাশি সব ক্ষেত্রে অনেক বেশি প্রাধান্য পায়। আর চ্যানেল আই সর্ব ক্ষেত্রেই সংগীত, সংস্কৃতি, শিল্প, সাহিত্যকে সবার কাছে তুলে ধরতে নিয়োজিত থাকে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস তেমনই একটি বিশেষ আয়োজন।’

উক্ত আয়োজনে আরো বক্তব্য রাখেন সংগীতশিল্পী ফেরদৌস আরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪ এ   আজীবন সম্মাননা প্রসঙ্গে তিনি বলেন, ’স্বীকৃতি পাওয়া বরাবরই খুব আনন্দের, আমার ক্ষেত্রেও যা ব্যতিক্রম না। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে। তারজন্য সংশ্লিষ্ট সবাইকে ভালোবাসা।’

ফেরদৌস আরা আরও বলেন, ’যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে মনে করছি।’

সংগীতের এই মহোৎসবটির ১৯তম আসরের প্রকল্প পরিচালক হিসেবে আছেন রাজু আলীম। তিনি তার বক্তব্যে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-কে আমরা বলে থাকি সংগীতের মহোৎসব। এবার এই উৎসবে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফ্যাশন শো।

আয়োজন সফল করতে যারা এই মহোৎসবের সাথে সামিল হয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা জানান রাজু আলীম।

/রিয়াজ

দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি: সূচরিতা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০৫ এএম
দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি: সূচরিতা

বহু সিনেমায় যেমন একজন নায়িকা হিসেবে অভিনয় করে একসময় এই দেশের তরুণ দর্শকের মনে ঝড় তুলেছিলেন, আবার একটা সময় পেরিয়ে সিনেমায় তিনি একের পর এক মায়ের চরিত্রে অভিনয় করেও এই দেশের সিনেমাপ্রেমী দর্শকের মন জয় করে নিয়েছেন। তবে এই সময়ে এসে তাকে আর আগের মতো সিনেমাতে দেখা না গেলেও দর্শক তাকে ঠিকই মিস করেন। 

এখনো তার ভক্ত দর্শকেরা তার অভিনীত নতুন সিনেমার জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। যদিও এই মুহুর্তে সূচরিতা নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না। তবে ইচ্ছে আছে ভালো গল্পের সিনেমাতে কাজ করার প্রস্তাব পেলে অভিনয় করার। রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে নিজের বাসাতেই সময় কাটে সূচরিতার। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি পেয়েছেন এই দেশের কোটি কোটি দর্শকের অসীম ভালোবাসা। সেই ভালোবাসাকে সাথে নিয়েই এখনো অভিনয় করে চলেছেন তিনি। ’ 

মুস্তাফিজের ‘কুলি’ চলচ্চিত্রে শিশু চরিত্রে প্রথম অভিনয় করেন সূচরিতা। তখন তার নাম ছিলো হেলেন। ‘কুলি’ চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি শিশু চরিত্রে আরো অভিনয় করেন ‘নিমাই সন্নাসী’,‘ অবাঞ্চিত’, ‘রং বেরং’, ‘টাকা আনা পাই’, কতো যে মিনতি’,‘রাজ মুকুট’,‘বাবলু’সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে। নায়িকা হিসেবে আজিজুর রহমানের নির্দেশনায় ‘স্বীকৃতি’, দীলিপ বিশ্বাসের ‘সমাধি’ এবং অশোক ঘোষের ‘মাস্তান’ চলচ্চিত্রে পরপর অভিনয় করেন। 

তবে ১৯৭৭ সালে প্রয়াত আব্দুল লতিফ বাচ্চুর ‘জাদুর বাঁশী’ সিনেমাতে তার অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এরপর থেকে একে একে তিনি তিনশো সিনেমাতে অভিনয় করেন। 

সূচরিতার নিজের অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘বজ্রমুষ্ঠি’ সিনেমার ‘জীবনে একজন প্রিয়জন সবারই প্রয়োজন’, ‘আঁখি মিলন’ চলচ্চিত্রের ‘আমার গরুর গাড়িতে’ এবং ‘জাদুর বাঁশি’ চলচ্চিত্রের ‘আকাশ বীনা চাঁদ’, ‘জীবন নৌকা’ সিনেমার ‘তুমিতো এখন আমারই কথা ভাবছো’ ‘মহেশখালীর বাঁকে’র ‘আমার প্রেমের তরী বইয়া চলে’, ‘মেঘ বৃষ্টি বাদল’ সিনেমার ‘ও বন্ধুরে প্রাণও বন্ধুরে’ গান পাঁচটি ভীষণ প্রিয়। 

অভিনয় জীবনের প্রাপ্তি প্রসঙ্গে সূচরিতা বলেন,‘ সেই ছোট্টবেলা থেকে সিনেমাতে অভিনয় করছি আমি। পরিণত বয়সে এসে নায়িকা হয়েও বহু সিনেমাতে অভিনয় করেছি। বারবার দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছি। আবার যখন সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেছি তখনও দর্শক আমার চরিত্রগুলোকে নিয়ে আবেগে মেতেছেন।

