ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
বাজেট অধিবেশন বসছে আজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী দৌলতদিয়া ফেরিতে বাস দুর্ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল মধুখালীতে জাল সনদে মাদরাসায় চাকরির অভিযোগ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু দৈনিক খবরের কাগজের শাকিলা ববিসহ সিলেটের ৬ সাংবাদিকে প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদান নড়াইলে বাস উল্টে আহত ১৫ দক্ষিণ এশিয়ার মুকুট হারাল বাংলাদেশ নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২ সরু একটি আইলই এখন তাদের আশ্রয়স্থল ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত শহিদ জিয়ার প্রস্তাবে যুদ্ধের নাম হয় ‘মুক্তিযুদ্ধ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অথচ বাজেট বরাদ্দ তলানিতে ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে মাটির নিচ থেকে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ এক টুকরো হৃদয়ের নাম বাংলাদেশ রামিসার  মামলার  দ্রুত রায় মা হচ্ছেন সোহিনী গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন চামড়া নিয়ে দুর্ভোগ আর দুর্গতির শেষ কোথায়
Nagad desktop

বইমেলার প্রথম সপ্তাহে আলোচিত ১০ বই

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম
বইমেলার প্রথম সপ্তাহে আলোচিত ১০ বই
ছবি: খবরের কাগজ

প্রতিটি বই এক একটি পৃথিবী। বই হলো বিনোদন ও শিক্ষার মাধ্যম। আর বইমেলা হলো জ্ঞানের উৎসব। এ উৎসবে অক্ষরের পর অক্ষর বসিয়ে শব্দ তৈরিতে, আর লিখিত শব্দগুলো একটি সেতুতে পরিণত হয়। যা আমাদের সাহিত্যযাত্রার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সংযুক্ত করে। আমাদের জনগণের চেতনা সংরক্ষণ, উদ্‌যাপন এবং বিশ্বের সঙ্গে সেতু তৈরি করে বইয়ের পাতা।...

কথাসাহিত্যসমগ্র
সিরাজুল ইসলাম চৌধুরী
শ্রেণি: কথাসাহিত্য
প্রকাশনী: ঐতিহ্য
প্রকাশকাল: জুন ২০২৫
পৃষ্ঠা: ৪৪৮, মূল্য: ৯৫০

কথা ছিল লেখক হিসেবে আমি কথাসাহিত্যেরই চর্চা করব। শুরুটা হয়েছিল ওইভাবেই। কিশোর বয়সে আমি ছোট ছোট গল্প লিখেছি দৈনিক আজাদ ও দৈনিক সংবাদ-এর কিশোর পাতায়। কিন্তু সাহিত্যসেবার ওই ধারাটা অব্যাহত রাখা সম্ভব হয়নি। প্রধান কারণ মনে হয় দুটি জিনিসের অপ্রতুলতা অভিজ্ঞতার এবং ধৈর্যের। আমার লেখাতে বৃত্তের কথা বহুভাবে এসেছে, বস্তুত বৃত্ত ভাঙার বাসনা আমার জন্য একটি চালিকাশক্তি বটে। কিন্তু নিজে আমি যে বৃত্ত ভেঙে বের হতে পেরেছি তা নয়। মধ্যবিত্ত গণ্ডির ভেতরই রয়ে গেছি। তার ফলে ঘাটতি ঘটেছে সামাজিক অভিজ্ঞতার। দ্বিতীয়ত, আমার আপাত শান্তভাবের ভেতর একটা তাড়াহুড়া কার্যকর থাকে। কথাসাহিত্য সৃষ্টির নিবিষ্টচিত্ততাকে দখলে রাখাটা সহজসাধ্য হয়নি। তাছাড়া প্রবন্ধেও আমি গল্পবলার ভাবটা আনতে চেষ্টা যে করিনি তাও নয়।

তিন শহর তিন আকাশ
আল মাহমুদ 
শ্রেণি: ভ্রমণ
প্রকাশনী: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: ২০২৬
পৃষ্ঠা: ৩৪০, মূল্য: ৪৫০

কবি হিসেবে আল মাহমুদ যেমন স্বদেশ বাংলার আনাচকানাচে ঘুরে বেড়িয়েছেন, তেমনি পৃথিবীর নানা দেশও ভ্রমণ করেছেন। মূলত কবিতা পাঠের আমন্ত্রণ পেয়েই ছিল সেসব ভ্রমণ। ১৯৮৮ থেকে ২০০২- এই দেড় দশকে তিনি যেমন পাশের দেশ ভারত, তেমনি ইউরোপের ইংল্যান্ড ও ফ্রান্স সফর করেন। সফরকালে সেসব দেশের নৈসর্গিক সৌন্দর্য এবং ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন তার পরিব্রাজকসুলভ সংবেদী হৃদয়কে উদ্বেলিত করেছে। সেখানকার শিল্প-সাহিত্য ও সমাজ-সংস্কৃতির নানা অনুষঙ্গের সঙ্গে তার পরিচয় ঘটেছে। পরিচিত হয়েছেন তিনি সেখানকার কবি-শিল্পী-চিন্তকসহ নানা পেশার মানুষের সঙ্গে। এই বই কবির সেই তিন ভ্রমণকাহিনিরই একত্রিত সংকলন। পাঠকের জন্য যা হবে বইটি পাঠের এক অতিরিক্ত আকর্ষণ।

শিখা: বুদ্ধির মুক্তি 
আন্দোলনের মুখপত্র
আবুল আহসান চৌধুরী
শ্রেণি: গবেষণা ও প্রবন্ধ
প্রকাশনী: পাঠক সমাবেশ
প্রকাশকাল: অক্টোবর ২০২৫
পৃষ্ঠা: ৭৫৩, মূল্য: ১৯৯৫

বাঙালি মুসলমানের সমাজ-সংস্কার ও সমাজ-জাগরণের কাজ শুরু হয় সভা-সমিতি, সাময়িকপত্র, সাহিত্যকর্ম নানা মাধ্যমে। উনিশ শতকের দ্বিতীয় ভাগ থেকেই এর সূচনা। তবে সংগঠিত বা প্রাতিষ্ঠানিকভাবে হয়তো নয়, তখন এ ধরনের ব্যতিক্রমধর্মী চিন্তাচেতনা ছিল মোটের ওপর ব্যক্তিগত একক প্রয়াসের ফসল। এমন মুক্ত, স্বচ্ছ ও উদার মননচর্চার ধারাবাহিকতায় এবং বাঙালি হিন্দুর জাগরণের দৃষ্টান্ত ও নানা মনীষীর আদর্শিক প্রেরণায় ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ-এর জন্ম। এই ‘সাহিত্য সমাজ’-এর মূলমন্ত্র ছিল- ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। মুক্তবুদ্ধির চর্চা ও সামাজিক জাগরণ ছিল এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও প্রয়াস। ‘শিখা’ ছিল এ সংগঠনের বার্ষিক মুখপত্র।

এক একর সবুজ জমি
হুমায়ুন আজাদ
শ্রেণি: জীবনী, স্মৃতিচারণ
প্রকাশনী: আগামী প্রকাশনী
প্রকাশকাল: অক্টোবর ২০২৫
পৃষ্ঠা: ৯৬, মূল্য: ৪৯৫

