ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
মাঠে উল্লাস, বাইরে মৃত্যু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড, জয়ে শুরু মেক্সিকোর বিশ্বকাপ ফুটবল ও গাজাবাসীর বাস্তবতা কানাডার স্বপ্নযাত্রা নাকি বসনিয়ার চমক? রিয়াল মাদ্রিদের কোচ হলেন মরিনিও পেনাল্টি শূন্য ম্যারাডোনা কুইনোনসের গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো ৬০০ ভক্তের যাতায়াত খরচ দেবেন জার্মানির ফুটবলাররা ‘ফিফা বিশ্বের রাজা নয়’ শাকিরার সুরের মূর্ছনায় বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি: সূচরিতা বিইউপি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের আয়োজনে আনস্ক্রিপ্টেড ১.০ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে তাওহিদ-রবিউল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস পরাশক্তিরা যেদিন মাঠ ছেড়েছিল কান্নাভেজা চোখে দেশে ফের ভূমিকম্প অনুভূত আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬ সরকারের এই বাজেট ঐতিহাসিক প্রস্তাবিত বাজেট রাজনৈতিক চমকবাজি ছাড়া আর কিছু নয়: জাসদ ক্রিকেটার নাসির-তামিমাকে খালাস দেওয়ার পেছনে বিচারকের পর্যবেক্ষণ জাতীয় সংসদের জন্য বরাদ্দ ২৯১ কোটি টাকা বাজেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ: ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা বড় বাজেটের বোঝা কী জনগণের ঘাড়েই, প্রশ্ন বাসদের আবাসন বৃত্তির অর্থ পাচ্ছে জবি শিক্ষার্থীরা ‘ফাঁপা’ বাজেটে বৈষম্য বাড়বে: সিপিবি জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগারদের ওয়ানডে সিরিজ জয় যশোরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও নদী রক্ষায় ১০ হাজার কোটির বেশি টাকার মহাপরিকল্পনা
Nagad desktop

ইরানের পরমাণু কর্মসূচির ক্ষতি ‘খুবই সীমিত’

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:৪৮ পিএম
ইরানের পরমাণু কর্মসূচির ক্ষতি ‘খুবই সীমিত’
ছবি: সংগৃহীত

গত শুক্রবার ভোরে ইসরায়েলের আচমকা হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি হলো তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি কতটা অক্ষত আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও এখন পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি খুব একটা বেশি নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি ইরানের পক্ষ থেকেও ‘সীমিত ক্ষয়ক্ষতির’ ধারণা দেওয়া হয়েছে। তবে ইসরায়েলি হামলায় প্রকৃতপক্ষে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিউটের রিসার্চ ফেলো বুরসু ওজেলিক-এর বরাত দিয়ে লন্ডনের দ্য গার্ডিয়ান জানিয়েছে, পরমাণু স্থাপনায় ক্ষয়-ক্ষতির প্রকৃত অবস্থা নিরূপণ করা দুঃসাধ্য।

গত শুক্রবার ভোররাত থেকে ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্ব, পরমাণু বিজ্ঞানী, একাধিক সামরিক স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সফল হামলা চালাতে পারলেও পারমাণবিক স্থাপনায় তাদের হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই উপগ্রহের ছবিতে দেখা যাচ্ছে। 

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরমাণু বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রথম দিনের লক্ষ্য ছিল চমকে দেওয়া, নেতৃত্বকে হত্যা করা, এরপর পরমাণু বিজ্ঞানীরা, এরপর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও পাল্টা আঘাতের সক্ষমতা কমানো। কিন্তু আমরা ফোরদো বা ইস্ফাহানে কোনো দৃশ্যমান ক্ষয়ক্ষতি দেখিনি। নাতাঞ্জে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ভূগর্ভস্থ সাইটটি ধ্বংস হয়েছে এর কোনো প্রমাণ নেই।’

গত শুক্রবার জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইইএই) প্রধান রাফায়েল গ্রোসি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ‘ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় মাটির ওপরে থাকা সমৃদ্ধকরণের পাইলট কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে এবং ইরান তাদের ফোরদো ও ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায়ও হামলা হওয়ার খবর দিয়েছে।’