এই যে দর্শকের ভালোবাসা, শ্রদ্ধা এটাইতো এক জীবনে অনেক বড়প্রাপ্তি। আবার আমি মনেকরি একজন শিল্পী যতোদিন সুস্থ থাকেন, সচেতন থাকেন, ভালো থাকেন ততোদিনই তিনি অভিনয় করে যেতে পারেন। শিল্পীদের কোনো অবসর নেই। তাই আমি যতোদিন অভিনয় করবো ততোদিন যেন আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা যেন না দেয়া হয়।’

/এমটি 

স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:১০ পিএম
স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

বিশ্ব চলচ্চিত্রের বহুল সমাদৃত এক নাম স্টিভেন স্পিলবার্গ। যার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তাবৎ দুনিয়ার মানুষ। সিনেমা নির্মাণে অর্ধ শতাব্দীরও বেশি সময় উৎসর্গ করে এই আমেরিকান পরিচালক গড়ে তুলেছেন এক বিশাল চলচ্চিত্র সাম্রাজ্য। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো থেকে মোট বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এখনও একটি অপরাজেয় রেকর্ড। আর সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডতো রয়েছেই।

এ যাবৎ তিনবার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এমন একজন পরিচালক যখন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন থেকেই দর্শকের উম্মাদনার পারদ উপরে উঠতে থাকে। আর সিনেমা মুক্তির দিন ঘনিয়ে আসলে তো কথাই নেই। বড় খবর হলো, সারা বিশ্বের দর্শকদের সামনে আবার এমন একটি দিন দরোজায় কড়া নাড়ছে। পর্দায় আসছে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা। ‘ডিসক্লোজার ডে’ নামের এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ১২ জুন। বাংলাদেশের দর্শকরাও পিছিয়ে থাকবেন না। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা।

দীর্ঘদিন ধরে স্পিলবার্গ তুলনামূলকভাবে ব্যক্তিগত ও সংবেদনশীল গল্পে মন দিয়েছেন। দ্য ফ্যাবেলম্যানস-এ তিনি নিজের বেড়ে ওঠার গল্প বলেছেন আর ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে ক্ল্যাসিক মিউজিককে নতুনভাবে উপস্থাপন করেছেন। এবার তিনি ফিরে এসেছেন তাঁর সেই পুরোনো পরিচিত ময়দানে, যেখানে রহস্য, প্রযুক্তি, বিস্ময় আর অজানার আকর্ষণ একসঙ্গে কাজ করে। ‘ডিসক্লোজার ডে’র কাহিনী পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এটি ভিনগ্রহের প্রাণী, তাদের পৃথিবীতে আগমন এবং সেই সত্যকে আড়াল করার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত। এ ধরনের কাহিনী স্পিলবার্গের জন্য নতুন নয়; বরং তাঁর চলচ্চিত্রজীবনের অন্যতম শক্তিশালী অধ্যায়ই গড়ে উঠেছে এই ধারার ওপর। 

‘ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’, ‘ক্লোজ এনকাউন্টারস অব থার্ড কাইন্ড’ বা ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এ তিনি অজানা জগৎকে মানুষের আবেগের সঙ্গে যুক্ত করেছেন। এ ছবিতে এমিলি ব্লান্ট অভিনয় করেছেন এক আবহাওয়া সংবাদকর্মীর ভূমিকায়, যাঁর সঙ্গে ভিনগ্রহের আগন্তুকদের রহস্যময় যোগাযোগ রয়েছে। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যিনি প্রমাণ হাতে পেয়েছেন যে মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগ ইতিমধ্যে ঘটেছে। অন্যদিকে কলিন ফার্থ ক্ষমতাধর এক প্রশাসনিক ব্যক্তি, যিনি এই সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি আগে স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এ কাজ করেছেন।

সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন চলচ্চিত্র সাংবাদিকরা। প্রথম প্রতিক্রিয়ায় অনেকেই এটিকে ‘গত ২০ বছরে স্পিলবার্গের সেরা সিনেমা’ বলে আখ্যা দিয়েছেন। তারা জানান, ধাওয়া-পাল্টাধাওয়া, রহস্য ও প্রেমের এ টান টান মিশ্রণটি স্পিলবার্গের চিরচেনা জাদুতে ভরপুর এ সিনেমা। পাশাপাশি মূল তারকা এমিলি ব্লান্ট তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন বলে প্রশংসা পেয়েছেন। স্পিলবার্গ মনে করেন, এই সিনেমাটি দর্শকদের মনে মহাবিশ্ব সম্পর্কে নতুন অনেক প্রশ্নের জন্ম দিবে। ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে কৌতূহলী স্পিলবার্গের কথায়, ‘আমি বিশ্বাস করি এই মুভিটি যেমন অনেক উত্তর দেবে, তেমনি মানুষকে অনেক অজানাকে নিয়ে প্রশ্ন করতেও বাধ্য করবে।’ 

সবমিলিয়ে সিনেমাটি নিয়ে সকলের প্রত্যাশা রীতিমত আকাশচুম্বী। এখন শুধু দেখার অপেক্ষা- এই প্রত্যাশা কতখানি ছাড়িয়ে যায়।

/এসএল

প্রেমে পড়েছেন প্রভা!