হুমায়ুন আজাদের কতক অগ্রন্থিত দুর্লভ গদ্য একত্রিত হলো এ সংকলনে। গদ্যগুলো প্রকাশ পেয়েছিল বিশ শতকের সত্তর ও আশির দশকে। ১৯৭২ সালের এপ্রিল মাস থেকে দৈনিক বাংলার ‘রোববারের সাহিত্য’ পাতায় ‘এক একর সবুজ জমি’ শিরোনামে একটি সাহিত্য-সংক্রান্ত কলাম লিখতে শুরু করেছিলেন তিনি, কিন্তু তা দীর্ঘায়ু পায়নি; সেই কলামের পাঁচটি পর্ব একত্রিত হয়েছে বইয়ের প্রথম পর্বে। দ্বিতীয় পর্ব ‘স্মৃতি’-তে রয়েছে পাঁচটি স্মৃতিকথাধর্মী রচনা; বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে প্রতিরোধকালে শহিদ হওয়া স্বজনের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তিন শহিদ বুদ্ধিজীবী শিক্ষকের স্মৃতি, একাত্তরের পঁচিশে মার্চের কালরাত্রি-পরবর্তী শহর ঢাকার ভয়াল পরিস্থিতি ও ষোলোই ডিসেম্বরের বিজয়মুহূর্তের আনন্দক্ষণ। তৃতীয় ও সর্বশেষ পর্ব ‘গ্রন্থালোচনা’।

অন্ধকার ও আলো দেখার গল্প
সৈয়দ মনজুরুল ইসলাম
শ্রেণি: সমকালীন গল্প
প্রকাশনী: পাঠক সমাবেশ
প্রকাশকাল: বইমেলা ২০২৬
পৃষ্ঠা: ১৭১, মূল্য: ৪৯৫

জীবনের আলো-অন্ধকারের দ্বন্দ্ব, সমাজের নিঃশব্দ নির্যাতন, প্রেমের জটিলতা, রহস্য আর স্বপ্ন-বাস্তবের মিশেলে গড়া এক অনন্য ছোটগল্প সংকলন। সহজ অথচ গভীর ভাষায় লেখা গল্পগুলো পাঠককে নিয়ে যায় চিন্তা ও অনুভূতির গভীরে। জাদুবাস্তবতা আর সামাজিক সমালোচনার আলোয় উন্মোচিত হয় জীবনের অদেখা দিক।

তার পর বহুদিন তিনি গল্পই লেখেননি। এ বইয়ে লেখক অপরাহ্ণের গল্প। বাক্স হাতে একজন। যে মানুষ আলো দেখেছিল। গণি মিয়ার পাথর। ফেরিঘাটের রান্নাবান্না। একটি প্রত্যাখানের গল্প। অন্ধকার ছুঁয়ে আলো দেখার গল্পে আপনিও কি সঙ্গী হবেন? লেখক পাঠকের হাত ধরে তার গল্পের ভুবনে নিয়ে যান এবং পাঠকেরা হয়ে যায় তার গল্পের অনিবার্য অংশ।

গুজব, রাজনীতি ও প্রতিরোধ মুক্তিযুদ্ধ ১৯৭১
মুনতাসীর মামুন
শ্রেণি: মুক্তিযুদ্ধ
প্রকাশনী: সময় প্রকাশন
প্রকাশকাল: বইমেলা ২০২৬
পৃষ্ঠা: ১১১, মূল্য: ২৮০

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে নানাবিধ গুজব রটেছিল। সেসব গুজবের রাজনীতি ও তা কীভাবে অবরুদ্ধ দেশে ট্রমা মোকাবিলায় সহায়তা করেছে ও প্রতিবাদ প্রতিরোধের একটি ফর্ম গড়ে তুলেছে সেটিই সংক্ষেপে আলোচিত হয়েছে এ বইয়ে। বিজয়ের কাহিনি দিয়েই মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার শুরু। এ ধারা দীর্ঘদিন ছিল বহমান। আর ছিল সেক্টর-ভিত্তিক যুদ্ধের ইতিহাস। এর অর্থ এ নয় যে, মুক্তিযুদ্ধের অন্যান্য বিষয় আলোচনায় আসেনি, এসেছে। তবে কম। দুই দশক আগে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর প্রতিষ্ঠিত হলে, গণগত্যা নির্যাতন গুরুত্ব পেতে থাকে। গণহত্যা জাদুঘর, গণহত্যা নির্যাতন নিয়ে ব্যাপক গবেষণা করেছে। এ পরিপ্রেক্ষিতে আমরা সব সময় বলেছি, মুক্তিযুদ্ধ এক রৈখিক কোনো বিষয় নয়, বহুমাত্রিক।

বিষাদ বসুধা 
দ্বিতীয় খণ্ড
মোস্তফা কামাল
শ্রেণি: সমকালীন উপন্যাস
প্রকাশনী: সময় প্রকাশন
প্রকাশকাল: বইমেলা ২০২৬
পৃষ্ঠা: ২০৮, মূল্য: ৫০০

বিমানবন্দরে স্বামীর কফিনের সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন মোহিনী। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ধীরে ধীরে চোখের আড়াল হয়ে যায় কফিনবাহী গাড়ি। শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার। চীনের উহানে ভয়ংকর ছোঁয়াচে কোভিড-১৯ বা করোনা মহামারির করুণ শিকার মোহিনীর স্বামী আরেফিন। তার পর একে একে কোভিডাক্রান্ত হয়ে মারা যান তার মা-বাবা। আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হন তিনি। শুধু তাই নয়; তার ব্যবসাপ্রতিষ্ঠানও বিপুল ক্ষতির মুখে পড়ে। তবু হাল ছাড়েননি, হতাশায় ভেঙে পড়েননি তিনি। নিজের বিলাসী জীবনকে তুচ্ছ করে বিপদগ্রস্ত মানুষের কাঁধে মানবিকতার হাত রেখেছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন। সাহস জুগিয়েছেন।

আহমদ ছফা
আমার কথা কইবে পাখি
মহিউদ্দিন আহমদ 
শ্রেণি: জীবনী, স্মৃতিচারণ
প্রকাশনী: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: ২০২৫
পৃষ্ঠা: ১৭৬, মূল্য: ৪৫০

১৯৪৩ সালে জন্ম, ২০০১ সালে মৃত্যু। ইতোমধ্যে আড়াই দশক পেরিয়ে গেলেও এখনো আলোচনায় আছেন আহমদ ছফা। জীবনাচরণে ও লেখাজোকায় আর দশজনের চেয়ে আলাদা। তাই তিনি বিশিষ্ট। ছফাকে নিয়ে একেকজনের একেক রকম অভিজ্ঞতা। চলার পথে অনেককে স্নেহ-প্রশ্রয় দিয়েছেন, সাহাহ্যের হাত বাড়িয়েছেন। কাউকে এড়িয়ে গেছেন। আবার কাউকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি কারও চোখে দুর্মূর্খ, কারও চোখে প্রতিবাদী লেখক, আবার কারও চোখে মনীষী। তিনি না ছিলেন গৃহী, না ছিলেন বিবাগী, অথবা ছিলেন দুটোই। ব্যক্তি ছফার চেয়ে সাহিত্যের ছফাকে চেনেন বেশি মানুষ। তারা তাকে খোঁজেন তার কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে। তার লেখায় আছে শব্দের ঝংকার, আছে কৌতুক, বিদ্রূপ, এমনকি নিদারুণ কশাঘাত।

নজরুলের বিদ্রোহী শতবর্ষের তূর্যনিনাদ
এম আবদুল আলীম
শ্রেণি: গবেষণা গ্রন্থ
প্রকাশনী: অন্যপ্রকাশ
প্রকাশকাল: বইমেলা ২০২৬
পৃষ্ঠা: ৭২, মূল্য: ২৮০