গ্রোসি বলেছেন, ‘নাতাঞ্জের বৈদ্যুতিক কাঠামোও ধ্বংস হয়েছে এবং ক্যাসকেড হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় সেখানে হয়তো সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে নাতাঞ্জের বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা বদলায়নি এবং স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। 

সংবাদদাতারা বলছেন, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাই ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এ স্থাপনার মধ্যে আছে বিশাল ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং মাটির ওপরে একটি ছোট পাইলট সমৃদ্ধকরণ কেন্দ্র।

ইসরায়েলের হামলার পর টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইসরায়েলের হামলার পর ইরানের আদৌ কোনো পরমাণু কর্মসূচি আছে কি না, তা নিয়ে তিনি সন্দিহান। কেউ জানে না, কিন্তু এ ছিল বিধ্বংসী আঘাত।’

অলব্রাইট বলছেন, তিনি ইরানের পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে যে পর্যালোচনা দিয়েছেন, তার ভিত্তি হচ্ছে শুক্রবার তেহরানের সময় সকাল ১১টা ২০ পর্যন্ত পাওয়া ছবি। স্থাপনাগুলোর টানেলে ড্রোন দিয়ে হামলা হতে পারে, হতে পারে সাইবার হামলাও। এসবের বেশ ক্ষয়ক্ষতি হলেও ওপর থেকে তা বোঝা নাও যেতে পারে। দৃশ্যমান ক্ষয়ক্ষতি বিবেচনায় খুব একটা কিছু হয়নি। ইসরায়েলের হামলা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। 

অলব্রাইট বলছেন, ইরানের কাছে কী পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা অজানা। হতে পারে, ইসরায়েল পরমাণু স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত থেকেছে সেখানে থাকা আন্তর্জাতিক পরিদর্শকদের কথা ভেবে।

নাতাঞ্জের ভূগর্ভস্থ কেন্দ্রে অন্তত কয়েক হাজার সেন্ট্রিফিউজ আছে এবং সেখানে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হলে ব্যাকআপ ব্যাটারি চালু হওয়ার কথা। সম্ভবত ইরান ‘নিয়ন্ত্রিত উপায়ে’ ওই ভূগর্ভস্থ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো বন্ধ করছে।

তিনি আরও বলেন, ব্যাটারি সাধারণত অনেকক্ষণ থাকে। কিন্তু শেষ পর্যন্ত তা নিঃশেষ হয়ে আসবে এবং যদি অনিয়ন্ত্রিত উপায়ে সেন্ট্রিফিউজগুলো বন্ধ করা হয়, তাহলে অনেক কিছুই ঘটতে পারে। 

ইরান যদিও বলছে, পারমাণবিক অস্ত্র বানানো তাদের লক্ষ্য নয়, তাদের কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ। কিন্তু তেল আবিব এবং তার মিত্রদের ধারণা, তেহরান এরই মধ্যে পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

মিডলবুরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ বিশেষজ্ঞ জেফরি লুইস বলছেন, ‘তার ধারণা নাতাঞ্জের স্থাপনার ক্ষতি হয়েছে ‘মাঝারি ধরনের’। ইসরায়েল পাইলট জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করেছে, সঙ্গে ধ্বংস করেছে কিছু সহায়ক ভবন, যেগুলো বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট। ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ হল, তার কাছাকাছি পাহাড়ে থাকা সুবিশাল ভূগর্ভস্থ স্থাপনা মনে হচ্ছে অক্ষতই আছে।

ফোরদো পারমাণবিক স্থাপনার কেমন ক্ষতি হয়েছে, তা এখনো বোঝা যাচ্ছে না। ইরান পরমাণু অস্ত্র বানালে এই স্থাপনাটিই ব্যবহারের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে অনেকে মনে করেন। এটি মাটির অনেক গভীরে বিস্তৃত।

থিংক ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির প্রধান মার্ক ডুবোউইটজ এক পডকাস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলের কাছে ফোরদোকে ধ্বংস করার মতো অস্ত্র নেই।’ 

