পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ভবিষ্যত নেতৃত্বের বিষয়ে মুখ খুলেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শুক্রবার (৬ ডিসেম্বর) দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক সমালোচনার মুখে প্রদেশে তৃণমূলের গ্রহণযোগ্যতা সঙ্কটে পড়েছে। দলের ভেতরেও বেশ কিছু বিভক্তিমূলক আচরণ দেখা গেছে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য উত্তরসূরী সম্পর্কে মমতা জানান, উত্তরসূরি কে হবে তা দল ঠিক করবে। উত্তরসূরি সম্পর্কে যে কোনও সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে না করে দলীয় নেতৃত্বর মাধ্যমে সম্মিলিতভাবে নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমি দল নই, আমরা দল। এটি একটি যৌথ পরিবার এবং সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হবে। জনগণের জন্য যা সেরা দল তাই নির্ধারণ করবে।’
তৃণমূল কংগ্রেসকে শৃঙ্খলাবদ্ধ দল আখ্যায়িত করে মমতা বলে, এ সিদ্ধান্তে ব্যক্তিগত স্বার্থ কাজ করবে না।
এ ছাড়া দল প্রসঙ্গে মমতা বলেন, ‘আমার কথাই শেষ কথা, একথা বলিনি। আমি আমিত্বে বিশ্বাস করি না। সব মানুষই আমার পরিবার। বুথের একজন কর্মীও আমার সম্পদ। দল সবার, আমার একার নয়।’
এদিকে সাম্প্রতিক আরজি কর আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ এই আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল এটা প্রতিষ্ঠিত সত্য।’
ভারতের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্ববহ। এরই প্রেক্ষিত মমতার বক্তব্য দেশজুড়ে জনআকাঙ্ক্ষার সৃষ্টি করেছে। প্রাদেশিক সুশাসন বাস্তবায়নে তৃণমূলের যোগ্য নেতৃত্বের আশা রাখছেন বিশ্লেষকরা। সূত্র: দ্য হিন্দু
নাইমুর/পপি/