নজরুল জীবনের শ্রেষ্ঠ কীর্তি ‘বিদ্রোহী’ কবিতা। কবিতাটি রচিত হয় ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। প্রকাশিত হয় পরের সপ্তাহে, অর্থাৎ-১৯২২ সালের ৬ জানুয়ারি। দুরন্ত যৌবনের অধিকারী নজরুলের বয়স তখন মাত্র বাইশ বছর। প্রকাশের সঙ্গে সঙ্গে কবিতাটি বাংলা সাহিত্য ও বাঙালি-সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ‘বিদ্রোহী’ কবিতা কেবল কাজী নজরুল ইসলামের নয়, সমগ্র বাংলা সাহিত্যেরই এক যুগান্তকারী সৃষ্টি। বাঙালির ভাবজগৎ ও সমাজজীবনে ব্যাপক আলোড়ন তোলে এ কবিতা। শতবর্ষ অতিক্রান্ত হলেও এর আবেদন এতটুকু কমেনি। কবিতাটি রচনার প্রেক্ষাপট, পত্রিকায় প্রকাশ, সমকালীন প্রতিক্রিয়া, আলোচনা-সমালোচনা, বিষয় ও শিল্পবৈভব এবং সর্বোপরি চুলচেরা বিশ্লেষণে রচিত বইটি। 

সুন্দরবনের অণুজীব বৈচিত্র‍্য
মৃত্যুঞ্জয় রায় 
শ্রেণি: প্রকৃতি
প্রকাশনী: অনুপম প্রকাশনী
প্রকাশকাল: ২০২৬
পৃষ্ঠা: ২৩০, মূল্য: ৬০০

সুন্দরবন আমাদের প্রাকৃতিক প্রহরী। আর সুন্দরবনকে পাহারা দেয় রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু সুন্দরবনে এমন কিছু জীব আছে যাদের খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে। সেসব জীবকে বলে অনুজীব। সুন্দরবনের অণুজীবগুলোর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি। এসব অণুজীব সুন্দরবনের বাস্তুতন্ত্রে আমাদের চোখের আড়ালে থেকে দারুণ অবদান রেখে চলেছে। বিশেষ করে সুন্দরবনে বিভিন্ন জীবের মধ্যে রয়েছে এক অদৃশ্য বন্ধন, এক জটিল খাদ্যশৃঙ্খল। সুন্দরবনের বড়ত্রে পুটির চক্রাকারে চলাচল, পচন ও বাস্তুতন্ত্রের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অণুজীবের মিথস্ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রন্থনা: ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন

বই পরিচিতি মাস্টার বাড়ি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫১ পিএম
মাস্টার বাড়ি
বই

মাস্টার বাড়ি

এস. আকরাম হোসেন

শ্রেণি: উপন্যাস

প্রকাশনী: খান প্রকাশনী

প্রকাশকাল: ২০২৫

পৃষ্ঠা: ১৫০, মূল্য: ২৫০ টাকা

এস. আকরাম হোসেন বিখ্যাত কথাশিল্পী আকবর হোসেনের গ্রামের সন্তান গ্রামে বিখ্যাত অনেক মনীষীর জন্ম বিপ্লবী বাঘা যতীন, সাহিত্যিক ললিতকুমার চট্টোপাধ্যায়, কবি শরৎশশী দেবী, শিক্ষাবিদ অধ্যাপক . আজিজুল ইসলাম- গ্রামের নক্ষত্র সন্তান অভিনেতা-কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের পৈত্রিক বাড়ি এখানে এস. আকরাম হোসেনের জন্মভাগ্য ঈর্ষণীয় -গ্রামে জন্মে এস. আকরাম হোসেন লেখক হয়ে-উঠবেন এটাই স্বাভাবিক তিনি কবিতা-গল্প-উপন্যাস লেখেন মুক্তকলাম লেখেন তাঁর লেখাতে দেশভাবনা-সমাজ-সমকাল-অর্থনৈতিক অবস্থা-প্রেম-প্রণয় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সমাজের নানান অসংগতি তিনি তীক্ষ্ণদৃষ্টিতে পর্যবেক্ষণ করেন এবং তা সাহিত্যগুণ সমৃদ্ধতায় উপস্থাপন করেন তাঁর ভাষা প্রয়োগের দক্ষতা ঈর্ষণীয় তাঁর উপন্যাসমাস্টার বাড়িপ্রকাশিত হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক -উপন্যাসের বিষয়বস্তু-চরিত্র নির্মাণ-সংলাপ- আর্থ-সমাজচিত্র-লেখকের চিন্তা-দর্শন, সর্বোপরি শিল্পমান পাঠকমনে বিশেষ আগ্রহ তৈরি করবে এবং ভাবাবে পাঠককে মুগ্ধ-আবেশে ধরে রাখার শক্তি আছে বিশেষ করে ভাষাপ্রয়োগের কৌশলে তিনি মুন্সিয়ানা দেখিয়েছেনমাস্টার বাড়িহৃদয়গ্রাহী সুখপাঠ্য গ্রন্থ হিসেবে পাঠকমনে সহজেই নিজস্ব জায়গা করে নিতে সক্ষম হবে-বিশ্বাস করি কুষ্টিয়ার কুমারখালীর গ্রামীণজীবনের নানামাত্রিক সামাজিক সমস্যা উপন্যাসটির বিষয়বস্তু গ্রামাঞ্চলে বর্তমানে সুদের ব্যবসা সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে সুদেও কবলে পড়ে বহু মানুষ নিঃস্ব হয়ে পড়ছে এসব থেকে গ্রামাঞ্চলের মানুষকে মুক্ত করে সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য উপন্যাসের নায়ক জিহাদ অক্লান্ত পরিশ্রম করছে এলাকায় সুদের ব্যবসা যারা করে তারা মূলত অসহায় মানুষদের সুদের ফাঁদে ফেলে তাদের রক্ত চুষের নেয় সুদগ্রহণকারী এসব মানুষ সুদেও চক্রাহারে ক্রমশ জীবনী শক্তি হারিয়ে ফেলে গ্রন্থটিতে শুধু সমস্যা তুলে ধরেনি, সমস্যার সমাধানও লেখক তুলে ধরেছেন সেসঙ্গে গ্রামীণ জীবনে প্রেম বিরহ যেমন আছে তেমনি দেশপ্রেমের চিত্র ফুটে উঠেছে এস. আকরাম হোসেনেরমাস্টার বাড়িনিখাদভাবে দেখা অসম্ভবরকমের খাঁটি একটি উপন্যাস আপনাকে অসম্ভব চুম্বক-আকর্ষণে ধরে রাখার অসামান্য শক্তি রয়েছে বইটির পরতে পরতে সহজ সরল ভাষায় সমাজজীবনের অসামান্য বুনন- ‘মাস্টার বাড়িউপন্যাস

বই পরিচিতি কৃষি শব্দকোষ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
কৃষি শব্দকোষ
বই

কৃষি শব্দকোষ

মৃত্যুঞ্জয় রায়

শ্রেণি: ইংরেজি-বাংলা অভিধান

প্রকাশনী: ঐশ্বর্য প্রকাশ

প্রকাশকাল: ডিসেম্বর ২০২১

পৃষ্ঠা: ৫০৩, মূল্য: ৯৫০ টাকা

 

