একজন স্বপ্নবাজ মানুষ নির্মাতা কাজী কাদের নেওয়াজ। নির্মাণেই তিনি খোঁজেন মনের আনন্দ। পথচলা বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’ দিয়ে শুরু হলেও পরে তিনি নিরীক্ষামূলক নাটক, ওয়েব সিরিজের প্রযোজক হয়েছেন। তাই বলা যায়, নাটকেও আছে কাজী কাদের নেওয়াজ ভালো লাগা। যেখানে তিনি নতুন গল্পকারদের পাশে থেকে গড়ে তুলেছেন ভবিষ্যৎ নির্মাতাদের।
সম্প্রতি তার প্রযোজিত পরপর দুটি নাটক ইউটিউব চ্যানেল এটি এন্টারটেইনমেন্টে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘কিপ্টা জামাই মাথা গরম বউ’ দর্শকের হৃদয় ছুঁয়েছে।
বিজ্ঞাপনী সংস্থায় তার কর্মযজ্ঞে আরেকটি গুরুত্বপূর্ণ যোগসূত্র গড়ে তুলেছেন, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্সে ব্র্যান্ডিং দক্ষতায় মুনশিয়ানা। অনলাইন ব্যবসা কীভাবে পরিচালনা করতে হয়, ব্র্যান্ড কীভাবে তৈরি ও প্রমোট করতে হয়, এসব বিষয়ে রয়েছে তার বাস্তব এবং কার্যকরী জ্ঞান ও অভিজ্ঞতা।
তিনি বিভিন্ন সময়, বিভিন্ন ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনটেন্ট প্ল্যানিং, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এবং কাস্টমার এনগেজমেন্ট সফলভাবে পরিচালনা করেন।
নির্মাতা নেওয়াজ বলেন, ‘বর্তমানেও বেশ কয়েকটি প্রজেক্টের কাজ চলছে। কাজগুলো প্রস্তুত হলেই সেগুলো বিভিন্ন মাধ্যমে প্রচারিত হবে। দিন শেষে আমার একটাই লক্ষ্য, ব্যতিক্রমী নির্মাণের মাধ্যমে দেশের সামনে নিজেকে ভালো গল্পের প্রযোজক হসেবে নতুন পরিচয় তুলে ধরা, যেখানে ভালো গল্পকার এবং নির্মাতারা সগৌরবে উড়বেন গল্পের পর্দায়।’
/এমএস


.jpg)