যুক্তরাষ্ট্রের ভান্ডারে ৩০ হাজার পাউন্ড (১৪ হাজার কেজি) ওজনের শক্তিশালী বাংকার বিস্ফোরক বোমা আছে।

তিনি বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র তার বি-টু বোমারু বিমানগুলো ফরদো ধ্বংসে কাজে লাগাতে পারে। ইরানি পরমাণু সংস্থার দাবি, ফরদো পরমাণু কেন্দ্রে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: জাপান টাইমস ও রয়টার্স

আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২৯ পিএম
আবারও রক্তাক্ত কাশ্মীর, সংঘর্ষে নিহত ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (পিওকে) নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন।

বৃহস্পতিবার (১১ জুন) কাশ্মীরের ঈদগাহ ময়দানে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা।

শরণার্থীদের জন্য বিপুলসংখ্যক সংসদীয় আসন সংরক্ষণের বিরুদ্ধে আসন্ন নির্বাচনের আগে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন মানবাধিকারকর্মী সংগঠনের জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)।

কর্তৃপক্ষ এই আন্দোলনকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তারে পুরস্কারও ঘোষণা করেছে।

তবে এসব পদক্ষেপ সত্ত্বেও হাজারও মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের অভিমুখে মিছিল শুরু করেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন নিহত হন। 

স্থানীয় কর্মকর্তাদের মতে, সরকারি হিসাব অনুযায়ী ১০ হাজারের বেশি বিক্ষোভকারী নিয়ে একটি বিশাল বহর রাওয়ালাকোট শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের বহরকে রাওয়ালাকোট হয়ে মুজাফফরাবাদে যেতে দেওয়া হবে না। বিবিসি উর্দুর প্রতিবেদকরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে লাউড স্পিকারে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও কমিশনার খান দাবি করেছেন, ‘আইনের শাসন নিশ্চিত করা হবে।’
পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী মুজাফফরাবাদ ও রাওয়ালাকোটে নজরদারির জন্য হেলিকপ্টার টহল চালানো হচ্ছে।

সাশ্রয়ী মূল্যে আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। কিন্তু পরে তা সহিংস হয়ে ওঠে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন।

 সূত্র: বিবিসি ও এনডিটিভি

জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২২ পিএম
জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এ হামলাকে ‘আগ্রাসনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটি ও এর নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এ হামলায় বেশ কয়েকটি স্থাপনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

 

বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কো (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনের কয়েকটি ঘাঁটিতে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১১ জুন) হামলার এ দাবি করে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুই দফা অভিযানে কুয়েতের আলি ও আহমাদ  আহমাদ  এয়ার  ফোর্স-এ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে।

এর আগে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। সূত্র: এএফপি

নাঈম/

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন
প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এ হামলায় ইরানজুড়ে দেশটির সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন মেরিন কোর, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। সূত্র: এএফপি 

নাঈম/

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:১৮ পিএম
ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বাহিনীর হামলায় নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলার শিকার হওয়া ‘সেত্তেবেলো’ নামক ওই জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় ও একজন রুশ নাগরিক ছিলেন।

নিহত তিন নাবিককে সনাক্ত করা হয়েছে। তারা হলেন- ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা বাকি নাবিকদের সঙ্গে একটি স্থিতিশীল নেটওয়ার্ক যোগাযোগ স্থাপন করতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বাহিনী ওমান উপকূলে পালাউয়ের পতাকাযুক্ত ওই তেল ট্যাংকারে নিখুঁত নির্দেশিত যুদ্ধাস্ত্র দিয়ে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের তেলের ওপর জারি করা চলমান অবরোধ লঙ্ঘনের অভিযোগে জাহাজটিতে এই হামলা চালানো হয়।

নাবিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। তারা জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করার সময় ২৪ জন ভারতীয় নাগরিক মার্কিন নৌবাহিনীর সরাসরি হামলার মুখে পড়ে।

হামলার ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত ওয়াশিংটনের চার্জ দি অ্যাফেয়ার্সকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) তলব করে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে সংবাদসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ ভারতীয় সরকারি কর্মকর্তা। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/