পড়তাম ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইংরাজী ভাষায় কৃষির মতো একটি মাটিময় কাঁচা ফসলের গন্ধমাখা বিষয়গুলো পড়তে গিয়ে কেমন যেন নিরস লাগত, দুর্বোধ্যও কৃষি পড়ে তো মূলত কৃষকদেরই পরামর্শ দিতে হবে, শিক্ষক গবেষক হবে আর কজন? সেজন্য কৃষির মতো একটা বিষয় ইংরাজীতে পড়ার ছিলাম ঘোর বিরোধী কিন্তু না পড়েই তো উপায় ছিল না শিক্ষকরা তো বাংলায় পড়ান না শেষে বাংলায় নোট করা আমিই শুরু করলাম সাথে পেলাম অনেক সুহৃদ বন্ধুদের চাকরি জীবনে এসে ভেবেছিলাম কৃষির পড়াশুনাটা বোধহয় বাংলাতেই চলছে কিন্তু আমার সে ভাবনায় ভুল ছিল আবার কৃষি ইংরাজীতে ফেরত গেছে বাংলা কি দীনহীনের ভাষা? কেবল চাষাভূষার বুলি? এসব কথা ভাবলেই মনটা বিষন্নতায় ভরে ওঠে

উচ্চশিক্ষায় এত বছর পরও কেন আমরা মধুর মতো বাংলা ভাষায় পড়তে পারছি না! পাশ করার পর তাই যা হওয়ার তাই হচ্ছে মুখস্থ বিদ্যায় আর কতটুকু কেদ্দারী করা যায়? ফলে অনেকের পেশাগত দক্ষতার অভাব ঘটছে অনেকটা তাড়না থেকে কৃষির ছাত্রছাত্রী পেশাজীবীদের জন্য লিখলাম বই এটি চাকুরিকালীন সময়ে করা সম্ভব ছিল না বিধায় মনে মনে ভেবেছিলাম, অবসরে যাওয়ার পর কাজটি ধরব অবিশ্বাস্য দ্রুতগতিতে পিআরএল- যাওয়ার পর চার মাসের মধ্যে এটি লিখে শেষ করি, পরের চার মাসে এটি প্রকাশিত হয় এতে কৃষি সংশ্লিষ্ট তিন হাজারের বেশি শব্দের ইংরাজী থেকে বাংলা অর্থ সে সম্পর্কে খুব সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে বইটি পাঠক কৃষিজীবীরা সাদরে গ্রহণ করেছেন বলে আমি আনন্দিত

বই পরিচিতি দীনেশচন্দ্র সেন ও লোককাহিনির মঞ্চ-পরিবাহন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৪১ পিএম
দীনেশচন্দ্র সেন ও লোককাহিনির মঞ্চ-পরিবাহন
বই

ইউসুফ হাসান অর্ক

শ্রেণি: সমকালীন লোককাহিনি

প্রকাশনী: বাংলা একাডেমি

প্রকাশকাল: এপ্রিল ২০২৫

পৃষ্ঠা: ১৬৮, মূল্য: ৪৪০ টাকা

 

বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী নাট্যমূলক পরিবেশনার অগাধ ভাণ্ডার বিবেচনার ক্ষেত্রে আমাদের মগ্নতায় এখনো দাসত্ব ইউরোপীয় ঔপনিবেশিক নন্দনতত্ত্বের দৌরাত্ম্য রয়ে গেছে সংলাপমূলক দ্বন্দ্ব দৃশ্যায়নের মাধ্যমে তথাকথিতদৃশ্যকাব্যহয়ে উঠলেই তাকে বলা যাবেবিশ্বমানের নাটকীয় কিছু হলো’- ভাবনার বাইরে গিয়ে দেশজ সম্পদের স্বকীয় ঐশ্বর্যের দ্যোতনাকে যে কয়জন মানুষ উপলব্ধি করে উদ্যোগী হয়েছিলেন তার মধ্যে দীনেশচন্দ্র সেন প্রথম সারির তারই হাত ধরে এসব ঐশ্বর্যেরনাগরিকসমাজে প্রবেশ বলা যায় নগরমঞ্চে এদের পরিবাহন সে সময় থেকেই তার পর থেকে নানা মাধ্যমে পরিবাহন প্রক্রিয়া কখনো স্তিমিত, কখনো বা জোরালো গতিতে অব্যাহত রয়েছে গত শতকের নব্বইয়ের দশক থেকে লোককাহিনিগুলো পরিবাহনের আরেকটি মাত্রা নতুন করে দৃষ্টি আকর্ষণ করে নগরকেন্দ্রিক থিয়েটার মঞ্চে কাহিনিগুলো ঐতিহ্য প্রণোদিত অথচ নতুন রীতিতে মঞ্চায়িত হতে শুরু করে লোককাহিনি পরিবাহনের পাশাপাশি অভিনয়রীতি নিরীক্ষার এক বি-ঔপনিবেশিক প্রতিভঙ্গি হিসেবে বিবেচনা করা চলে ধরনের উদ্যোগগুলোকে পাশাপাশিসাংস্কৃতিক পরিবাহন’-এর এক নতুন দৃষ্টিভঙ্গি হিসেবেও এগুলোকে বিবেচনা করা অসমীচীন নয় তাই দীনেশচন্দ্র সেনকে প্রণতি জানিয়ে লোককাহিনি পরিবাহনের এক সমকালিক প্রবণতাকে গ্রন্থে স্বীকৃতি দেওয়া গেছে লোকজ ধারার সাহিত্য পরিবেশনায়ফুইডিটি যে উদার প্রশ্রয়, তাকে গ্রহণ করে নগরকেন্দ্রিক পরিবাহন-প্রক্রিয়া তরতর করে এগিয়ে যাচ্ছে গ্রন্থটিতে লোককাহিনিনির্ভর তিনটি নাট্য প্রযোজনার সমুদয় বিশ্লেষণ থেকে সমকালে লোককাহিনির পরিবাহন নিরীক্ষা বিষয়ে ধারণা অর্জন সম্ভবফোকলোর’, ‘পারফরম্যান্স স্টাডিজনাট্যকলাবিষয়ের শিক্ষার্থী গবেষকদের জন্য তো বটেই, পাশাপাশি বাংলাদেশের নগরকেন্দ্রিক নাট্যচর্চায় সংশ্লিষ্ট অভিনেতা-নির্দেশকদের জন্যও গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সমাজবোধ ও জীবনবীক্ষা মোস্তফা কামালের বিষাদ বসুধা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৩২ পিএম
মোস্তফা কামালের বিষাদ বসুধা