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
প্রেমে পড়েছেন প্রভা!

মডেল ও ন্যাটাভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক মাধ্যমে তার দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি। সেই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি আবার নতুন করে প্রেমে পড়েছেন!

বর্তমানে অবকাশযাপনে নেপালে রয়েছেন প্রভা। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে তিনি ঘুরে বেড়াচ্ছেন। যার প্রতি মুহূর্তের স্থিরচিত্র তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। সেখানকার পাহাড়, মেঘ আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কাটানো সময়ের নানা মুহূর্ত নিয়মিতই সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।

তেমনি কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন এ অভিনেত্রী, তবে এরমধ্যে একটি ছবি একটু বিশেষভাবে নেটিজেনদের নজরে এসেছে। যেখানে দেখা গেছে, হাতে একটি বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিয়েছেন প্রভা। আর সেই বেলুনে লেখা- 'আই লাভ ইউ'। আর এতেই শুরু হয়েছে আলোচনা।

ভক্তদের একাংশের ধারণা, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন বিশেষ কোনো মানুষের আগমন ঘটেছে। কেউ কেউ আবার ছবিটির ক্যাপশন ও উপস্থাপনাকেও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। 

ফলে নতুন প্রেমের গুঞ্জন আপাতত ভক্তদের কৌতূহল আর সামাজিকমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ। এ ছাড়াও অভিনেত্রীর সর্বশেষ পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে দুটি খাবারের প্লেট নিয়ে বসে থাকতে। ছবিতে প্রভাকে দেখা গেলেও, অন্য প্লেটটি কার বা সঙ্গে কে আছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। ক্যাপশনে শুধু অভিনেত্রী লিখেছেন, 'লাঞ্চ করেছেন'? সাম্প্রতিক সময়ের তার এই ইঙ্গিতপূর্ণ পোস্টগুলোই নতুন প্রেমের গুঞ্জনের কথা মনে করিয়ে দিচ্ছে তার ভক্তদের। 

প্রসঙ্গত, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ২০১৪ সালে একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়।

/এসএল

শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:০১ পিএম
শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ২৭ বছর আগে। তবে অভিনেত্রী পরিচয়ের আগে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ‘ব্রিজ বিউটি সোপ’ নামের একটি সাবানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলেন সুমাইয়া শিমু; মুম্বাইয়ে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং অনুষ্ঠিত হয়েছিল।

মাধুরী দীক্ষিত-শাহরুখ খান অভিনীত ‘আনজাম’ সিনেমায় শাহরুখ খানের চরিত্র বিজয় অগ্নিহোত্রীর যে বাড়ি দেখানো হয়েছিল, সেখানেই সুমাইয়া শিমুর ক্যারিয়ার শুরু হয়েছিল। ‘আনজাম’ সিনেমার তুমুল জনপ্রিয় ‘বাড়ি মুশকিল হ্যায়’ গানেও এই বাড়িটি দেখানো হয়। এই চমকপ্রদ তথ্যটি সম্প্রতি সুমাইয়া শিমু শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। 

শনিবার (১৩ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রথবারের মত পডকাস্টে অতিথি হয়ে এসে সুমাইয়া শিমু বলেন, বড় পর্দায় তাকে একবারই দেখা গিয়েছিল। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে। 

পরবর্তীতে মতিন রহমান, এফ আই মানিক, শাহীন সুমন সহ আরো একাধিক চলচ্চিত্র নির্মাতা মূলধারার সিনেমায় অভিনয়ের প্রস্তাব করলেও সে সময় টিভি নাটকে ব্যস্ততার কারণে চলচ্চিত্র জগতে পা রাখেননি সুমাইয়া শিমু। পিএইচডি ডিগ্রীধারী সুমাইয়া শিমু বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে নিজের প্রতিষ্ঠানের হয়ে মানুষের পাশে, বিশেষ করে নারীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। 

এ বিষয়ে না বলা অনেক বিস্ময়কর তথ্য সুমাইয়া শিমু শেয়ার করেছেন পডকাস্টে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমটি 

 

‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

‘মালিক’ সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আগামী ১২ জুন তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’র প্রিমিয়ার শো। আয়োজনের দায়িত্বে রয়েছে বংগোজ ফিল্মস। এছাড়া মেলবোর্ন ও অ্যাডিলেডেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব প্রদর্শনীতেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ।

প্রিমিয়ার শোগুলোতে দর্শকদের সঙ্গে সরাসরি সিনেমা উপভোগ করবেন এই অভিনেতা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়েরও পরিকল্পনা রয়েছে।

দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার নতুন নতুন প্রেক্ষাগৃহেও যুক্ত হয়েছে সিনেমাটির প্রদর্শনী।

অস্ট্রেলিয়ায় প্রিমিয়ার উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।’

তিনি আরও বলেন, দর্শকদের ভালোবাসা ও সাড়া পেলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।

/এসএল