চতুর্থ পর্ব

মাঝে পড়ালেখার কারণে শাহবাজ খানের বিদেশ অবস্থান, তাদের মধ্যে সেই সময়ে দেখা-সাক্ষাৎ ঘটেনি। যোগাযোগও ছিল না। করোনাকালীন তাদের মধ্যে হুট করেই আবার যোগাযোগ স্থাপন হয়। শাহবাজ খান ধনীপুত্র। নিজেও পিতার শিল্পসাম্রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। মোহিনীও শিল্পদ্যোক্তা, ধনী ব্যবসায়ী। আরেফিনের মৃত্যুর পরে  মোহিনীর জীবনে শাহবাজ খান আরও ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু মোহিনী অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সুকৌশলে শাহবাজ খানের ফাঁদে পা দেননি। বন্ধুত্বের সীমা লঙ্ঘন করেননি। করতেও দেননি। আরেফিন মৃত্যুবরণ করলেও মোহিনীর মস্তিষ্কের কোষে কোষে বেঁচে আছে আরেফিন। তার সঙ্গে যাপিত অসংখ্য স্মৃতি মোহিনী নিজের ভেতর লালন করেন। আরেফিন না থেকেও পুরো আরেফিনই তার জীবনে জীবন্ত হয়ে আছে। সেখান থেকে মোহিনীর মুক্তি ঘটেনি, মুক্তি ঘটাতে চানওনি। মোহিনীর ব্যক্তিত্বের দৃঢ়তা ও সততা তার চরিত্রকে উচ্চমার্গের করেছে। শাহবাজ খানের সঙ্গে তার বন্ধুত্বের কোনো ঘাটতি ছিল না। কিন্তু যখন তিনি জানলেন শাহবাজ খানের সঙ্গে রুবিনা নাম্মী এক কলেজছাত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। রুবিনাকে গুলশানে নিজে বাসা ভাড়া করে রাখতেন। রক্ষিতার মতো। অনেকটা ‘কৃষ্ণকান্তের উইলে’র জমিদার গোবিন্দলাল আর রোহিনীর অবস্থা। গোবিন্দলাল রোহিনাকে বিয়ের আশ্বাসে রক্ষিতা করে রেখেছিল এবং শেষে বিয়ে তো করেইনি, গুলি করে হত্যা করেছিল। রুবিনার ক্ষেত্রেও অনুরূপ ঘটনাই ঘটেছে। একালের ‘জমিদার’ শাহবাজ খান বিয়ের আশ্বাসে রুবিনাকে রক্ষিতা করে রেখেছিল এবং শেষে হত্যা করেছে। রুবিনার মনে রোহিনীর মতোই আশা ছিল স্বপ্ন ছিল শাহবাজ খান তাকে বিয়ে করবে, তার সংসার হবে, সন্তান হবে। কিন্তু শাহবাজ খান ছিলেন পুরোটাই ভোগবাদী মানসিকতাসম্পন্ন। সে কারণে একপর্যায়ে রুবিনাকে হত্যা করে সে। রুবিনা তখন অন্তঃসত্ত্বা ছিল। অর্থাৎ ভ্রুণসহ হত্যার শিকার হয় রুবিনা। এটা মোহিনী জানার সঙ্গে সঙ্গে নিজের অফিসে জানিয়ে দেন, শাহবাজ খান যেন তার অফিসে কখনোই আসতে না পারে। তার জন্য এ অফিস নিষিদ্ধ করে দেওয়া হয়। মোহিনীর চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব মুগ্ধ করে। কারণ তিনি রুবিনার বিষয় নিয়ে শাহবাজ খানের সঙ্গে কোনো কথা বলা বা আলোচনা করারই প্রয়োজন মনে করেননি। এরকম একজন নষ্টকীটের সঙ্গে তার বন্ধুত্ব থাকতে পারে না, কোনোরকম আর যোগাযোগ হতে পারে না। তিনি মুহূর্তেই মানসিক দৃঢ়তা, সততা ও আদর্শে এরকম কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। অথচ শাহবাজ খানের সঙ্গে তার সম্পর্ক ছোটবেলা থেকে। শাহবাজ খান তাকে বিয়ে করে নতুন জীবন শুরুর কথা সরাসরি বলেছে। যা বিনয়ের সঙ্গে মোহিনী প্রতিবারই প্রত্যাখ্যান করেছে। কিন্তু বন্ধুত্বের জায়গাটি তো তাদের মধ্যে ছিল। শাহবাজ খানের রুবিনা হত্যার মতো জঘন্য ঘটনা জানার পরই তিনি মুহূর্তেই তার জীবন থেকে শাহবাজ খানকে উপড়ে তুলে ছুড়ে ফেলে দিয়েছেন। চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব কতটা শক্তিশালী হলে মুহূর্তেই দীর্ঘদিনের বন্ধুকে এভাবে ছুড়ে ফেলতে পারা যায়, তা সহজেই অনুমিত হতে পারে। এখানে শাহবাজ খানের অর্থ-ক্ষমতা-বন্ধুত্ব কোনো কিছুই মুহূর্তের জন্যও মোহিনীকে ভাবাতে পারেনি। মোহিনী এমনই এক নির্লোভ, নির্মোহ, সত্যের ও আদর্শের ধারক হয়ে ওঠেন।

মোহিনীর ঘনিষ্ঠ বন্ধু আসিফ আহমেদ। প্রখ্যাত সাংবাদিক তিনি। মোহিনীর আসিফ আহমেদের প্রতি প্রচ্ছন্নভাবে মানসিক দুর্বলতা থাকলেও কখনো তা প্রকাশ করেননি। বন্ধুত্বকে অতিক্রম করে অন্য কোনো সম্পর্কে আগাননি। আসিফ আহমেদকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করার কথা বলেছেন। তার পাশে সহযোগিতার হাত বাড়াতে চয়েছেন। এমনকি আসিফ আহমেদকে মাথায় রেখেই পত্রিকা প্রকাশনার কথাও ভেবেছেন। আসিফ আহমেদ তাকে না জনিয়ে অনলাইন পত্রিকা ‘ঢাকাপ্রকাশ’ করলে মোহিনীর কণ্ঠে অভিমান ও অনুযোগের প্রকাশ ঘটেছে। বন্ধুত্বের প্রতি তার যে সম্মান ও দায়িত্ববোধ তা অসাধারণ। আসিফ আহমেদ বন্ধুত্বের সীমানা কখনোই অতিক্রম করেননি। তার শান্ত-স্নিগ্ধ কিন্তু ইস্পাত কঠিন ব্যক্তিত্ব ও আত্মসম্মানবোধ মোহিনীকে সবসময়ই মুগ্ধ করেছে। বন্ধু হয়েও পারস্পরিক শ্রদ্ধাবোধ, আত্মসস্মানবোধ এবং হৃদয়গত উপলব্ধি- মোহিনী চরিত্রে অপূর্ব সুঘ্রাণ তৈরি করেছে। আরেফিনের দরিদ্র পরিবারের প্রতি তার যে দায়িত্ব ও কর্তব্যবোধ তা বাঙালি নারীর চিরকালীন যে ব্যক্তিক-সৌন্দর্য ও দায়িত্ববোধ তা চমৎকারভাবে লেখক তুলির আঁচড়ের মতো কয়েকটা টানেই জীবন্ত করে এঁকেছেন। আরেফিনের বাবা আলী আকবর যখন অফিসে এসে মোহিনীকে না পেয়ে ফিরে গেছেন, রেখে গেছেন অসহায় আকুতিভরা পত্র, সেই পত্র পড়ে মোহিনীর ভেতর যে মানসিক কষ্ট-যন্ত্রণা হয়েছে, নিজের ভেতর বেদনার্ত আর্তনাদ হয়েছে, মানসিক কষ্টে ক্ষতবিক্ষত হয়েছে। অফিসের কর্মকর্তার প্রতি তার এ বিষয়ে নির্মোহ আচরণ এবং দ্রুত দ্বিগুণ পরিমাণে টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন। এর ভেতর দিয়ে মানবিক ও দায়িত্বশীল মোহিনীকে পাই। বাঙালির নারীর জীবনে স্বামী-পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ তা মোহিনী চরিত্রে পরিলক্ষিত হয়। তিনি ধনীকন্যা। নিজেও ধনী শিল্পোদ্যোক্তা। স্বামী মৃত। নিজে কখনো শ্বশুরবাড়ি যাননি। তিনি অনায়াসে এসব এড়িয়ে চলতে পারতেন। তিনি তা করেননি। বরং আরেফিনের মৃত্যুর পর থেকেই তার পরিবারের দায়িত্ব বহন করছেন। তিনি জানেন আরেফিনের টাকাতেই সংসার চলত। আরেফিনের মৃত্যুতে পরিবারটা অসহায়। তাই তিনি নিজেই বাড়ির যেন পুত্রবধূ নয়, নিজেই সংসারের দায়িত্ব পালনে আরেফিন হয়ে ওঠেন। মোহিনী যেন ‘মেঘনাদবধ কাব্যে’র প্রমীলাকেই মনে করিয়ে দেয়। স্বামী মেঘনাদ যখন বিপদগ্রস্ত তখন তিনি চুপ থাকতে পারেননি। তিনি মুহূর্তেই যুদ্ধসাজে তৈরি হয়ে স্বামী মেঘনাদকে উদ্ধারের জন্য ছুটে গেছেন। মোহিনীর প্রেক্ষিত ভিন্ন। কিন্তু দায়িত্বের জায়গা অনেকখানিই এক। বিশেষ করে বাঙালি নারীর কাছে স্বামীর পরিবার বিপদগ্রস্ত হওয়া মানে সে বিপদ তার নিজেরই। সেখানে তার হাত-পা গুটিয়ে বসে থাকার উপায় নেই। শ্বশুরবাড়ির প্রতি বাঙালি নারীর হৃদয়সত্য ও দায়িত্ববোধে মোহিনী চরিত্র অসামান্য হয়ে উঠেছে।

মোহিনী দেড় বছরের ব্যবধানে বাবা মোহসীন আহমেদ ও মা আনোয়ারা বেগমকে হারিয়ে দিশেহারা। বাবা মৃত্যুর আগে স্ত্রী আনোয়ারা বেগম ও কন্যা মোহিনীর সঙ্গে আলোচনা করে ‘আনোয়ারা-মোহসীন ট্রাস্ট’ গঠন করেন। মোহিনী সে ট্রাস্টের প্রধান। নিজের কোম্পানিও ট্রাস্টের অন্তর্ভুক্ত করেন। যাতে তাদের মৃত্যুর পরে কোম্পানিগুলো কোনো সমস্যার শিকার না হয়ে স্বাভাবিকভাবে চলতে পারে। ট্রাস্ট থেকে মানবকল্যাণমূলক বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হাসপাতাল থেকে শুরু করে প্রকাশনাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। করোনায় বিপদগ্রস্ত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেন। কারণ তিনি জানেন মৃত্যু অবধারিত। আরেফিন ও বাবা-মায়ের মতো একদিন তাকেও চলে যেতে হবে। সে কারণে উপার্জিত অর্থ মানুষের কল্যাণে ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করেছেন। ব্যক্তি মোহিনী নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেননি। ভেবেছেন দেশের অসহায় মানুষের কথা। নিজেকে নিজেই অতিক্রম করার অসাধারণ চরিত্র মোহিনী।

উপন্যাসের মোহিনীর গুরুত্ব বিবেচনা করে যে বিষয়টি ভাবনায় আসে তা হলো, প্রধান চরিত্র মোহিনী হওয়া সত্ত্বেও কিছু অধ্যায়ে মোহিনীবাদেই স্বতন্ত্র গতিতে এগিয়েছে।   

চলবে...

গল্প সুন্দর পুরুষ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫৬ এএম
সুন্দর পুরুষ
অলংকরণ: নিয়াজ চৌধুরী তুলি

‘অ, মাও, শ্মশান থুইয়া..’
সত্যিই এবার বিগড়ে যায় মীনাক্ষীর গলা, মেয়ের প্রতি চেঁচিয়ে ওঠে, ‘ওই মাইয়া, মড়া আছে শ্মশানে? বইয়া থাহুম।’
‘মনে অয় দ্যাশে মড়া কইমা গেছে।’ কথা শেষ করে হাসে সপ্তদশী মেয়ে শচী। অপ্রয়োজনীয় হাসি। এমন হাসির কোনো অর্থ খুঁজে না পেয়ে মীনাক্ষীর রাগ হয়, ‘এ্যাই মাইয়া হাসনের কী হইল? রূপ খুলতাছে তর। মাইয়া, ঐ রূপের বড়াই তর বাপেও করতো।’ 
চুপ মারে রূপবতী শচী। শ্মশান ঘাটের পাশেই অপেক্ষায় ছিল মা আর মেয়ে। জগৎসংসারে মা ছাড়া কেউ নেই ওর। মাকে কষ্ট দেওয়া কী ঠিক! প্রশ্ন জাগে। নিস্তেজ গাং ধরে তাকায়। মনে মনে ভাবে একজন পুরুষকে তো মন দেওয়া হয়ে গেছে। তাকে মা কী মেনে নেবে–এমন প্রশ্নও শচীকে ভাবায়। চৈত্রেরকাল বলে গরমটা খুব তেজি ছিল। কিন্তু হঠাৎ ফুরফুরে হাওয়া আর মরারোদে আদুরে আদুরে হয়ে উঠল সেই রৌদ্রতেজ। এখানেই বাড়িঘর, ঠিকানা। বেড়ে উঠেছে মীনাক্ষীর একমাত্র মেয়ে শচীও। 
শবদেহ এলে শ্মশানপুরোহিতের ডাক পড়ে। শাস্ত্রীয় বিধান দেওয়া হয়। ভোর-সকালে এ বাড়িতে একটা চক্কর দেওয়া নিয়ম যেন তার। কখনো কখনো খবর দিতে হয়, রামচন্দ্র পুরোহিত আসেন, শাস্ত্রীয় আচারপালিত হয়। এরপর মৃতের সৎকার। নানা কাজকর্ম শেষে অর্থকড়ি মেলে। এদিয়েই সংসার চলে মীনাক্ষী আর শচীর। সপ্তাহ দুয়েক ধরে শবদেহ কম আসছে। আয়রুজি কম। ঘরে চাল-তেল নেই।
‘এমুনডা হইতাছে কী কারণে?’ পুরোহিত রামচন্দ্রের কাছে হেতু জানতে চেয়েছিল মীনাক্ষী। সঠিক জবাব নদিতে পারেননি উঠানে জলচৌকিতে বসা রামচন্দ্র। বিড়ি টানেন আর ধোঁয়া ছাড়েন ওপরের দিকে।
প্রসঙ্গ পাল্টায় মীনাক্ষী। পেছনের পাড়ায় রামচন্দ্রের ঘর। তার একমাত্র সন্তান অনন্ত। সবাই ডাকে ছোট ঠাকুর। অনন্তের ব্যাপারে রামচন্দ্রকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মীনাক্ষী বলে, ‘দিনকাল যেমুন পড়ছে। নয়া নয়া অসুখ ধরা পড়তাছে। পোলাডা য্যান সাবধানে থাহে!’
‘আমার পোলা মানুষ হয় নাই, জানোয়ার হইছে। রেপ কেইসের মামলায় হে পয়লা নম্বর আসামি। আর আমি সর্বস্বান্ত।’ একটু থামেন রামচন্দ্র। খানিকটা গর্ব তার চোখমুখে। ‘হুনো, পোলা ছিল আগুনের গোল্লা। এসএসসি-ইন্টারমিডিয়েটে জিপিএ ফাইভ পাইছিল। ইস্কুলের মাস্টরেরা কইল সার্থক জনম আমার। হে নাকি ডাক্তর- এনজিনিয়ার অইব। ওহ্, মাই, হেই পোলা ডাক্তরি পরীক্ষায় চান্স পাইল না, এনজিনিয়ারিংয়ে না। বাড়িতে আইয়া খালি কান্দে।’ আবার থামেন রামচন্দ্র। ‘বিড়িটা নিইব্যা গ্যাছে। গ্যাসলাইট লগে নাই? দিয়াশলাই আছে?’
ঘর থেকে গ্যাসলাইটার এনে হাতে দেয় মীনাক্ষী। রামচন্দ্র বিড়ি ধরিয়ে বললেন, ‘পোলারে হ্যাসকালে কইলাম, ঢাকায় ভর্তি হ। বিশ্ববিদ্যালয়ে পড়। ভার্সিটি থেইকা পাস দিলেও দাম আছে। এহনতো কলেজ-ভার্সিটি বন্ধ। পোলার কামাই খাইমু এমন আশা আর করি না।’ সরল-স্বীকারোক্তির পরে সাবধান-সতর্ক করে রামচন্দ্র বললেন, ‘কিছুদিন থেইকা নাকি তোমার বাড়ি আসতেছে। সাবধানে থাইকো।’
“হ আসে। পোলাডা বিষ্ণুর মতো চেহারা, কতো সুন্দর। আর কী য্যান সুন্দর গানের গলা। ‘প্রিয়তমা’ সিনেমার গান গাইল। মিডা গলা। সুন্দর ভাষায় কথা কয়। সিনেমার নায়কের মতন ভাষা। আমার মাইয়া শচীর লগে কথা কয়। ম্যালা কথা কয়।” তৃপ্তিমাখা কণ্ঠ মীনাক্ষীর।
‘কী অত কথা?’ উত্তরের জন্য নারীমুখের দিকে তাকিয়ে থাকেন রামচন্দ্র। 
‘যাই কন, পোলা নাই আমার। আমি বুজি। পোলা অইল বংশের খুডা। মরতে অইবো না! মুখে আগুন দিবো ক্যাডা? মুখাগ্নি করব ক্যাডা?’ 
রামচন্দ্র চলে গেলে স্নানে আসার পর থেকেই আজ সাম্প্রতিক স্মৃতিকথা মনে উদয় হচ্ছিল মীনাক্ষীর। নদীর জলে গলা পর্যন্ত ডুবে আছে ও। কানে বেজে উঠল স্বামীর আরও নানা কথা। মুগ্ধ নয়নে তাকিয়ে বলত, ‘কেমুন সুর্মাটানা তুমার চক্ষু, অতো সৌন্দর্য ক্যান তুমার মুখে।’ কী উন্মাদনা ছিল স্বামীর। মায়ার মানুষ ছিল, আদরমাখা গলা। হঠাৎ মরে গেল। চিতাতে রাখা শবদেহে আগুন ধরাতে ধরাতে মরে গেল স্বামী। লোকে বলল, ‘অ্যাতো মদ গিলেছে যে, মাগনা মদে মরেছে।’ ডাক্তার বলল, ‘হার্ট অ্যাটাকে।’ সবগুলো শব্দ একে একে মনে পড়ল মীনাক্ষীর। ‘তোমার সুয়ামি মদে মরেছে।’ কেউ যেন তাকে কানে কানে বলে যাচ্ছে এসব। এরপর বিধবা হওয়ার শব্দটি আড়াল করা হয়। রামচন্দ্রের পরামর্শ ছিল, শাঁখ না ফেলার, সিঁদুর না মোছার। মানুষ নানাকথা বলবে, শ্মশানে বিধবাদের কর্ম তো হতেই পারে না। মৃত্যু মানুষের হবেই, সকলেরই। আত্মা ও অন্তর পরিষ্কার রাখলেই অন্তরাত্মা পবিত্র। সেখানেই ঈশ্বর, প্রভু। তুমি চাইলে তুমিও সৃষ্টিকর্তাকে পাবে। মানুষকে তুমি তুষ্ট করলেই স্বয়ং প্রভু তুষ্ট। আত্মা খুশি তো জগৎখুশি। রামচন্দ্রের বিচক্ষণতা তাকে আস্থাশীল করে তোলে, কখনো বা মনে হয় এই লোকটিই তীর্থস্থানের পূজারি। 
দাঁড়িয়ে থাকা মেয়ে শচীর দিকে একপলক তাকিয়ে ফের মাথা ভেজাতে শ্মশান ঘাটে আরও কয়েকটি ডুব দেয় মীনাক্ষী। শরীর ভেজা তবু পানি ছিটাবে। টলটল পানি নদীতে, স্বচ্ছ কালো জল যেন। নিজের হৃষ্টপুষ্ট শরীর দেখে। বুক সামলাতে কাপড় টানে। দেহ নিয়ে কল্পনা করাও পাপকর্ম। এরপর সূর্যের দিকে তাকায়। নিরুত্তাপ সূর্য। বেলা গড়িয়ে বিকেল কিনা। 
উপশহর এলাকায় থিতু হয়ে থাকা শ্মশান ঘাটের অদূরের বাড়িটিতেই জীবনের বড় সময় ধরে আছে মীনাক্ষী। বিয়ের পর কত কিছু বদলে গেছে এখানকার। আগে ছিল নদী। এখন মাটি ভরে ভরে নদীভরাট হয়ে শুকিয়েছে। দূরের দিকে ছোটখাটো খাল। পাশে থাকা কচুরিপানা ভর্তি খালটার এখন অস্তিত্ব নেই। আর দখলবাজদের অত্যাচারে স্রোতধারা নদী হয়েছে সরু। নাম জানা না জানা সারসার গাছ ছিল পাড় ঘেঁষে। এসবের কিছু আছে তবে বড়গাছগুলো রাতের অন্ধকারে অনেকদিন আগেই কেউ কেটে নিয়ে গেছে। হিন্দুদের শ্মশানের জায়গা দখল হয়ে কাঠচিড়াইয়ের কারখানা। জমজমাট দোকান আনোয়ার টি স্টল লেখা। খানিকটা দূরে হোমিওপ্যাথির দাওয়াইয়ের দোকান ছিল, এটি এখন হয়েছে অ্যালোপ্যাথিক ওষুধের দোকান।
আকারে ছোট হয়ে আসছে শ্মশান। বিয়ের সাড়ে ১৮ বছরে অনেক বদলে গেছে দুনিয়া। মেয়ে স্কুল বাদ দিয়েছে গত সন। মা-মেয়ের ছোট সংসার। দুশ্চিন্তা ছিল না শচীর জন্য। কিন্তু মেয়ের প্রতি সেই মুগ্ধভাবটা আর যেন নেই এখন। 
স্নান সেরে নদীর পাড়ে ওঠে মীনাক্ষী। গামছা জড়িয়ে নেয় বুকে। এদিক-ওদিক তাকায়। পিঠছেঁড়া ব্লাউজ বদলায়। স্বামী গত হওয়ার পর থেকে সতীত্ব টিকিয়ে রাখতে একযুগ ধরে পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে মীনাক্ষীর। হিন্দু-মুসলমান পুরুষরা একসঙ্গে মিলেমিশে গিলে খেতে চায় শরীরটা। জাতপাত যায় না। তখন ছোটগোত্রের প্রশ্নও ওঠে না। কাঁখে এক কলস পানি নিয়ে ঘরমুখো হাঁটতে শুরু করে। অদূরেই ছাপরাঘর। ঠিকানা বলতেই এই ভিটে-বাড়ি। চোট্ট এক চিলতে উঠান। বাড়ির কোণে একজোড়া হাঁস। হেলেদোলে দূর্বাঘাসে খাবার খোঁজে। মুহূর্তেই মনোযোগ সরে যায়, কণ্ঠে বিরক্তি ঝরে মীনাক্ষীর, হাঁসগুলোর ওপর সকল রাগ। ‘দিনভর গাঙে খাইলে–হেরপরও পেট ভরে না!’ 
ঘরে ঢুকতে যাবে তখনই মীনাক্ষীর মনে কী যেন নড়ে উঠল। শচীর দিকে চোখ নেচে বেড়ায়। কোনোদিন না হলেও আজ হঠাৎ কঠিনতর ভাবনায় মন বিষিয়ে ওঠে। বিয়ে দেওয়া চাই মেয়েটার। 
‘মাও, কী হইচে?’
মায়ের জবাব না পেয়ে শচীর চোখে-মুখে অকারণ হাসি।
মীনাক্ষীর কণ্ঠ কঠিন, ‘ওই মাইয়া হাসস ক্যান? বয়স অইতাছে না। বিয়া দিতে অইব না তোরে? ট্যাকা পামু কই, ক্যাডা দিব?’
মিঠে করে হেসে শচী বলল, ‘ট্যাকা দেওনের মাইনষের অভাব অইব?’
‘কইলি কী? মাইয়ার সাঅস, কী?’ গোখরা সাপের মতো ফুঁসে ওঠে মীনাক্ষী। 
এখন বিকেল। চুপ মেরে ঘরের বারান্দায় মাটিতেই বসে পড়ে শচী। লম্বা ডাগর হাত দুটি নাচায়। টানাটানা চোখে তাকিয়ে থাকে। একটু পর বলে, ‘মাও, যাইগা লও এ্যাইহান থেইকা।’
মীনাক্ষী ঘাড় ঘুরিয়ে বড়বড় চোখে তাকায়। ‘মাইয়া, কী কইলি তুই?’
‘হ, ঠিক কইচি। দিনকাল বদলাইছে না? শ্মশানে কেউ পইড়া থাকে, কও?’
গামছা দিয়ে চুল শুকোচ্ছিল মীনাক্ষী। মুখ ঘুরিয়ে তীব্র আপত্তিমাখা কণ্ঠে বলল, ‘কই যামু, কই যামু?’
‘ভাল্লাগে না।’
‘কইলি অইব? এ্যাইডা তর বাপের ঠিকানা, এ্যাইখানেই রুটি-রুজি। আমাগো ঘরবাড়ি।’ 
‘ভাল্লাগে না, সমাজ নাই, জ্ঞাতিগোতী নাই। ক্যাডা আছে, এ্যাইখানে?’ 
চমকে ওঠে মীনাক্ষী। কয়েক মাস থেকেই মেয়ের কথাবার্তা, আচরণ, পোশাক পরার কায়দা, চলাচল সবকিছুর একটা পরিবর্তন লক্ষ করছিল। মেয়ের কথায় ভীষণ বিরক্ত হয়ে মীনাক্ষী বলে, ‘যাগা তুই, যেইদিকে চোখ যায়, যা! আমারে মুক্তি দে।’
‘হ, যামু।’ 
মোবাইলে চটুল বাজনা আর গান বেজেই চলেছিল। মীনাক্ষী অনুমান করে নিশ্চয়ই শচীর কর্ম। ছোট ঠাকুরের সঙ্গে মেশামেশি করে মেয়ের মাথা গেছে। চঞ্চলতা বেড়েছে। লাউয়ের ডগার মতো হাত নেড়ে হাতপাখার বাতাস খায় শচী। 
আড়চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল, ‘কাপড় বদলা, আমার লগে আয়।’ 
তাৎক্ষণিক জবাব দেয় না শচী। 
বালিশের তলায় থাকা কভারের রং ওঠা, গ্লাসভাঙা, ছোট মোবাইল ফোনটি হাতে এনে কোমরে গুঁজে নেয় মীনাক্ষী। দৃষ্টিতে পড়তেই কাপড়ের ছেঁড়া অংশ ঘুরিয়ে গুছিয়ে পরে। নিজের সাজগোজ বলতে সরিষার তেল মাথার চুল লেপ্টে মাখা। গায়ে আঁটসাঁট হয়ে থাকা ব্লাউজটি টেনেটুনে ঠিক করে। এরপর মুখে জর্দাপান ঢুকিয়ে মীনাক্ষী বলল, ‘শচী কই, আমার লগে আয়।’
‘এহন, কই যামু?’
‘তর ডানা মেলছে না, পাখা ছাটুম। পায়ে বেড়ি লাগামু।’
শচী জানে কোথায় যাবে মা। এখন পাশের ভাঙাহাটে যাবে। কমদামের ছোট মাছ, বাসি লাউ, পচা কচুরলতি আনতে যাবে। 
ঘণ্টাখানেক পর বাজার সেরে ঘরে ফিরে মীনাক্ষী। বিকেল গড়িয়ে গেছে কখন, খেয়াল নেই। দরজায় পা রেখেই মীনাক্ষী ডাক পাড়ে মেয়েকে, ‘শচী, অরে শচী?’
অবাক হয় শচীর আওয়াজ না পেয়ে। 
‘শচী গেলি কই?’
চারদিকেই যেন নিস্তব্ধতা। শুধু মাথার ওপর দিয়ে একজোড়া কাক ওড়ে গেছে।
‘শচী?’
ঘরের কোণে কাঁথা জড়ানো বস্তুর দিকে তাকায় মীনাক্ষী। চুলগুলো দেখে অনুমান হয় শচীই হবে। কেউ কী কাঁথার ভেতর ওর সঙ্গে জড়িয়ে রয়েছে। চৈত্রকালে কাঁথা কেন! চোখের ভুল হতে পারে। নানান জিজ্ঞাসা মনে তার। 
উঠানের কাপড় তুলে ঘরে আনতে যাবে তখনই কেউ যেন মীনাক্ষীকে ফাঁকি দিয়ে কুঁড়েঘর থেকে বের হয়েই দৌড় দেয় সড়কের দিকে। নিমিষে চলে যাওয়া মানবটির গড়ন যেন পরিচিত।
‘ক্যাডা? ক্যাডা যাও?’ মীনাক্ষীর উচ্চকণ্ঠ।
পরিষ্কার চোখে ধরা পড়ে যে, এ লোকটি অনন্ত, ছোট ঠাকুর; রামচন্দ্র ঠাকুরের ছেলে। বুঝতে কষ্ট হয় না, কী হয়েছে। কেন এসেছিল ছোট ঠাকুর। 
হাতের ঝাড় রেখে ঘরে ঢোকে মীনাক্ষী। ‘ছোড ঠাকুর ক্যান আইছিলো, শচী?’ 
ছোট ঠাকুরের সঙ্গে লুকোচুরি খেলার সময়ে মা এসে পড়েছে; এমন মুখভঙ্গি করে কিংবা এটা বোঝাতেই শচী বলল, ‘লুকাইন্যা খেইল খেলছিলাম।’
ভীষণ চমকে গিয়ে অবাক হয়ে দেখল মেয়েকে। এলোমেলো চুল আর ঘর্মাক্ত কিশোরীর চোখ-মুখের দিকে তাকিয়ে নির্ভুলভাবে বলে দিতে পারে এই লুকোচুরির 
অর্থ কী। এরপর জোরে জোরে কেঁপে কেঁপে চিৎকার 
করে মীনাক্ষী বলল, ‘শচী, নিজের এমন সর্বনাশ করলি ক্যান?’
মাথা নিচু করে নিরুত্তর থাকে শচী। অতীব সুন্দরী মেয়ের এমন মুখভঙ্গি অসহ্য ঠেকে। মীনাক্ষী খেয়াল করে দরদর ঘাম মেয়ের শরীরে। এই ঘাম পশুর ওপর নৃশংস ছুরি চালানো রক্তের মতোই মনে হয় মীনাক্ষীর।